ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ৭. ইমাম আহমদ ইবন হাম্বলের ৯২টি হাদীস। ৮. ইমাম বায়হাকীর ৫৯ টি হাদীস। ৯. ইমাম ইবৃন মাজাহর ৪৫টি হাদীস। ১০. ইমাম মালিকের ৮টি হাদীস। ১১. শরহুস সুন্নাহ গ্রন্থ হতে ১৪টি হাদীস। ১২. ইমাম শাফিঈর২টি হাদীস। ১৩. মিসকাতুল মাসাবীহ গ্রন্থের ২টি হাদীস। ১৪. ইমাম আবু নাঈমের ২টি হাদীস | ১৫. লাওকিহুল আনওয়ার গ্রন্থ হতে ৬টি হাদীস। ১৬. ই'তিসাম লি শা*তি হতে ১টি হাদীস। ১৭. ইমাম রাজীনের ৪টি হাদীস। ১৮. মাজালিসুল আবরার হতে ১টি হাদীস । ১৯. ইমাম দারামীর ২০ টি হাদীস। ২০. তাবরানী হতে ২টি হাদীস। ২১. ফাতাওয়া লাখনবী হতে ২টি হাদীস। ২২. মাদারীজ গ্রন্থ হতে ২টি হাদীস। ২৩. তরীকা-ই মুহাম্মদিয়া গ্রন্থ হতে ১টি হাদীস। ২৪. ইবন হাব্বান হতে একটি হাদীস । এছাড়াও বিভিন্ন গ্রন্থ হতে তিনি হাদীস চয়ন করেছেন। তবে একটি হাদীসের সুত্র উল্লেখ নেই। লেখক সমকালীন সময়ে অথবা তার দৃষ্টিতে যেসব বিষয়ের গুরুত্ত বেশি অনুভব করেছেন সে প্রসঙ্গে হাদীসের সংখ্যা বেশি চয়ন করেছেন বলে মনে হচ্ছে। গ্রন্থটির বিন্যাস ফিক্হী গ্রন্থ অনুসারে হয়নি, বিষয়ভিত্তিক বিন্যাসও হয়নি বরং লেখকের দৃষ্টিতে যেভাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেভাবে সাজিয়েছেন, বিন্যাস করেছেন । ঈমান অধ্যায়ে সংযোজিত হাদীস সমূহের বিন্যাস কিছুটা প্রসিদ্ধ হাদীসের কিতাবসমূহের ন্যায় হয়েছে। ইলম অধ্যায়ে সংকলিত হাদীসসমূহ কয়েকটি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে: তা বাৰ আল-ফাদলুল কুরআন বলা যেত। তাওবার বিষয়ের জন্য পৃথক একটি বাব বা পর্ব দাড় করানো যেত । রাসূলুল্লাহ সা. -এর ১. ফয়যুল কালাম, পৃ. ১৪৩-৪৪৪। সুন্নাত তথা জীবন ধারণ, চরিত্র মাধুর্য, উত্তম অভ্যাসসমূহ ইত্যাদি পৃথক একটি পর্বে উল্লেখ করা যেত। পবিত্রতা অধ্যায়ে যতগ্তলো হাদীস চয়ন করা হয়েছে সেগুলোকে বিভিন্ন অধ্যায়ে, পর্বে ভাগ করা যেত। কিতাবুস সালাত বলে পৃথক অধ্যায় বা পর্ব করা যেত। কিতাবুস সাওম বা বাবুস সাওম নামে পূর্ণ একটি অধ্যায় বা পর্ব-পরিচ্ছেদ দেয়া যেত। রাসূলুল্লাহ সা.-এর রোযা রাখা পর্বের পরক্ষণেই আনা হয়েছে মহিলাদের থেকে রাসূলের বায়আত গ্রহণ করা পর্ব । বিষয়টিকে সালাম পর্বের সাথে যুক্ত করলে বিন্যাসের সৌন্দর্য্য বৃদ্ধি পেত। অনুরূপ হজ্ব ও যাকাতের জন্য পৃথক অধ্যায় বা পর্ব দীড় করানো যেত। বিয়ে-শাদীর অনুরূপভাবে ক্রয় বিক্রয় ও সুদের বিষয়ে পৃথক পর্ব সাজানো যেত। পিতা-মাতা ও আত্রীয় স্বজনদের অধিকার বিষয়েও পৃথক পরিচ্ছেদ দীড় করানো যেত। যেখানে হস্ত প্রসংগটি উল্লেখ করা হয়েছে তার সাথেই আরাফার দিন ও আরাফার দিনের ফযীলত প্রসঙ্গের হাদীস সমূহ উল্লেখ করা হলে বিষয়টি আষ্টে- পৃষ্টে লেগে থাকত । এ দুয়ের মাঝখানে বিস্তর বিলম্ব হয়েছে। মাঝখানে বিভিন্ন বিষয়ের হাদীস সংকলন করা হয়েছে। লেখক বিভিন্ন হাদীস গ্রন্থ, ফিক্হ গ্রন্থ সুনান) অনুপাতে হাদীস সমূহ সাজালে, অধ্যায় ও পরিচ্ছেদে বিন্যাস করলে গ্রন্থটির মান সৌন্দর্য্য আরো অনেক বেশি বৃদ্ধি পেত। পাঠকদের জন্য বিষয়ভিত্তিক হাদীস সমূহ খুঁজে বের করা সহজ হত। তবেও সমকালীন প্রেক্ষিতে এমন একটি হাদীসের ৮৯

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।