19110160 (/171/21511)/1151160/010101 71210051601 প্রতিষ্ঠা ও আত্মসংশোধনের আহ্বান জানিয়েছেন। ঈমান, আকীদা ও জাতীয় স্বকীয়তা রক্ষার ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা পালন করেছেন। সুতীক্ষ মেধা, সুউচ্চ যোগ্যতা, বিদগ্ধ ফকীহ্, মুফতী, নিরলস সাধক, মুহিউস্সুননাহ, মাহিউল বিদ'আত, আবিদ, জাহিদ, রাহে নবুওয়্যতের পথ প্রদর্শক এবং সুযোগ্য সংস্কারক হিসেবে উপমহাদেশে আলিম সমাজে গ্রহণযোগ্যতা লাভ করতে সক্ষম হয়েছেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই ক্ষনজন্মা মনীষী বিংশ শতাব্দীতে ইসলামের বিভিন্ন শাখায় বিশেষ করে ফিক্হশান্ত্রে যে অসামান্য অবদান রেখেছেন, তা সত্যি অতুলনীয় । ফিক্হ অনুশীলনে যুগান্তকারী স্বাক্ষর পৃষ্ঠপোষকতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। জ্ঞান অনুশীলন ও শিক্ষানুরাগী হিসেবে মহান আদর্শ স্থাপন করেছেন। তার বর্ণাঢ্য কর্মজীবন দেশ ও মানুষের কল্যাণে নিবেদন করেছেন । কর্মের গুণে দেশ ও জাতির মনে যুগ যুগ ধরে চিরস্থায়ী আসন লাভ করেছেন। তার জীবনের মিশন ছিল পঠন, ফাতাওয়া প্রদান, লিখনী পরিচালনা, সুন্নাহ্র প্রচার ও বিদ'আত প্রত্যাখ্যান । তার জীবনের লক্ষ্য ছিল শির্ক ও জাহিলিয়্যাতের বিরুদ্ধে সংঘাম করা । তার নেশা ও পেশা ছিল ফিক্হী মাসআলার খুঁটিনাটি বিষয়ের উপর প্রয়োজনীয় দলীল-প্রমাণ সংগ্রহ করা। তার নিকট শিক্ষা লাভ করে অসংখ্য আলিম, মুফতী, মুহাদ্দিস, মুফাস্সির, ইসলামী গবেষক, চিন্তাবিদ লেখকের জন্ম হয়েছে। তার আধ্যাত্মিক জীবনের স্পর্শে বহু আধ্যাত্স পুরুষের আবির্ভাব হয়েছে। এ বর্ণাঢ্য কর্মজীবন ও জ্যোতির্ময়প্রাণ মনীধীর জীবন ও কর্ম, সমাজচিন্তা ও ফিক্হশাস্ত্রে তার অবদান নিয়ে বাংলা ভাষায় দেশ-বিদেশে আজ পর্যন্ত কোন গবেষণাকর্ম হয়নি। তিনি পূর্বাপর আমাদের নিকট অজানা রয়ে গেছেন। এ মনীষীর ইলমী কামালিয়াতের পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং আরবী, ফার্সী ও উর্দূ ভাষায় রচিত তার গ্রন্থসমূহের উপর আলোচনা-সমালোচনা ও গবেষণা হয়নি। তার সমসাময়িক যুগে দ্বীনদার আলিম, ইসলামী ব্যক্তিত এবং পরবর্তী যুগের মনীষীগণ তার সম্বন্ধে কি অভিমত ব্যক্ত করেছেন তা জাতির সামনে আজও তুলে ধরা হয়নি। তিনি ছিলেন এমন এক মনীষী যিনি এককভাবে তাজদীদের শর্তাদি পূরণ করেছেন এবং ধময়ি পুনর্জাগরণ সম্ভব করেছেন। এই বিদগ্ধ পগ্ডিত ও ইসলামী চিন্তাবিদের উপর একটি মৌলিক গবেষণা প্রয়োজন ছিল, যা অদ্যাবধি হয়নি। তাই এ অসামান্য মনীষীর বর্ণা্য কর্মময় জীবন, গৌরবময় সাধনা, ফিক্হ- ফাতাওয়ায় তার অসামান্য অবদানসমূহ তুলে ধরার লক্ষ্যে, নতুন প্রজন্মের সামনে এ কীর্তিমান মনীষীকে পরিচয় করিয়ে দিতে এবং উপরোক্ত শুন্যতাসমূহ পূরণের লক্ষ্যে মুফতী সাহেবের ইন্তিকালের (১৯৭৬ খু.) চল্লিশতম বর্ষে একটি গবেষণাকর্ম “ফিকৃহশান্রে মুফতী মনহাম্মদ কয়হুরাহ-এর অবদান; একটি পর্ার্লোচনা” শীর্ষক অভিসন্দর্ভের মাধ্যমে সম্পন্ন করা হল। যে গবেষণা কর্মটি এদেশের পণ্তিত, গবেষকদের মাধ্যমে অনেক আগেই হওয়া উচিত ছিল। আশা করি এ গবেষণাকর্ম গবেষণা জগতে একটি নতুন সংযোজন হিসেবে গণ্য হবে। গবেষক ও পাঠক মহলে এটি সমাদর লাভ করবে । এ মহান মনীষীর কর্মময় জীবন, চরিত্র মাধুর্য আমাদের পথ চলতে দিকনির্দেশনা দিবে । আরবী, ফার্সী ও উর্দূ ভাষায় রচিত তার গ্রন্থসমূহের বিষয়বস্ত, বক্তব্য বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপিত হবে । জাতির কাছে তিনি আরো অধিক পরিচিতি লাভ করবেন । মুফতী সাহেব উম্মতের জন্য ব্যথিত হয়েছেন, শিশুর মত কেঁদেছেন, সংস্কার কর্মসূচীর মাধ্যমে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। তার আধ্যাত্মিক বিদ্যা ও সংস্কার কর্মসূচী শায়খ আহমদ সেরহিন্দী মুজাদ্দিদে আলফেসানী র. (১৫৬৩-১৬২৪খু.)-এর গবেষণা ও সংস্কার কর্মসূচীর সাথে মিল খুঁজে পাওয়া যায়। এ ধরণের মুখলিস আল্লাহওয়ালা বর্ষীয়ান মনীষীর উপর অভিসন্দর্ভ রচনা করা বড়ই কঠিন এবং চ্যালেঞ্জতুল্য । কারণ, বাংলাদেশের ইসলামী মনীষীগণ জীবদ্দশায় তাদের জীবনের উপর কোন তথ্য ও তত্ত রেখে যান না। জীবনের স্মরণীয় ঘটনাগ্ডলো এবং চিঠি পত্রে সন, তারিখ উল্লেখ করেন না। তবে মুফতী ফয়যুল্লাহ সুহদদের অসংখ্য অনুরোধের প্রেক্ষিতে একটি সংক্ষিপ্ত আত্মজীবনী লিখে গেছেন। এর মাধ্যমে জীবনের কিছু গুরুতপূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে গেছেন। এ পর্যন্ত তার জীবনীর উপর উর্দূ ভাষায় মুফতী মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরী রচিত হায়াতে ম্ফতী আযম (৯০০। ৬৭ 4৮২৯) নামক একটি সংক্ষিপ্ত গ্রন্থও পাওয়া গেছে এবং মাওলানা মুহাম্মদ নোমান ও মাওলানা মুহাম্মদ আসিম রচিত অপর
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।