কারামাতৃল আউলিয়া তিনি জবাব দিলেন, “সিংহ আসার সময় আল্লাহর অনুগ্রহে আমি নফস থেকে পবিত্র হয়ে যাই। এখন আমি আমার নফসের মাঝেই আছি।৮? তুমি যেখানে নেই সেখানে প্রভুর দরোজা: এক দরবেশ এসে হযরত দিনাওয়ারী রাহিমাহুল্লাহর নিকট আরয করলেন, “ইয়া শাইখী! অনুগ্রহ করে প্রভুর দরবারে আমার জন্য দু'আ করুন।” তিনি বললেন, “প্রভুর কক্ষের দরজায় সরাসরি চলে যাও এবং প্রার্থনা করো। আমার পক্ষ থেকে মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই।” দরবেশ প্রশ্ন করলেন, “প্রভুর দরোজাটি কোথায়?” তিনি বললেন, “যেখানে তুমি নেই সেখানে!” এ কথা শুনে দরবেশ নির্জন এক জায়গায় একাকী আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। আল্লাহ তা'আলা তাঁর ওপর রহমতের বারিধারা বর্ষণ করলেন। একদা দিনাওয়ার শহরে বন্যা হলো। হযরত দিনাওয়ারী রাহিমাহুল্লাহ লক্ষ্য করলেন সেই দরবেশ একটি জায়নামাজে বসে পানির ওপর ভেসে বেড়াচ্ছেন। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, “হে দরবেশ! তুমি এরূপ উচ্চ মাকামে কীভাবে আরোহণ করলে?” দরবেশ জবাব দিলেন, “প্রভুর অনুগ্রহ ও আপনার উপদেশ অনুসরণের কারণে এমনটি হয়েছে।”*৮ একদিন তিনি তাঁর হুজরাহ থেকে বের হয়েছেন মাত্র। কোথেকে এক কুকুর আসে তাঁকে ঘিরে ফেললো। কুকুরটি বার বার ঘেউ ঘেউ করছিলো। মুমশাদ রাহিমাহুল্লাহ সরবে বললেন, “লা- ইলা-হা ইল্লাল্লাহ্”। আশ্চর্ষের ব্যাপার কুকুরটি সাথে সাথে মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা গেলো।€» ৫৭ তাযকিরাতুল আউলিয়া। € প্রাণ্ডক্ত। ৫৯ জামে” কারামাতুল আউলিয়া। ১০১
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।