19110160 (/171/21511)/1151160/010101 71210051601 বিশ্লেষণ, পর্যবেক্ষণের অপূর্ব দক্ষতার পরিচয় রাখে। প্রতিটি ভাষা ও সাহিত্যের অগ্রপথিকগণ যে সীমারেখা অংকন করেছেন, মুফতী সাহেবের রচনাসমগ্র তাদের রচনার চেয়ে মানে, গুণে, ভাষা শৈলীতে কোন অংশেই কম নয়। সমস্যা, সংকট মোচন, ব্যক্তিগত অভিজ্ঞতা, যথার্থ উপলদ্ধি, মুজতাহিদসুলভ জ্ঞান, কুরআন সুন্নাহর গভীরে বোধশক্তির মাধ্যমে প্রবেশ করা, মাকামে নবুওয়্যতের সম্মান ও মর্যাদার স্বার্থক বর্ণনা, শরী'আতের সুক্ষাতিসুক্ষ বিষয়ের বিশ্লেষণে তার সমতুল্য কাউকে দেখা যায়নি। বরং তার লিখনী সমসাময়িক যুগে হাজারো অন্তরকে প্রভাবিত করেছে। যুগ যুগ অতিক্রান্ত হওয়ার পরও তার রচনা ভান্ডারে সজীবতা, প্রাণস্পন্দন, অভিভূত করার শক্তি অক্ষত রয়েছে। তার বিশৃল রচনা ভান্ডারে কোন কৃত্রিমতা নেই বরং জীবন ও আত্মাকে একীভূত করেছে, মানব জীবনে প্রভাব সৃষ্টি করেছে। তার বিশুদ্ধ ও শক্তিশালী রচনা, তার ধ্যান- ধারণা, মানবীয় অনুভূতি অত্যন্ত চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী । তিনি গ্রন্থ রচনা ও সাহিত্য সাধনাকে নিজের পেশা অথবা যোগ্যতা অথবা প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবে গ্রহণ করেননি । অর্থ উপার্জন, সুখ্যাতি, সুনাম, কোনটাই তার লক্ষ্য ছিল না। দীনের সেবা ও জ্ঞানের চর্চা করা ছিল তার লক্ষ্য। হাটহাজারী মাদ্রীসায় ছাত্র অবস্থায় রচনা করেন ফান্দে ফয়েষ ০০৪ ৩ মিশকাতুল মাসাবীহ গ্রন্থ অধ্যয়নকালে মাওলানা আব্দুল হামীদ র.-এর আদেশক্রমে বিখ্যাত গ্রন্থ কাসীদা-ই বানাত সু'আদ ৬০৪ গ্রন্থের একটি আরবী ব্যাখ্যত্রন্থ (আল ইকতিসাদু ফি শারহি বানাতি সু"আদ) রচনা করেন। সুল্লামুল উলুম গ্রন্থ পাঠকালে এ গ্রন্থের কঠিনতম অধ্যায় তানাকুস ও আকসে মুসতাবী এর ব্যাখ্যা আকসে নকীয ০০১৪ ১৫০ ফার্সী ভাষায় রচনা করেন। ছাত্র জীবনে রচিত বেশকিছু পুস্তিকা হারানো গেছে বলে তিনি আত্মজীবনীতে উল্লেখ করেছেন । দেওবন্দে লেখাপড়া করার সময় রমযানের ছুটিতে তিনি লিখনীর কাজ করেছেন । দাওরায়ে হাদীসের বছর রমযানে (দেওবন্দে) উমদাতুল আকওয়াল ফিরাদ্দি মাফি আহসানিল মাকাল রচনা করেছেন। দেওবন্দের আলিমগণ গ্রন্থটি খুব পছন্দ করেছেন। এর স্বপক্ষে কিছু মন্তব্য ও প্রশংসাবাক্য সংযোজিত করেছেন । যা মূল গ্রন্থে সংযোজিত রয়েছে। দেওবন্দের উস্তাদগণও তার রচনার দক্ষতার প্রতি সুধারণা রাখতেন ।১ তার রচনাসমূহ পাঠক সমাজে আলোড়ন সৃষ্টি করেছে।* ১-২. দৈনিক আমারদেশ, ৩১ জুলাই, ২০০৯ খু. ; জসীম উদ্দীন, মুফতী, প্রাপ্ক্ত, পৃ. ২২৫-২২৬ ; হায়াতে মুফতী আযম, পৃ. ৫-৭; আল্লামা হাফেয জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৪ । সিদ্ধান্ত ও নিশ্চিত বিশ্বাসের উপাদান রয়েছে। তিনি আকাঈদ ও ফিক্হী মাসআলার উপর বেশি আলোচনা করেছেন। তার রচনার বৈশিষ্ট্য হলো সেগুলোতে জীবনের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় । মনে হয় যে, গ্রন্থসমূহ জনজীবনের মাঠে, ময়দানে রচনা করেছেন। তার রচিত গ্রন্থাদি খুব সহজেই তার ওঠেছে। তীর গ্রন্থসমূহ পাঠের মাধ্যমে তার চিন্তা, চেতনা ,আবেগ, অনুভূতি পছন্দ, অপছন্দ পরিমাপ করা যায়। বুঝা যায়, তিনি মানবীয় আবেগ অনুভূতি সম্পন্ন ছিলেন৷ তার পুস্তকসমূহ তার উদ্ভাবনী শক্তির শ্রেষ্ঠতু এবং ইল্ম শরীআতে তার পাগ্তিত্যের স্বাক্ষর বহন করে। প্রতিটি গ্রন্থে তার স্বকীয় প্রতিভা বিদ্যমান । লেখার রীতি, শব্দ ও বাক্য চয়ন, বাক্যের গঠন অনন্য বৈশিষ্ট্যের দাবী রাখে । তীর গ্রন্থসমূহ সামাজিক খতিয়ানের উপর সমালোচনা , বিদ'আত ও গনিত কর্মকাণ্ডের রদ ও বাতিলের বিবরণী রয়েছে। তার গ্রন্থসমূহ তথ্য, উপান্তে ভরপুর এবং সশ্রষ্ট বিষয়ে অদ্বিতীয় । যে বিষয়ে তার পূর্বে কেউ লিখেন নি। গ্রন্থসমূহে বিষয়বস্তুর বিবরণ বিস্ময়কর, ভাষা শৈলী উচ্চাঙ্গের; তবে সহজলভ্য ও বোধগম্য । গ্রন্থসমূহ আত্মার প্রদীপকে আলোকিত করতে সক্ষম । অল্প শব্দে অনেক বক্তব্য তিনি প্রকাশ করতে পেরেছেন। তার পাগ্জলিপি রচনার একটি বৈশিষ্ট্য ছিল- একটি লিখা প্রথমবারেই চূড়ান্ত করতে সক্ষম ছিলেন । তন্ধ্যে কোন কাটা ছেড়া করেননি, দ্বিতীয়বার লিখেননি। এটা তার জীবনের অসাধারণ কৃতিতৃ, পাণ্ডিত্য, ভাষা জ্ঞানের দক্ষতার পরিচয় বহন করে। এ বিষয়ে মুফতী সাহেব অত্যন্ত সফল পাপ্জলিপি প্রস্তুতকারক ছিলেন ৭২
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।