কারামাতুল আউলিয়া যেতেন আযানের জবাব দিতে- কখনও এর ব্যতিক্রম হতো না। সুতরাং বুঝা গেলো মৃত্যুর পরও তাঁর এ অভ্যেসের হেরফের হয় নি।৮৩ মুহাম্মদ সিকাবিয়া রাহিমাহুল্লাহ হযরত মুহাম্মদ সিকাবিয়া রাহিমাহুল্লাহ একজন কারামতওয়ালা বুজুর্গ হিসেবে সুপরিচিত ছিলেন। একদিন তাঁর এক দুশমন দেশের বাদশার সম্মুখে তাঁর বিরুদ্ধে কগুকথা বললো। বাদশাহ মশকরা করে ২টি বাক্স ভর্তি মদ সিকীাবিয়া রাহিমাহুল্লাহর নিকট প্রেরণ করলেন। শায়খ বাক্স ছুটো গ্রহণ করে নিজের এক সাথীকে খুলতে বললেন। তাঁর এক শাগরিদ এ কাজ পছন্দ করলেন না। কারণ বুঝাই যাচ্ছিলো বাক্সের ভেতর মদ আছে। তিনি মন্তব্য করলেন, আমাদের নামাযের স্থানে এগুলো খুললে বেআদবি হবে। শায়খ বললেন, কোনো ক্ষতি হবে না। আগে খুলে দেখো এতে কী আছে। বাক্সগ্ুলো খুলে দেখা গেলো একটির ভেতর উত্তম মধু ও অপরটির মধ্যে আছে উত্তম ঘি। যে ব্যক্তি বাক্স নিয়ে এসেছিলো সে-ও উপস্থিত ছিলো। মদের বোতলে মধু ও ঘি দেখে সে একরূপ অজ্ঞান হয়ে পড়লো। তার হুশ ফিরে আসার পর শায়খ সিকাবিয়া ককেকটি বোতল ভর্তি মধু ও ঘি তার হাতে দিয়ে বললেন, যাও, এগুলো মহামান্য বাদশাহকে আমার পক্ষ থেকে উপহার দেবে।৮৪ মুহাম্মাদ সাহিব মুরবাত রাহিমাহুল্লাহ তাঁর পূর্ণ নাম ছিলো মুহাম্মদ আলী ইবনে মুহাম্মাদ সাহিব মুরবাত রাহমাতুল্লাহি আলাইহি। হযরতের আফরিকা নিবাসী এক মুরিদ ছিলেন। মুরিদ কোনো ভ্রমণে থাকাকালে তার পরিবারবর্ণের নিকট সংবাদ আসলো তিনি মারা গেছেন। ৮৩ প্রাণ্ুক্ত। ৮ জামি” কারামাতুল আউলিয়া। ১১৬
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।