ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ৪৭. মুফতী ইযহারুল ইসলাম চৌধুরী, মুহতামিম ও প্রতিষ্ঠাতা জামি'আতুল উলুম আল- ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসা, চট্টগ্রাম । ৪৮. প্রমুখ । ২ ১. হায়াতে মুফতী আযম, পৃ.২৩৭; ২. নোমান, পৃ. ১০৪-১০৫; ফাতাওয়া ফয়যিয়া, খ. ১ম, পৃ. ৩১-৩২$ মাহবুবে এলাহী, মাওলানা, প্রাণ্ুক্ত, পৃ.১৩৭। ছ. পবিত্র হজ্ব পালন : মুফতী সাহেব ৬০ বছর বয়সে অর্থাৎ ১৩৭০ হি. পবিত্র হজ্ব আদায় করেন। রাউজান নিবাসী আলহান্বী মীর হুসাইন সওদাগরের সৌজন্যে বিমান পথে হজের সফর সম্পন্ন করেন। তার হত্ধী সফরের জন্য সংগৃহীত পাসপোর্ট বিষয়ে বাংলাদেশের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল । ফটো ব্যতীত পাসপোর্ট সংগ্রহ, সরবরাহের কোন নিয়ম, আইন সংবিধানে নেই, এমনটি কল্পনা করা যায় না। কিন্তু মুফতী সাহেব হজের সফরের জন্য ফটো তুলতে আপত্তি জানালেন । তিনি বললেন, শরীআতের দৃষ্টিতে ফটো উঠানো অবৈধ । হজের মতো পবিত্র সফরের জন্য অবৈধ কাজ করা কিছুতেই দিলেন। ফটোর স্থানে মুফতী সাহেবের চেহারা, মুখ অবয়বের বিবরণ লিখে দিলেন। ফটোবিহীন পাসপোর্ট প্রাপ্তির ঘটনা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র তার জীবনে ঘটেছে । আর কারো জীবনে ঘটেনি ।১ ওয়ায-নসীহত : মুফতী সাহেব শিক্ষকতার পাশাপাশি ওয়াজ নসীহত করতেন । এর মাধ্যমে মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করেছেন। বিভিন্ন বুসুম -রেওয়াজ, কুসংস্কার, বিদ'আতের বিরুদ্ধে এবং সুন্রতে নববী সা. উজ্জীবনে আজীবন সাধনা করেছেন । ওয়াজ নসীহতের মাধ্যমে মানুষকে দ্বীনের সহীহ্‌ মেজাজ, সহীহ্‌ সমঝ, সহীহ্‌ জ্ঞান ও সহীহ আমলের পথ দেখিয়েছেন। জ. মৃত্যু ও শোকবাণী, শোকগীথা: ১৩৯৬ হি. পবিত্র রমযান মাসে শুক্রবার মুফতী সাহেব বার্ধক্যকালীন রোগে আক্রান্ত হন। প্রতিদিনের অভ্যাস মত কাচারীতে যাতায়াত করতে অপারগ হলেন । নামায ইশারা ইঙ্গিতে আদায় করতে থাকেন। ২৪ রমযান বাড়ীর সবাইকে ডেকে সাধারণ ও বিশেষ কিছু উপদেশ, নসীহত করলেন; তীর মৃত্যুতে সবাই যেন সবৃরে জামীল অবলম্বন করে। এ বিষয়ে সবাইকে তাকিদ দিলেন। মৃত্যুর পর সুন্নত অনুযায়ী দাফন, কাফন করা এবং দাফনে বিলম্ব না করার অসীয়ত করলেন। মাইকের মাধ্যমে মৃত্যু সংবাদ ঘোষণা দিতে নিষেধ করলেন। প্রতিটি কাজে সুন্নত অনুসরণের আদেশ দিলেন। তার রেখে যাওয়া স্থাবর, অস্থাবর সম্পত্তির বিষয়ে কিছু বিশেষ অসীয়ত করলেন । ইতোমধ্যে তার শরীরের আরো অবনতি ঘটল । ডা. গোলাম মোস্তফা চৌধুরী, ডা. নুরুল ইসলামসহ একদল চিকিৎসক তার প্রতিটি মুহুর্ত পর্যবেক্ষণ করতে লাগলেন । এক পর্যায়ে তিনি শারীরিক চেতনা হারিয়ে ফেললেন। কাযা হয়নি। এ অবস্থায় ডাক্তারগণ তার শরীরের রোগ নির্ণয়ে চেষ্টা করছিলেন। কিন্ত কোন রোগ আবিস্কার করতে পারেননি । বরং তাঁরা মুফতী সাহেবের শরীরে যেখানেই স্টোথোসক্কোপ স্থাপন করতেন সেখান থেকেই আল্লাহ আল্লাহ যিকিরের আওয়াজ বেরিয়ে আসছিল । ডাক্তারগণ অনুভব করলেন ইনি আল্লাহ তাআলার অনেক বড় ওয়ালী । অপরদিকে হাজার হাজার মানুষ মুফতী সাহেবকে একনজর দেখার ৬২

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।