1910160 (/171/21511)/1151160/010101 71210051601 এ পুস্তিকায় মুফতী সাহেব ফিরকা-ই নেছারিয়া বা প্রকৃতি পূজারীদের বিশ্বাস, আচরণ, কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছেন। যারা নিজেদের মেধা, যোগ্যতাকে যথেষ্ট মনে করে, পশ্চিমা সংস্কৃতিকে ভাল মন্দ বিচারের মাপকাঠি মনে করে তাদের প্রতিবাদ করেছেন। যারা ত্রষ্টা আছে বলে মনে করে না। দুনিয়া প্রকৃতি কর্তৃক নিয়ন্ত্রিত বলে বিশ্বাস করে। ওরা ইসলামী বিধিবিধানকে কটাক্ষ করে এবং মুজতাহিদ ইমামগণসহ আলিমদের মতামতকে ভুল আখ্যায়িত করে । ইংরেজ শাসনামলে এ ফিরকার উৎপাত ছিল লক্ষ্যনীয়। বর্তমানে এর উৎপাত ততটা চোখে পড়ে না। ২ ৪. হিফযুল ঈমান আন মাকায়িদে দাজ্জাল কাদিয়ানী 6458 ০৯৭ ১৫৩৫০ ০৮ ০০। ৫৯ মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. ছাত্র জীবনে রচিত এ কাব্য পুস্তিকার ভাষা ফার্সী। এর পৃষ্ঠা সংখ্যা ৮। পুস্তিকাটি মুনজুমাতে খাকীর অন্তর্ভূক্ত । পুস্তিকাটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশকাল অজ্ঞাত। পুস্তিকাটি কাদিয়ানী দাজ্জালদের প্রতিরোধে লিখা । মহানবী হযরত মুহাম্মদ সা. এর খতমে নবুওয়্যতের বিষয়টিকে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানী অস্বীকার করে ছিল। নানা প্রোপাগান্ডা, তথ্য বিভ্রাট, ভ্রান্ত বাখ্যার মাধ্যমে মহানবীর নবুয়্যতকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল; এসবের বিরুদ্ধে এ কাব্য পুস্তিকা রচিত হয়েছে। মুসলিম বিশ্বে বিশেষ করে ভারতবর্ষে মুসলমানদের ঈমান-আকীদা ধ্বংসের চক্রান্ত নস্যাৎ করতে এবং মির্জা গোলাম কাদিয়ানী ভ্রান্ত মতবাদ সম্বন্ধে সতর্ক করতে ভারতবর্ষের প্রায় সব আলিম কলম ধরেছেন, বক্তৃতা, বিবৃতি দিয়েছেন; সাম্রাজ্যবাদীদের সৃষ্ট এ ফেতনা সম্বন্ধে মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন । তারই ধারাবাহিকতায় মুফতী সাহেব ছাত্র জীবনে এ মসনবী গ্রন্থ রচনা করেন। মির্জা গোলাম ঈসা আ. সম্বন্ধে যেসব অশোভন উক্তি করেছে, গালমন্দ দিয়েছে, এর ফলে তাকে আর মুসলমান বলা যায় না। ঈসা আ. সম্বন্ধেও সে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার করেছে। এ কাব্য গ্রন্থের মাধ্যমে তিনি মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়েছেন এ ফেতনাকে মোকাবেলা করার জন্য। ওদের ফেতনা মোকাবেলা করার দায়িতৃকে তিনি ফরয আখ্যায়িত করেছেন। তিনি কাদিয়ানীদেরকে কাফির, মুরতাদ, ইসলাম বহির্ভূত সম্প্রদায় বলে আখ্যায়িত করেছেন। মির্জা গোলামের বইগুলো পাঠ করলে এর প্রমাণ পাওয়া যায় ।১ ১. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, আল কালামুল ফাসিলু বায়না আহলিল হাকি ওয়াল বাতিলি, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাট হাজারী, তা. বি. পৃ. ১২-২০। ২. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, আর রিসালাত আল মুখতাসারাতু আলাল ফিরকাতিল ন্যাছারিয়্যাহ, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ১-৯ আব্দুল বাকী, মুহাম্মদ, ড., প্রাপ্তক্ত, পৃ. ২০০। ৩. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, হিফযুল ঈমান আন মাকায়িদে দাজ্জাল কাদিয়ানী, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ২১-২৮। ৫. আল ইরশাদুল উম্মাতি ইলাত তাফাররূকাতি বায়নাল বিদআতি ওয়াস সুন্নাতি 4০415 2৮৯৯ চেল 4890 লো এই এ০৪০৯। এ পুস্তিকাটি মনজুমাতে খাকী রাসাইলের অন্তর্ভৃক্ত। মুফতী সাহেব এ পুস্তিকা ফার্সী কাব্যে ছাত্র জীবনে রচনা করেছেন। পুস্তিকার পৃষ্ঠা সংখ্যা ১০। প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশকাল অজ্ঞাত । এর ছন্দ সংখ্যা ১৬৩ টি। এ পুস্তিকার বাংলা সংস্করণও প্রকাশিত হয়েছে। বঙ্গানুবাদ করেছেন মুফতী মুহাম্মদ ইউসুফ ইসলামাবাদী । প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশকাল অজ্ঞাত । মুফতী সাহেব এ গ্রন্থে সুন্নত ও বিদআতের পরিচয়, সুন্নত ও বিদআতের মধ্যকার পার্থক্য আলোচনা করেছেন । বিদআতের প্রতি মানুষের মনে ঘৃণা এবং সুন্নতের প্রতি আহ সৃষ্টির চেষ্টা জানিয়েছেন। পূর্ব পুরুষদের রুসুম রেওয়াজের অনুসরণ করাকে সরাসরি গুমরাহী ও অন্ধকার আখ্যায়িত করেছেন। সুন্নতের অনুসরণ করা পয়গাম্বরগণের বৈশিষ্ট্য । যিনি একটি সুন্নতের অনুসরণ করবেন । তিনি একশ" শহীদের নেকী অর্জন করবেন ।* যিনি মনে প্রাণে নবীর সুন্নতকে ভালবাসবেন, তিনি নবী আকরাম সা. এর সাথে জান্নাতে অবস্থান করবেন । এ কাব্যের মাধ্যমে তিনি বিদ'আতের প্রতি ঘৃণা জন্মানোর চেষ্টা ৭৭
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।