1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ভূমিকা নাহমাদুহু ওয়ানাসতাঈনুহু ওয়ানাসতাগফিরুহু ওয়ানু"মিনুবিহী ওয়ানাতাওয়ান্কালু আলাইহি । ওয়া সাল্লাল্লাহু তা“আলা আলা খাইরি খালকিহী মুহাম্মাদিও ওয়াআলা আলিহী ওয়াসাহবিহী আজমাঈন। চার মাযহাবের মুজতাহিদ ইমামগণ- ইমাম আবু হানীফা র. ৮০-১৫০হি./৬৯৯-৭৬৭খৃ.), ইমাম শাফি'ঈ র. (১৫০-২০৪ হি.), ইমাম মালিক র. (৯৩-১৭৯ হি.) ও ইমাম আহমদ ইবনে হাম্বল র. (১৬৪- ২৪১হি./৭৮০-৮৫৫খ.) ফিক্হশাস্ত্রে মুসলিম উম্মাহর জন্য অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছেন এবং প্রণয়ন করেছেন। পরবতাঁতে তাদের উদ্ভাবিত মূলনীতির আলোকে ইজতিহাদ প্রক্রিয়া যুগে যুগে চলতে থাকে এবং নতুন নতুন মাসআলা ও সমস্যার সমাধান বের হতে থাকে । তাদের মধ্যে শ্রেষ্ঠতম ইমাম আবু হানীফা র.-এর প্রতিষ্ঠিত হানাফী ফিকৃহ ও ফকীহগণের কর্মপন্থা মুসলিম উম্মাহ সাদরে গ্রহণ করেছে ও স্বীকৃতি দিয়েছে। হানাফী ফিক্হর ক্রমবিকাশ অত্যন্ত দীর্ঘ। হানাফী মাযহাব বিশ্বের বিভিন্ন দেশসহ ভারতীয় উপমহাদেশে ব্যাপক প্রসার লাভ করেছে এবং হানাফী ফিক্হ নিয়ে অধিক গবেষণা ও সুক্ষ বিচার-বিশ্লেষণ হয়েছে। হানাফী ফিক্হ মানবজীবনের বাস্তবক্ষেত্রে সর্ব বিষয়ে প্রয়োগের অভিজ্ঞতায় উত্তীর্ণ । এক্ষেত্রে যেসব মনীষী নিজেদের উপযুক্ত প্রতিভা ও গবেষণা শক্তিকে যথাসাধ্য প্রয়োগ করে অনবদ্য অবদান রেখেছেন মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. (১৩১০-১৩৯৬ হি/১৮৯২-১৯৭৬ খু.) ছিলেন তাদের মধ্যে অন্যতম | একজন প্রতিভাধর বিশ্লেষক, গবেষক ও উডভাবনী শক্তির অধিকারী আন্তমুজতাহিদ ছিলেন মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র.। তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন ক্ষণজন্মা আলিম, মুহাদ্দিস, ফকীহ, বিভিন্ন শাস্ত্রে অগাধ পান্তিত্যের অধিকারী, সুন্নতে নববীর পূর্ণ অনুসারী কামিল ওয়ালী । তিনি ১৩১০ হি. / ১৮৯২ খু. চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মেখল গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মুন্সী হিদায়াত আলী । ১৩২০ হি. তার আনুষ্ঠানিক লেখা-পড়া আরম্ভ । হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা সমাপ্তির পর এশিয়ার সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ থেকে হাদীস ও অন্যান্য বিষয়ে উচ্চতর ডিগ্রী লাভ করেন। সেখান থেকে ফিরে এসে হাটহাজারী মাদ্রাসায় কর্মজীবন আরম্ভ করেন। প্রথমে একজন মুদাররিস হিসেবে পরবতীতে হাদীস, তাফসীর, ইত্যাদি বিষয়ের শীর্ষ স্থানীয় শিক্ষক এবং ফাতাওয়া বিভাগে মুফতী হিসেবে দায়িতু পালন করেন । কালক্রমে তিনি ফাতাওয়া, ফিক্হশান্ত্রে গবেষণা, উড্ভাবনী শক্তি অর্জন করেন এবং ফিক্হশাস্ত্রে স্বকীয় ও স্বতন্ত্র ভূমিকা রাখার মাধ্যমে মুফতী আযম হিসেবে স্বীকৃতি ও খ্যাতি লাভে ধন্য হন। বিংশ শতাব্দীতে বিস্তৃত ঈমান, আকীদা সম্পর্কিত নানা ফিতনা, বিদ'আত, কুসংস্কারসমূহের দীতভাঙ্গা জবাব দিতে এবং বিরোধী মতবাদসমূহ যুক্তি প্রমাণের মাধ্যমে খন্ডন করতে সক্ষম হন। কালপরিক্রমায় আধুনিক মতবাদ ও দর্শনের প্রভাবে যে সকল জিজ্ঞাসার উভব হয়েছিল সেগুলোর সময়োপযোগী ও সঠিক সমাধান পেশ করতে সক্ষম হয়েছেন । ফিকৃহ ও অন্যান্য শাস্ত্রে মৌলিক চিন্তা -চেতনা, গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে অনবদ্য লিখনীর মাধ্যমে প্রচার করেছেন। এতদসংক্রান্ত তিনি অনেক বই-পুস্তক রচনা করেছেন। যেগুলো ফিক্হশান্ত্রের অমর দান। তিনি হাদীস শান্ত্রেরও খ্যাতিমান মুহাদ্দিস ছিলেন। তার রচিত হাদীস গ্রন্থসমূহ তাকে শীর্ষ স্থানীয় হাদীস শান্ত্রবিদের মর্যাদা এনে দিয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি পুস্তক রচনা আরম্ভ করেছিলেন। ১৩৯৬ হি./১৯৭৬ খু. তিনি ইন্তিকাল করেন। এ মনীষী কুরআন-সুনাহর নিকটতম মর্মস্থল পর্যন্ত পৌঁছার লক্ষ্যে নিজের প্রতিভা ও মেধাশক্তিকে পূর্ণ কাজে লাগিয়েছেন। নিজের অভিমত নি:সক্কোচে প্রকাশ করেছেন। তিনি ব্যক্তি ও সমাজের মধ্যকার সম্পর্ক বিষয়ে মনস্তত্র, বুদ্ধি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন । প্রচলিত প্রথা পদ্ধতি সম্বন্ধে একটি সঠিক, নির্ভুল ও সুদৃঢ় পন্থা গ্রহণ করেছেন। যেসব ভাল কাজ সমকালীন আলিমগণের দৃষ্টিতে ভাল মনে হচ্ছিল কিন্তু ভবিষ্যতে সেগুলো মানুষকে গুমরাহীর দিকে নিয়ে যাবার আশংকা ছিল, সেগুলোও তিনি সংশোধনের চেষ্টা করেছেন। পত্রদাওয়াতের মাধ্যমে তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট আইয়ুব খানসহ ক্ষমতাধর থেকে সাধারণ কর্মচারী এবং বড় থেকে ছোট সকলের কাছে ইসলামী শাসন ১
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।