1910160 (/171/21511)/1151160/010101 71210051601 অভিসন্দর্ভ রচনায় মুফতী সাহেবের উল্লেখযোগ্য শিক্ষক, ছাত্র এবং গুরুত্বপূর্ণ মনীষীগণের সংক্ষিপ্ত জীবনেতিহাস, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচিতি পাদটাকা ও মুলপাঠে উল্লেখ করা হয়েছে। তাঁদের সময়কাল মৃত্যুর তারিখ উল্লেখ করা যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। যাদের জন্ম, মৃত্যুর সন, তারিখ উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলো খালি রয়েছে৷ মুফতী সাহেবের বিশাল রচনা ভান্ডারকে কয়েকটি বিষয়ে ভাগ করা হয়েছে। প্রথমে তার প্রকাশিত পাণ্ডুলিপি এবং মুদ্রিত গ্রস্থাবলীর আলোচনা করা হয়েছে। পরবর্তীতে অপ্রকাশিত পার্ডুলিপির আলোচনা করা হয়েছে। যেসব পাগুলিপি সংগ্রহ করা সম্ভব হয়নি সেগুলোর শিরোনাম উল্লেখ করা হয়েছে। কেউ তার গ্রন্থ সমূহের আলোচনা, সমালোচনা, মন্তব্য, প্রশংসা করে থাকলে সেগুলোর বঙ্গানুবাদ প্রকাশ করা হয়েছে। রচনায় তিনি যেসব উৎস উপাদানের সাহায্য নিয়েছেন সেগুলো উল্লেখ, সেসবের বিশদ পরিচিতি, উত্স এবং প্রণেতার সর্ঘক্ষপ্ত পরিচয় প্রদান করা হয়েছে। গ্রন্থালোচনায় বিষয়বস্তর সারসংক্ষেপ উল্লেখ করার পর সংশ্লিষ্ট গ্রন্থের বৈশিষ্ট্য নির্দেশ করা হয়েছে। মুদ্রিত গ্রন্থের প্রকাশক, প্রকাশকাল ও প্রকাশনা প্রতিষ্ঠান ইত্যাদি উল্লেখ করা হয়েছে। অভিসন্দর্ভ রচনায় যেসব প্রতিষ্ঠান ও লাইব্রেরী থেকে সাহায্য গ্রহণ করা হয়েছে যেমন- ১। ব্যক্তিগত লাইবেরী । ২। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার । ৩। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা কুতুবখানা । ৪ । মাদ্রাসা হামিউস সুন্নাহ মেখল গ্রন্থাগার । ৫। ইসলামিক ফাউণ্ডেশন লাইবেরী, বায়তুল মুকাররম ঢাকা । ৬। আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লাইবেরী, তোপখানা রোড, ঢাকা । ৭। বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এণ্ড লিগ্যাল এইড সেন্টার, পল্টন ঢাকা । ৮। ইত্যাদি। এ অভিসন্দর্ভ রচনার জন্য প্রয়োজনীয় তথ্যানুসন্ধান ও গবেষণা করার কাজে আমাকে অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়েছে । তবুও যথাসাধ্য নির্ভুল তথ্য দেওয়ার জন্য গবেষক চেষ্টা করেছেন। তারপরও এ গবেষণাই যে চুড়ান্ত ও পূর্ণাঙ্গ এমন দাবী করা ঠিক হবে না। এ বিষয়বস্তকে অবলম্বন করে অনাগত ভবিষ্যতে আরো ব্যাপক গবেষণার পথ উন্ুক্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে । আমি অসংকোচে স্বীকার করছি যে, এ অভিসন্দর্ভ রচনা করার জন্য যতটুকু সময়, শান্ত ও নিরিবিলি পরিবেশ, গভীর অধ্যয়ন, বিস্তৃত ও সৃষ্টিশীল জ্ঞানের দরকার ছিল তা এ গবেষকের নেই । জ্ঞান ও গবেষণাকর্মে যোগ্যতার দৈন্যতা সক্ভেও যতটুকু কর্ম হয়েছে তা একমাত্র আল্লাহ তাআলার সাহায্য, সমর্থনেই হয়েছে । তিনিই একমাত্র সাহায্যকারী ও তাওফীক দাতা। মো: জসিম উদ্দিন পি-এইচ.ডি. গবেষক ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় । তারিখ: ২৯-০২-২০১৬ খু. রেজিস্ট্রেশন নং ও শিক্ষাবর্ষ ৬/২০০৭-০৮ পুনঃ রেজিঃ নং ও শিক্ষাবর্ষ ৫২/২০১২-১৩
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।