19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ১৭. কারী মুহাম্মদ ইবরাহীম র. : কুমিল্লার চাদপুরে আলীপুর গ্রামে তার জন্ম । পিতা সূফী আশরাফ আলী র.। হাটহাজারী মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা লাভের পর দারুল উলুম দেওবন্দ গমন করেন এবং হাদীসের উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি দীর্ঘ ৪৬ বছর হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা এবং মাদ্রাসা মসজিদে ইমামতির দায়িত পালন করেন। অত্যন্ত পরহেযগার, ধর্মানুরাগী, বিদ্যুত্সাহী এবং পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও তাজবীদের খ্যাতিমান কারী ছিলেন । ১৯৬২ খু. ১৪ অক্টোবর শুক্রবার জুমার নামাযের সময় সিজদারত অবস্থায় তিনি ইন্তিকাল করেছেন ।” ১-২. এ, পৃ. ২৪১-২৪২; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমঞ্ধ, পৃ. ৪২৯-৪৩৫। ৩-৪. এঁ, পৃ. ২২১-২২২, ২৪০-২৪১। ৫. হায়াতে মুফতী আযম, পৃ. ১৪৭-১৪৮। ৬. জসীম উদ্দীন, মুফতী, প্রাপ্ক্ত, পৃ. ২৩৩। ১৮. মাওলানা আব্দুল কাইয়ুম র. : শায়খুল হাদীস আব্দুল কাইয়ুম র. (১৯১১-১৯৮১ খু.) ছিলেন রাউজানের অধিবাসী । প্রথম জীবনে হাটহাজারী মাদ্রাসায় পরবর্তীতে দারুল উলুম দেওবন্দ থেকে উচ্চতর ডিশ্বী অর্জন করেন । কিছুদিন নাজিরহাট মাদ্রাসার প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর হাটহাজারী মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। ১৩৭৭ হি. থেকে ১৪০১ হি. পর্যন্ত শায়খুল হাদীস, সদরুল মুদাররিসের পদ অলংকৃত করেন। * ১৯. মাওলানা আব্দুল আযীয র. : ১৯১৩ খু. এ মনীষীর জন্মু। হাটহাজারী মাদ্রাসা ও দারুল উলুম দেওবন্দ হতে শিক্ষা লাভ করেন। শায়খুল ইসলাম মাদানীর সাহচর্য লাভে ধন্য হন। প্রথমে নাজিরহাট মাদ্রাসায়, পরে হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা করেন । ১৪০১ হি. শায়খুল হাদীসের পদ অলংকৃত করেন। ২০০০ খু. তিনি ইন্তিকাল করেছেন ।১ ২০. মাওলানা আধীধুল্লাহ র.ঃ মাওলানা আযীযুল্লাহ র.-এর জন্ম নোয়াখালীতে । বাড়ীতে প্রাথমিক শিক্ষার্জনের পর হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। মুফতী সাহেবের নিকট বিশেষ কিছু কিতাব পাঠ করেন এবং তার নিকট হতে বায়'আত লাভ করেন। শেষ জীবনে মেখলে বসবাস করেছেন এবং মেখল মাদ্রাসার পরিচালনার দায়িতু পালন করেছেন ।5 ২১.মাওলানা নাদিরুজ্জামান র.: ১৮৯৮ খৃ. এ মনীষীর জন্ম । হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা লাভের পর দারুল উলুম দেওবন্দ গমন করেন । শায়খুল হিন্দ ও শায়খুল ইসলামের সানিধ্য লাভে ধন্য হন। ফটিকছড়ি, মীরসরাই দরগার হাট ও হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা করেন। ১৯৭১ খু, পবিত্র রমযানে ইন্তিকাল করেছেন।* ২২. আল্লামা আহমদ শফী দা. বা. : এ মনীষীর জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৩৫১ হি.। পিতার নাম বরকত আলী র.। প্রাথমিক কিতাবাদি পাঠ করার পর ১৩৬১ হি. হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হয়ে দীর্ঘ ১০ বছর লেখাপড়া করেন। দারুল উলুম দেওবন্দ হতে হাদীস, তাফসীর ও ফনূনাতে উচ্চতর ডিগ্রী লাভ করেন । ১৩৭৫ হি. হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতায় যোগদান করে অল্প দিনেই নিজেকে যোগ্য শিক্ষক, কর্মঠ মানুষ হিসেবে পরিচিত করতে সক্ষম হন। কালক্রমে তিনি হাটহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম, ১৪০৭ হি. হতে হাটহাজারী মাদ্রাসার মুহতামিমের দায়িতু পালন করে আসছেন তার আমলে হাটহাজারী মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। সাম্প্রতিক কালে তিনি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক পরিচিত 1 ২৩. মাওলানা হাফিয হারুন শাহনগরী র.। ২৪. মুফতী আযীযুল হক র. : তিনি ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা । ২৫. মাওলানা ইসমাঈল র. : প্রাক্তন মুহতামিম ফতেহপুর মাদ্রাসা হাটহাজারী । ২৬. মাওলানা মুহাম্মদ হারুন র.ঃ বাবুনগর ফটিকছড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা । ৬০
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।