Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া হযরতের নিকট দেবার মতো কিছুই ছিলো না। তিনি নিকটন্থ একটি ছোট্ট পাথরের দিকে তাকালেন। আল্লাহর কী কুদরত! পাথরটি স্বর্ণে পরিণত হয়ে গেলো। তিনি হাতে তুলে ফকিরকে দিয়ে দিলেন।৬৩ মুহাম্মদ কিন্দী খালওয়াতি শীফিঈ রাহিমাহুল্লাহ হযরত কিন্দী রাহিমাহুল্লাহর এক বিশেষ কারামত ছিলো। যখনই তিনি রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ইচ্ছা করতের তখনই তিনি নিয়ত করে ঘুমুতেন। আল্লাহর অনুগ্রহে স্বপ্নযোগে হুজুরের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সঙ্গে জিয়ারত নসিব হতো।১৪ আবু আলী কাদরী রাহিমাহুল্লাহ শায়খ আবু আলী কাদরী রাহিমাহুল্লাহর এক পুত্রসন্তান ছিলেন। ছেলেটির মা একদা আগুন নিয়ে আসার জন্য তাকে পড়শির বাড়িতে পাঠিয়ে দেন। তবে আগুন আনার জন্য সে কিছুই সাথে নেয় নি। পড়শি মহিলার নিকট আগুন নিয়ে যাওয়ার কথা বললো। মহিলা বললেন, “তুমি তো শায়খ কাদরীর ছেলে- তাই না? তোমার দাদা আব্দুল কাদির খুব বড় মাফের ওলি ছিলেন। তুমি যদি হাতের মুঠোয় আগুন নিতে চাও তাহলে তা পারবে বলে আমি মনে করি। তোমার হাত জুলবে না। ছেলেটি তার হাত প্রসারিত করলো। মহিলা তার হাতে আগুন দিলেন। ছেলে মুষ্টিবদ্ধ অবস্থায় মায়ের নিকট ফিরে এলো। সত্যিই দেখা গেলো আগুন হাতের মধ্যে জুলন্ত আছে। ৬৩ জামি" কারামাতুল আউলিয়া- ইউসুফ ইবনে ইসামাঈল নাবহানী এবং আবছুল ওয়ারিস মুহাম্মদ আলী। ৬৪ প্রাণ্তক্ত। ১০৪

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।