কারামাতৃল আউলিয়া ইমাম কিরমানী রাহিমাহুল্লাহ লুকিয়ে থেকে চুপিচুপি শুনছিলেন। তিনি দেখলেন, সাররাখশী রাহিমাহুল্লাহর কথাগুলো শেষ হতেই বৃক্ষের প্রতিটি পত্র স্বর্ণে পরিণত হয়ে গেলো। সাররাখশী রাহিমাহুল্লাহ বললেন, “হে আমার প্রভু! আমি আর কেনোদিন নিজের সমস্যার কথা আপনার দরবারে পেশ করবো না।”৬১ হাসান মিসরী রাহিমাহুল্লাহ তাঁর পূর্ণ নাম ছিলো, মুহাম্মদ ইবনে হাসান মুনির সামানুদী মিসরী রাহিমাহুল্লাহ। তিনি মিসরের অধিবাসী ছিলেন। একদিন তাঁর গ্রামের লোকজন একটি কূপ খনন করছিলো। অনেক গভীর পর্যন্ত খনন করার পরও পানির সন্ধান মিললো না। অবশেষে তারা ছুটে এলো হাসান মিসরী রাহিমাহুল্লাহর দরবারে। আবদার জানালো, “হে শায়খ! আপনি অনুগ্রহ করে কূপের পাশে দাঁড়িয়ে প্রভুর দরবারে দুআ করুন।” শায়খ তাদের আবদারে সাড়া দিয়ে কূপের নিকট চলে আসলেন। তিনি স্বরবে সূরা ফাতিহা পাঠ করলেন ও আল্লাহর দরবারে দুআ করে বললেন, “তোমরা আরো একটু খনন করো।” আল্লাহর কী কুদরত! সামান্য খনন করার পরই প্রচণ্ড বেগে পানি উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যে কৃপটি ভরে গেলো সুস্বাদু মিঠাপানিতে।৬২ মুহাম্মদ সিবগাতুল্লাহ রাহিমাহুল্লাহ একদিন হযরত শায়খ মুহাম্মদ সিবগাতুল্লাহ রাহিমাহুল্লাহর দরবারে এক ফকির এসে বললো, “হুজুর! আমি গরীব মানুষ। দয়া করে কিছু দান করুন।” ৬১ প্রণ্ুক্ত। ৬২ তাযকিরাতল আউলিয়া। ১০৩
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।