1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ইমারত নির্মিত হয়েছে। বর্তমান বিশ্বের ইসলামী পন্ডিত মুফতী তকী উসমানী একবার বাংলাদেশের মাদ্রাসাসমূহ পরিদর্শনে এসে মেখল মাদ্রাসায় ইসলামী জলসায় বলেছিলেন, এ মাদ্রাসায় না আসলে আমার সফর অপূর্ণ থাকতো । এখানকার গাছ, পাথর এবং গাছের প্রতিটি পাতায় আমি মুফতী ফয়যুল্লাহর ফয়েয, বরকত দেখতে পাচ্ছি। এখানকার প্রতিটি মানুষকে সুন্নতের নূরে আলোকিত দেখছি। এটিকে আমি পৃথিবীতে অতুলনীয় দরসগাহ দেখতে পাচ্ছি। এ মাদ্রাসার কিছু অনন্য বৈশিষ্ট্য হলো: ১. এটি একটি উদাহরণযোগ্য মাদ্রাসা । এ বৈশিষ্ট্যের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে দ্বিতীয়টি নেই । ২. সমুদয় ছাত্র শিক্ষকের আমল, আদব, আখলাক, টিলা-কুলুখ, মিসওয়াক, সুন্নত মোতাবেক লেবাস-পোশাক, নিয়তের ইখলাসের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখা হয়। ৩. বিদ'আত, বুসুম- রেওয়াজ ইত্যাদিকে ঘৃন্য বিষয় বিবেচনা করা হয়। ৪. ইন্তিবায়ে সুন্নত, এর ফযীলত, সওয়াবের প্রতি উদ্ুদ্ধকরণ এবং বিদআত ও রুসুম রেওয়াজ ইত্যাদির প্রতি ঘৃণা জানাতে সপ্তাহে একদিন ছাত্রদেরকে নসীহত করা হয়। বর্তমানে মাদ্রাসাটি মুফতী সাহেবের নিকটাত্রীয়গণের মাধ্যমে যথাযথভাবে পরিচালিত হচ্ছে।২ ১-২. হায়াতে মুফতী আযম, পৃ. ১২৬-১২৭; ; নোমান, পৃ. ৯৪-৯৬, মাশায়েখে চাটগাম, পৃ. ৩৬৬-৩৬৭, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৩-৩৯৪। চ. মুফতী ফয়যুল্লাহর উল্লেখযোগ্য ছাত্রগণ মুফতী ফয়যুল্লাহর ছাত্র সংখ্যা কত তা একমাত্র আল্লাহ তা“আলাই বলতে পারেন। বাংলাদেশের প্রতিটি অঞ্চল, বার্মা ও আসামে তার অসংখ্য ছাত্র ও শিষ্য রয়েছে । যাদের পরিসংখ্যান করা অসম্ভব । প্রথমে হাটহাজারী মাদ্রাসা, পরবর্তীতে নিজের প্রতিষ্ঠিত (১৯৫১ খু.) মেখল মাদ্রাসায় তিনি দর্স দিয়েছেন । স্বীয় ইলম, বিশুদ্ধ চিন্তা ও কর্মের মাধ্যমে এদেশের মানুষের জন্য দ্বীনী ইলমের রাজপথ খুলে দিয়েছেন । শিক্ষা আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছেন। ছ্বীনি শিক্ষার ধারা পরবর্তী প্রজন্মের জন্য অব্যাহত রেখেছেন। সর্বক্ষেত্রে তার ইলমী ব্যাখ্যা বিশ্লেষণ ছড়িয়ে দিয়েছেন। তিনি অসংখ্য শিক্ষক সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। হাদীস, ফিকহশাস্ত্রে এমন অসংখ্য যোগ্য আলিম, মুহাদ্দিস, মুফতী, মুদাররিস সৃষ্টি করতে সক্ষম হয়েছেন; যারা ছিলেন ভারত উপমহাদেশে গর্ব করার মত মনীষী । তার অসংখ্য ছাত্র এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লন্ডন, আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি ছিলেন অসংখ্য শাগরেদ, সুযোগ্য ছাত্র, মুফতী, মুহাদ্দিস, মুফাসসির আলিমের মুকুট শিরোমনি ১ তাঁর উল্লেখযোগ্য কয়েকজন ছাত্র হলেন- ১. ব্যারিস্টার মাওলানা সানাউল্লাহ: র. (মূ. ১৩৮২ হি.) ২. খতীবে আযম মাওলানা সিদ্দীক আহম্মদ র. (১৯০৫-১৯৮৭ খু.) ৩. মাওলানা ইয়াকুব র.: উট্টগ্রামের পটিয়া থানাধীন জিরি গ্রামে ১৩১৫ হি. তাঁর জন্ম । হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা সমাপ্তির পর দারুল উলুম দেওবন্দ গমন করেন৷ আনওয়ার শাহ কাশ্মীরি র. সহ প্রমুখ উত্তাদগণের ছাত্রত লাভে ধন্য হন। প্রথমে জিরি মাদ্রাসায়, পরবতীতে হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা করেন । ১৯৫৮ খু. তিনি ইন্তিকাল করেন। জিরি মাদ্রাসায় সমাহিত হয়েছেন ।১ ৪. মাওলানা আব্দুল ওয়াহহাব র. (১৩১৪-১৪০২ হি.) : চট্টগ্রামের হাটহাজারী থানার রুহুল্লাহ গ্রামে জন্ম । হাট হাজারী মাদ্রাসায় শিক্ষা লাভের পর দারুল উলুম দেওবন্দ গমন করেন । হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী র.-এর নিকট আধ্যাত্মিক সবক অর্জন করেন । হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা ও মুহতামিমের দায়িতু পালন করেন। ১৪০২ হি. ইন্তিকাল করেছেন ।5 ৫. মাওলানা আব্দুল জলীল র. তিনি ছিলেন হাটহাজারী থানাধীন চারিয়া গ্রামের অধিবাসী । পিতা মুন্সী কারামত আলী । হাটহাজারী মাদ্রাসা ও দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছেন। শিক্ষা সমাপ্তির পর হাটহাজারী মাদ্রাসায় ও পরবতীতে চারিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। ১৩৮৭ হি. তিনি ইন্তিকাল করেছেন ।* ৬. মাওলানা নাধির আহমদ আনওয়ারী র.: হাটহাজারী থানার মুরাদপুর গ্রামে জন্ম। হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা লাভের পর দিল্লীর ডাবেল গমন করেন এবং আনওয়ার শাহ কাশ্মীরি ও শাববীর আহমদ উসমানী প্রমুখের ৫৮
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।