19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ১. হায়াতে মুফতী আযম, পৃ. ১০৭-১০৮; ফাতাওয়া ফয়যিয়া, খ. ১ম, পৃ. ২৭-২৮। ২. এ, পৃ. ১১২-১১৩; নোমান, পৃ. ৯০-১০০; মাশায়েখে চাটগাম, পৃ. ৩৭৮-৩৮২। পশম অধ্যায় £ "রচনা সম্শ্র মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. ছিলেন অদম্য জ্ঞান স্পৃহার অধিকারী । বাল্যকাল থেকেই তিনি অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন। জ্ঞান অর্জনে ছিল তার প্রবল একান্তিক আগ্রহ । বিংশ শতাব্দীর এ স্বনাম ধন্য মনীষীকে আল্লাহ তা'আলা আরবী, ফার্সী, উর্দু তিনটি ভাষার উপর এক মহান সাহিত্যিক মর্যাদা দান করেছিলেন যে, কোন কিছুই তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি | ছোট বেলাতেই তার মধ্যে সাহিত্যের স্কুরণ ঘটে। তিনি যখন হাটহাজারী মাদ্রাসার ছাত্র তখন থেকে সাহিত্য সাধনা আরম্ভ করেন। ছাত্র অবস্থাতেই অভিজ্ঞদের ন্যায় সিদ্ধহস্তে রচনা আরম্ভ করেন। অধ্যয়ন, ইসলামী জ্ঞানের অধ্যাপনা, গ্রন্থ রচনা ছিল তার জীবন্ব্রত। তিনি মাদ্রাসা খোলা থাকার দিনসমূহের চেয়ে ছুটির দিনগুলোতে মুতালা'আ, তাকরার এবং লিখনীর কাজ বেশি পরিচালনা করেছেন । মাদ্রাসার যে কোন ছুটিতে একটি করে পুস্তক / পুস্তিকা রচনা করেছেন। জ্ঞানার্জনের পাশাপাশি জ্ঞান বিতরণের লক্ষ্যে জ্ঞান- বিজ্ঞানের বিভিন্ন শাখায় লিখনী শক্তি প্রয়োগ করেছেন । বিভিন্ন বিষয়ের উপর রচিত তার গ্রন্থাবলী তার উচ্চ জ্ঞান, গরীমার নিদর্শন বহন করে। প্রকাশ্য জ্ঞানের এমন কোন শাখা নেই যার সাথে তার সম্পর্ক ছিল না। তার রচনাসমগ্র অত্যন্ত দুর্লভ ও বিরল; যা যুগের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে এবং আগামী দিনের পথ নির্দেশক হয়ে রয়েছে। তার রচনাসমণ্ ইসলামী জ্ঞান ভান্ডারে বিশেষ বৈশিষ্ট্যের দাবী রাখে । জ্ঞানের গভীরতা, ৭১
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।