কারামাতৃল আউলিয়া হাসান আহীমী রাহিমাহুল্লাহ হযরত হাসান আহীমী রাহিমাহুল্লাহ কোনো এক রাত স্বপ্নযোগে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাতে একটি রুটি তুলে দিলেন। তিনি অর্ধেক রুটি ভক্ষণ করলেন ও বাকি অর্ধেক রেখে দিলেন। ঘুম থেকে জেগে ওঠার পর লক্ষ্য করলেন এ অর্ধেক রুটি তার পাশেই পড়ে আছে।১৯ মুহাম্মদ ইবনে ইউসুফ বূলাগী রাহিমাহুল্লাহ একদা এক মহিলা তার সন্তানসহ সাগরতীরে বেড়াতে গেলেন। সেখানে ইথিওপিয়াগামী একটি জাহাজ ছিলো। এক ব্যক্তি মহিলার সন্তানকে ধরে নিয়ে গেলো এবং এ হাজাজে আরোহণ করলো। কিছুক্ষণের মধ্যেই জাহাজ ছেড়ে দিলো। উপস্থিত হলেন। হযরত তখন নামায সেরে আসছিলেন। মহিলা সব কথা খুলে বললেন ও সন্তানকে ফিরে পেতে হযরতের নিকট আবদার জানালেন। শায়খ বূলাগী সাগর পারে চলে আসলেন এবং বলতে লাগলেন, “হে বাতাস! থেমে যাও!” আল্লাহর ইচ্ছায় সত্যিই বাতাস থেমে গেলো। ইথিওপিয়াগামী (পালের) জাহাজটিও অগ্রসর হতে পারলো না। শায়খ চিৎকার দিয়ে বললেন, “এই জাহাজে একটি ছেলে আছে যাকে কেউ একজন ধরে নিয়ে গেছে। এই বালককে তার মায়ের নিকট ফেরৎ দাও।” জাহাজের কাপ্তান হযরতের কথায় কান না দিয়ে জাহাজ তীর ভিড়ালো না। হযরত চিৎকার দিলেন, “হে জাহাজ! থেমে যাও!” সত্যিই জাহাজটি আর একটু অগ্রসর হতে পারলো না। শায়খ বূলাগী পানির ওপর ৬৯ প্রাণ্ডক্ত। ১০৭
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।