Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া পাত্র দুধ, মিষ্টি ভাত না হয় মুরগির ও খাসির মাংসে ভরে যেতো। এর দ্বারা তিনি সবাইকে আপ্যায়ন করাতেন।৬৭ মুহাম্মদ ইবনে মুনকাদীর রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে মুনকাদীর রাহিমাহুল্লাহ পুত্র বর্ণনা করেন: ইয়ামন থেকে এক ব্যক্তি আমার পিতার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ৮০ দিনার আমার পিতার নিকট আমানত রাখলেন। এরপর বললেন, হযরত! আমি জিহাদে অংশগ্রহণের জন্য চলে যাচ্ছি। আমার অনুপস্থিতিতে আপনার প্রয়োজন হলে এই টাকা খেরচ করতে পারবেন। এরপর লোকটি চলে গেলেন। লোকটি জিহাদে থাকতে মদীনায় নেমে আসে দুর্ভিক্ষ। মানুষ ভীষণ কষ্টে পড়ে যায়। সুতরাং আমার পিতা এ ৮০ দিনার গরীবদের মধ্যে বণ্টন করে দিলেন। কিছুদিন পর ইয়ামনী ব্যক্তি ফিরে এসে তার দিনারগুলো ফেরৎ দিতে আবদার জানালো। পিতাজী বললেন, “আপনি আগামীকাল আসবেন।” এরপর আমার পিতা মসজিদে নববীতে চলে গেলেন। রাতের বেলা তিনি দীর্ঘক্ষণ পবিত্র রওজা মুবারকের পাশে বসে ইবাদতে মশগুল হলেন। এরপর মিশ্বরে যেয়ে ধ্যান- মুরাকাবায় বসে গেলেন। ভোর পর্যন্ত এভাবেই সময় কাটালেন। এরপর কোথেকে এক ব্যক্তি তাঁর সম্মুখে এসে হাজির হলেন। বললেন, “হে মুহাম্মদ! এটা গ্রহণ করুন।” তিনি পিতাজীর হাতে একটি থলে তুলে দিলেন। থলের মধ্যে ছিলো ৮০ দিরহাম। এরপর ইয়ামনী লোকটি আসার পর তার আমানত ফেরৎ দিলেন।৬৮ ৬৭ প্রাগ্ুক্ত। ৬৮ জামি” কারামাতুল আউলিয়া। ১০৬

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।