1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ২. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, ফয়যুল কালাম, চট্টগ্রাম, ফয়যিয়া কুতুবখানা, হাটহাজারী ১৩৯৯ হি. পৃ.১২; নূর মোহাম্মদ আ'জমী (অনু:), প্রাগুক্ত, খ. ১ম, পৃ. ৩৩, হাদীস নং-৬। ৩. এ, খ. ১ম, পৃ. ১৭৮, হাদীস নং-১৬০, ১৫,৬৭,৬৮,৩৪৩। ৪. ফয়যুল কালাম, পৃ. ৬৬, হাদীস নং-১০২। ৫. এ, পৃ. ৬৮, হাদীস নং-১০৪। ৬. এ, পৃ. ৩৪৩, হাদীস নং- ৬৩৭। হবার ফলে দ্বীন, দুনিয়া দুটোই ধ্বংস হয়েছে এতে কোন সন্দেহ নেই । সুতরাং অসম্ভব নয় যে, এসব কৃত্রিমতা, প্রথা, প্রচলন, খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে । মুসলমানদের এসব পরিত্যাগ করা কর্তব্য । বিশেষ করে সুন্নত প্রেমিকদের উপর অবশ্যই কর্তব্য । আলিমদের এসবের সাথে জড়িয়ে যাওয়া অধিক গুমরাহীর কারণ। এতে গুমরাহীর নেতৃতৃ দেওয়া হবে। আল্লাহর কসম ! যদি এসব কৃত্রিম বিষয় সওয়াবের কাজ হত, ভাল কোন পরিণতি বয়ে নিয়ে আসত তাহলে আমরাই আগে এগুলোতে লিপ্ত হতাম এবং জনগণকে উদ্বুদ্ধ করতাম। তাই আমি তোমাদেরকে এসব পরিত্যাগ করতে বলছি ও সতর্ক করছি। হে আমার বড় ভাই! এর পূর্বে আপনি দুই ছেলে ও তিন মেয়ের বিয়ে দিয়েছেন । নিজের ইচ্ছামত অনুষ্ঠান করেছেন। সুতরাং এ বিয়েটাকে গণীমত, উত্তম সুযোগ মনে করুন। এ বিয়েটাকে সব ধরণের বিলাসিতা, অপচয়, অপ্রয়োজনীয় কার্ধাদি থেকে মুক্ত রাখুন। তাহলে উভয় জাহানে কামিয়াব হবেন। আল্লাহ আমাদের রব, আমরা তার বান্দা, অধীনস্থ গোলাম। কিন্তু আজ আমরা রুসুম-রেওয়াজ, প্রবৃত্তিকে প্রভূ বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা ও মহানবী সা. এর বিরুদ্ধাচরণ করতে কোন পরোয়া করছি না। আফসোস! কীভাবে সব ওলট পালট হয়ে গেল। আমার মেয়ে সুন্দরের অধিকারী নয় তবে ইল্ম কামালতের অধিকারিনী আলহামদুলিল্লাহ । সে কিতাব পাঠ করেছে,আরবী শিখেছে এবং কুরআন হাদীসের অর্থ বুঝেছে। প্রকৃত সৌন্দর্য মনের শুচি, শুদ্ধি অভ্যন্তরীণ পূর্ণতা ও যোগ্যতা | আল্লাহতাআলা তাকে হায়াত দারাজ করুন এবং নেক ও ছ্বীনদার কন্যায় পরিণত করুন। আপনার ছেলে আমার ছেলে, আমার মেয়ে আপনার মেয়ে। তাদের দ্বীন দুনিয়ার কল্যাণের জন্য আমরা সবার নিকট দু'আ প্রার্থনা করব। আপনার ছেলে ইল্মে দ্বীন শিখবে । আল্লাহ তা'আলা তাকেও হায়াত দারাজ করুন। নেক, দ্বীনদার, সুন্নতের অনুসারী, সুসন্তান হিসেবে গড়ে তুলুন এবং বিদ'আত থেকে বাচিয়ে রাখুন। আল্লাহ তা'আলা এ বিয়েকে সাইয়্যিদুল কায়িনাতের পবিত্র স্ত্রী এবং তার কন্যাগণের সাথে সাদৃশ্যপূর্ণ বিয়ে হিসেবে কবুল করুন । আমার স্থাবর ,অস্থাবর সব সম্পদ এ দুই বর-কনের জন্য । আনওয়ার ব্যতীত আমার কোন ছেলে সন্তান নেই । তদুপরি আনওয়ার মানসিক ও বৃদ্ধিপ্রতিবন্ধী ৷ তার দ্বারা দুনিয়ার কাজকর্ম ও লেনদেন আশা করা যায় না। দুনিয়া হাসি আনন্দের স্থান নয় । নিজের প্রবৃত্তি কামনা পূরণের স্থান নয় । আমাদের সামনের রয়েছে মওত, কবর, মুনকির-নাকিরের সওয়াল, পুনরূখান এবং হাশর নশরের বিভীষিকা । * পরিবার ও সংসার জীবনে মুফতী সাহেব দৃঢ়তার পরিচয় দিয়েছেন । মাদ্রাসা থেকে প্রাপ্ত ১৫ টাকা ওষযীফা দিয়ে বিরাট সংসারের ব্যয়ভার বহন করেছেন । শেষ জীবন পর্যন্ত তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনী, নাতিন জামাই সহ বিরাট এক পরিবারের ব্যয় নির্বাহ করেছেন। এগুলো তিনি সওয়াবের উদ্দেশ্যেই করতেন। অন্যথায় তার অর্থনৈতিক সামর্থ ছিল একেবারেই সীমিত। দুই মেয়ের জামাতাকে নিজ বাড়ীতে থাকার ব্যবস্থা করেছেন এবং তাদের সংসারের যাবতীয় খরচাদি, চাউল, লাকড়ি, তরি-তরকারি, মসলাপাতি, সাবান ইত্যাদি যুগিয়েছেন। তাঁর বড় মেয়ের জামাতা মাওলানা কাসেম সাহেব অর্থাভাবে মাদ্রাসায় যাওয়া আসার পথে শাক পাত টুকিয়ে আনতেন। এমন অর্থ সংকট তার সংসারে অতিবাহিত হয়েছে । তবে মুফতী সাহেব শেষ জীবনে অর্থ ও প্রাচুর্যের দেখা পেয়েছিলেন। নিজের পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দোস্ত আহবারের খরচ মিটিয়েছেন।* ৭০
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।