Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া দ্র্ত বাড়ি থেকে বের হয়ে গেলেন এবং এক জঙ্গলে যেয়ে হযরত খারকানী রাহিমাহুল্লাহর সাক্ষাৎ পেলেন। তিনি দেখলেন হযরত একটি সিংহের ওপর লাকড়ির আঁটি তুলে জন্তুটিকে নিয়ে হাঁটছেন। লোকটি তাঁকে বললেন, “হযরত! এখানে আপনাকে যে অবস্থায় দেখছি তার বিপরীত অবস্থা আপনার ঘরে বিরাজ করছে। এটা কীভাবে সম্ভব হলো? তিনি বললেন, ঘরের এ জন্তর [অর্থাৎ তাঁর স্ত্রীর] বোঝা যতক্ষণ পর্যন্ত তুমি টেনে ধরতে না পারবে, ততক্ষণ পর্যন্ত হিংস্র সিংহকে পোষ মানাতে পারবে না।” কথিত আছে, এরপ স্ত্রীর সঙ্গে তিনি কেনো ঘর-সংসার অব্যাহত রেখেছেন- এ প্রশ্নের জবাবে তিনি বলতেন, “আমার অপর কোনো মুসলিম ভাই যাতে কষ্ট পায় না তাই আমি ওকে নিয়ে সংসার করে যাচ্ছি।”৫৬ ইব্রাহিম খাওয়াস রাহিমাহুল্লাহ একদিন হযরত খাওয়াস রাহিমাহুল্লাহ ও তাঁর এক শাগরিদ নির্জন প্রান্তরে ভ্রমণে ছিলেন। এক পর্যায়ে হযরত খাওয়াস রাহিমাহুল্লাহ গভীর মুরাকৃবায় বসে ধ্যানস্থ হলেন। কিছুক্ষণ পর এক তাগড়া হিংস্র সিংহ তাঁর দিকে আসতে লাগলো। শাগরিদ ভয়ে নিকটস্থ একটি গাছে আরোহণ করলেন। সিংহ খাওয়াস রাহিমাহুল্লাহর কাছে এসে চক্কর দিল, তারপর চলে গেলো। হযরত খাওয়াস রাহিমাহুল্লাহ একটুকুও নড়লেন না- তিনি ধ্যানস্থ রইলেন। এরপর পুনরায় উভয়ে চলতে থাকেন। এক পর্যায়ে একটি মশা এসে হযরতের গায়ে বসলো। তিনি সাথে সাথে নড়েচড়ে উঠলেন। মশা তাড়িয়ে দিলেন। শাগরিদ প্রশ্ন করলেন, “ইয়া শাইখী! একটি হিংস্র জন্ত আপনার নিকটে আসলো অথচ আপনি নড়লেনই না। এখন একটি মশা আসতেই আপনি একে তাড়া করলেন- এর কারণ কি?” ** তাযকিরাতুল আউলিয়া। ১০০

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।