Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতুল আউলিয়া ৪. করুণ ও ভীষণ কষ্টকর অবস্থায় মৃত্যুর পূর্বপর্যন্ত হযরত মনসুর রাহিমাহুল্লাহ হাসতে থাকেন। তবে একবার তিনি কাঁদলেন যখন প্রিয় পীরভাই ও বন্ধু আবু বকর শিবলী রাহিমাহুল্লাহ কয়েকটি ফুল তার ওপর নিক্ষেপ করলেন। আবু বকর প্রশ্ন করলেন, “হে মনসুর! কঠিন পাথরের আঘাতের সময়ও তুমি হাসলে অথচ আমি তোমার উপর ফুল নিক্ষেপ করলাম আর তাতে তুমি কাঁদলে- কেনো?” তিনি জবাব দিলেন, “হে আবু বকর! তুমি আমার প্রিয়জন এবং অবগত আছো যে, আমি নির্দোষ। তারপরও তুমি আমাকে ফুল দিয়ে আঘাত করলে। এ আঘাত আমার নিকট হাজারটি পাথরের আঘাত থেকে বেশি বেদনাদায়ক।” এরপর তাঁর মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করার মুহূর্তে তিনি অট্টহাসি হাসলেন। ৫. কথিত আছে, হযরত মনসুর হাল্লাজ রাহিমাহুল্নাহর মৃত্যুর পরও কাটা মাথা, দেহ, হাত, পা, জিত্বা প্রভৃতি “আনাল হাক, আনাল হান্ক” জিকির করতে লাগলো। নিক্ষেপ করতে। দজলা নদীতে ফেলে দেওয়ার পর পানি ফুলে উঠলো। বুঝা গেলো এক্ষুণি বিরাট বন্যা হবে। মনসুর হাল্লাজ রাহিমাহুল্লাহর এক শাগরিদ হযরতের জুব্বা নদীতে নিক্ষেপ করলেন। ফলে নদীর পানি শান্ত হলো। শাগরিদ জানালেন এরূপ অবস্থায় হযরতের জুববা নদীতে ফেলে দিতে তিনিই তাকে বলে রেখেছিলেন।৫ হযরত আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী খুব কর্কষভাষী ছিলেন। একদিন কেউ একজন হযরতের বাড়িতে এসে ডাক দিলো, আবুল হাসান বাড়িতে আছেন? ঘরের ভেতর থেকে হযরতের স্ত্রী কর্কষ ভাষায় বললেন, “এই মিথ্যাবাদী ও মুনাফিকের সাথে তোমার কী দরকার আছে?” এরপর মহিলা আরোও জগন্য নেতিবাচক মন্তব্য করলেন নিজের স্বামীর ব্যাপারে। যাক, এ ব্যক্তি ৫৫ তাযকিরাতুল আউলিয়া। ৯৯

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।