Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া একদিন হযরত আশরাফ রাহিমাহুল্লাহর এক ভক্ত তাঁকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলো। লোকটির ইচ্ছে ছিলো, হযরতের কোনো একটি কারামত দেখবে। সে সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার পরও মেজবান ঘরের ভেতর বাতি জবালালেন না। হযরত আশরাফ রাহিমাহুল্লাহ একগাছি ঘাঁস হাতে তুলে নিলেন। নিজের একটি আঙ্গুল দ্বারা ইশারা করলেন। ঘাসের মধ্যে আগুন ধরে গেলো। বললেন, “এই নাও বাতি”। লোকটি অবাক হলো। সে এ আগুন দ্বারা মোমবাতি জ্বালালো। হযরত আশরাফ রাহিমাহুল্লাহ আরেকটি কারামত ছিলো, আগুনে তাঁর শরীর জুলতো না। প্রায়ই তিনি আগুনের মধ্যে হাত রাখতেন কিন্তু এতে তাঁর কোনো ক্ষতি হতো না।” ইসমাঈল সুফি বাগদাদী রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল সুফি বাগদাদী রাহিমাহুল্লাহ ইবনে সাস্মুন নামেও সুপরিচিত ছিলেন। তিনি একদিন বাইতুল মুক্বাদ্দিসের উদ্দেশ্যে ভ্রমণে যান। তাঁর সাথে কিছু শুকনো খেজুর ছিলো। এক জায়গায় বিরতি থাকাকালে তাঁর মন চাইলো, আহ্‌ যদি কিছু তাজা খেজুর থাকতো। ইফতারের সময় আসতেই তিনি থলে খুললেন শুকনো খেজুর বের করতে। কিন্তু কী আশ্চর্য! তিনি দেখলেন থলের ভেতর তরতাজা খেজুর! তিনি এগুলো ভক্ষণ করলেন না। পরের দিন ইফতারের সময় থলের ভেতর ঠিকই শুকনো খেজুর ছিলো। অন্য আরেকদিন ইবনে সাসমুন রাহিমাহুল্লাহ কেনো এক স্থানে ওয়াজ করছিলেন। আবদুল ফাতাহ কাওয়াস নামক এক ব্যক্তি কক্ষের দরোজার নিকট +* জামে” কারামাতুল আউলিয়া। ১১২

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।