কারামাতৃল আউলিয়া একটি মাত্র আবদার ছাড়া- আপনি আমাকে কুরাইশী রাহিমাহুল্লাহর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করুন!” উল্লেখ্য মহাত্মন ওলিআল্লাহ কুরাইশী রাহিমাহুল্লাহ তখন অন্ধ ও কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। কোনো মহিলা তাঁকে বিয়ে করবে তা ছিলো চিন্তাতীত। মুরিদ নিজের মেয়ের আবদার নিয়ে কুরাইশী রাহিমাহুল্লাহর দরবারে উপস্থিত হলেন। সব শুনে কুরাইশী বললেন, “কাজিকে ডেকে আনো।” কাজি আসার পর যথারীতি বিবাহ হয়ে গেলো মুরিদের মেয়ের সাথে। বাসর রাতে এক আশ্চর্য ঘটনা ঘটে গেলো। শায়খ কুরাইশী বাথরুমে যেয়ে মুখ-হাত দৌত করে বাসর ঘরে প্রবেশ করলেন। মুরিদের মেয়ে- শায়খের স্ত্রী তাড়াহুড়ো করে নিজের মুখ ঢেকে দিলেন। তিনি দেখলেন অপূর্ব সুন্দর এক যুবক তার কক্ষে ঢুকে গেছেন। নিজের স্বামী তো এ যুবকের মতো নয়- তাই তিনি বেগানা পুরুষ কক্ষে ঢুকেছে মনে করে পর্দা করলেন লজ্জায়। এদিকে শায়খ কুরাইশী বললেন, “কী হয়েছে? আমিই তো আবদুল্লাহ কুরাইশী! তোমার স্বামী।” মেয়ে বললেন, “না, না- আপনি শায়খ কুরাইশী নন। তিনি তো অন্ধ এবং কোষ্ঠরোগি!” শায়খ বার বার বললেন, তিনিই কুরাইশী। এরপর মেয়ে জিজ্ঞেস করলেন, “এ কোন্ অবস্থা?” তিনি বললেন, “অন্যান্য সবাই আমাকে আমার আসল চেহারায় দেখবে। শুধু তুমি দেখবে এই চেহারায় যা তুমি দেখতে পাচ্ছো এই সুহূর্তে। তবে শর্ত হচ্ছে আমার মৃত্যুর পূর্বে এ কারামতের ব্যাপারটি তুমি কারো নিকট বলবে না।” স্ত্রী রাজি হলেন। এরপরও বললেন, “আপনার আসল চেহারা দেখলেও আমার কোনো অসুবিধা নেই। আমি তো এসেছি আপনার খিদমাত করতে। বরং আপনার আসল চেহারাই আমার নিকট আরো প্রিয়।” একথা শুনে শায়খ কুরাইশী আনন্দিত হয়ে বললেন, “আল্লাহ তোমাকে উত্তম যাজা দিন। এখন থেকে আসল চেহারায়ই আমাকে দেখবে।” ১১৪
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।