কারামাতৃল আউলিয়া আবু আলী দাকাক রাহিমাহুল্লাহ ও এক দরবেশ একদিন হযরত আবু আলী দাক্কাক রাহিমাহুল্লাহর দরবারে এক দরবেশ এসে হাজির হলেন। আবদার করলেন, হযরত! আমাকে একটু জায়গা দিন যেখানে মরতে পারি! দাক্কাক রাহিমাহুল্লাহ নিজের কক্ষের এক কোণায় যেতে বললেন। দরবেশ সেখানে যেয়ে আল্লাহর জিকির করতে লাগলেন। দাক্কাক রাহিমাহুল্লাহ একটু দূরে থেকে লুকিয়ে লুকিয়ে দরবেশের কার্যকলাপ অবলোকন করছিলেন। এক পর্যায়ে দরবেশ বললেন, দাক্কাক! আমাকে অন্যমন্ক করবেন না। আবু আলী একথা শুনে লুকিয়ে থাকার স্থান থেকে সামনে বেরিয়ে আসলেন। এরপর কিন্তু আশ্চর্যের বিষয়, মহুর্তের মধ্যে দরবেশের লাশ গায়েব হয়ে গেলো। তিনি আল্লাহর দরবারে আবদার জানালেন, হে আল্লাহ! এ দরবেশের লাশটি কোথায় গেলো- আপনিই আমাকে বলে দিন। এক আওয়াজ তাঁর কর্ণগোচর হলো: “তাঁকে খোঁজ করো না। মৃত্যুর ফিরিশতা এবং বেহেশতের ফিরিশতারাও তাঁকে খোঁজে পায় নি।” তিনি আবার বললেন, “হে প্রভু! তাহলে দরবেশের লাশ কোথায় গেলো?” জবাব আসলো, “সে হাকিকাতের নৈকট্যে পৌঁছুয়ে গেছে। পৌঁছুয়ে গেছে মহাশক্তিধর বাদশাহের দরবারে ।”৬০ বিখ্যাত ওলিআল্লাহ হযরত আবু সাঈদ আবুল খাইর রাহিমাহুল্লাহর উত্তাদ ছিলেন হযরত আবুল ফজল হাসান সাররাখশী রাহিমাহুল্লাহ। একদিন তিনি একটি বৃক্ষের নিচে বসে প্রার্থনা করছিলেন মহাপ্রভুর দরবারে: “হে প্রভু! গত এক বছর যাবৎ আমি একটি মাত্র দিনার চাচ্ছিলাম যাতেকরে মাথার চুল মুণ্ডন করতে পারি। কিন্তু আমি এখনও এঁ দিনার পাওয়া থেকে বঞ্চিত রয়ে গেলাম।” তাঁর কথাগুলো ৬০ তাযকিরাতল আউলিয়া। ১০২
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।