কারামাতৃল আউলিয়া আমি কাঁদতে লাগলাম। ক্রন্দনরত অবস্থায় আমি এক গায়েবি আওয়াজ শুনলাম, “তুমি কী আবু বকর ইনবে কুয়াম এর সঙ্গী নও?” বললাম, “জি হ্যাঁ, আমি তাঁর সঙ্গী।” কণ্ঠ আমাকে বললো, “তুমি আল্লাহর নিকট দু'আ করো। তোমার দু'আ কবুল হবে।” আমি নির্দেশমতো নামাযে দাঁড়ালাম। নামায শেষে দু'আ করলাম। দেখলাম এক ব্যক্তি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, “চিন্তা করো না।” এরপর আমার হাতে ধরলেন। কিছুক্ষণ আমাকে নিয়ে হাঁটার পর বললেন, “এই উটটি তোমার মা-বাবার।” সামনেই উটটি ছিলো। আমি শুনলাম পিতা-মাতা আমার জন্য কাঁদছেন। আমি ছুটে গেলাম তাদের নিকট। সমস্ত ব্যাপার খুলে বললাম। তারা কথাগুলো শুনে অবাক হলেন। কোনো এক দিন শায়খের মজলিসে এক সিপাহী উপস্থিত হয়ে বললো, “ইয়া শায়খ! আমার একটি খচ্চর ছিলো। তার পিঠে বহন করছিলো ৫০০০ দিরহাম। কিন্তু খচ্চরটি হারিয়ে গেছে। লোকজন আমাকে আপনার নিকট আসতে বলেছে। দয়া করে আমাকে সাহায্য করুন।” লোকটিকে বসতে বলে শায়খ হাসান বললেন, “আমি সমস্ত পৃথিবী ঘুরে দেখেছি। তোমার খচ্চর যে নিয়ে গেছে, সে এ বাড়ির দরোজা ছাড়া আর কোথাও যেতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই সে খচ্চরসহ এদিকে আসবে। আসার পর আমি তোমাকে অবগত করবো, তুমি তার হাত থেকে তোমার সম্পদ ছিনিয়ে আনবে। এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, শায়খের কথা শুনে আমিও এ লোকটি আসার অপেক্ষা করতে থাকি। এরপর সত্যিই এ লোকটি খচ্চরসহ এসে গেলো। শায়খ সিপাহীকে ইশারা করলেন। সে ছুটে যেয়ে লোকটির নিকট থেকে তার খচ্চর নিয়ে আসলো। তার ৫০০০ দিরহাম পুরোটাই ফেরৎ পেলো।৮৬ ৮৬ প্রাণ্তক্ত। ১১৮
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।