Karamatul Aulia
/ 137
📝 Text 📖 PDF

কারামাতৃল আউলিয়া সফলতা পাননি শুধুমাত্র বেশি নফল ইবাদত দ্বারা- বরং চারিত্রিক গুণাবলী, সঠিক নিয়াত, অত্যন্ত সুন্দর হৃদয় এবং মুসলিম জনতাকে সদোপদেশ প্রধান দ্বারা। তারা এসব করেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়। তাঁরা আত্মসংযমী, দয়ালু, নম্র ও বিনয়ী। তাঁরা কাউকে অভিশাপ দেন না, কারো ক্ষতি করেন না, নিজেকে অপরদের মধ্যে শ্রেষ্ঠ মনে করেন না, না তাঁরা হিংসা পোষণ করেন ওদের প্রতি যাদের স্তর তাদের উপরে। তাঁদের দীনতায় কোনো কৃত্রিমতা নেই, না তাঁরা নিজেকে জাঁকালো ভাবেন। তারা দুনিয়াকে ভালোবাসেন না।”৫ হাদিস ৫ হযরত আনাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত: “পৃথিবীর জমিন কখনও ৪০ ব্যক্তির অস্তিত্ব থেকে মুক্ত হবে না। এদের সবাই আল্লাহর একান্ত বন্ধু (ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম)। এদের দু'আর বরকতেই পৃথিবীতে বৃষ্টিপাত হয় এবং (জিহাদে) বিজয় নিশ্চিত হয়। কেউ একজন মৃত্যবরণ করলে অপর একজন দ্বারা আল্লাহ তা'আলা শূন্যস্থান পুরণ করেন।” কাতাদা বলেন, “আমরা মনে করি নিঃসন্দেহে হাসান বসরী এদেরই একজন।”৬ হাদিস ৬ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তিনি বললেন, “হে আবু হুরাইরাহ! এখনই এক ব্যক্তি মসজিদের দরোজা দিয়ে প্রবেশ করবে, যে হচ্ছে পৃথিবীর ৭ জনের একজন। এ ব্যক্তির মাধ্যমে আল্লাহ তা'আলা দুনিয়ার শাস্তিকে পাল্টে দেন।” তাঁর বাক্যটি শেষ হতেই একজন হাবশি মসজিদে প্রবেশ করলো। সে ছিলো টেকো ও লেংড়া। তার মাথায় ছিলো পানির পাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম আবার বললেন, “হে আবু হুরাইরাহ! এই তো সে ৫ হাকিম, ইবনে আবিদ ছুনইয়া। ৬ তাবারানি, ৪-২৪৭; সুয়ুতি - হাউই লিল-ফাতাওই ২:২৪৭; আবু নুঈয়াম - মারিফাতুস সাহাবা ১০:২৪৪; ইবনে হিব্বান - তারিখ ২:২৪৮ (জঈফ); ইবনে আসাকির ১:২৯৮। ৯

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.