1910160 (/171/21511)/1151160/010101 71210051601 পার্শস্থ কক্ষে তিনি অবস্থান করতেন এবং গবেষণা ও নিয়মিত অধ্যাপনার কাজ করতেন । সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাড়ী যেতেন। যতক্ষণ বাড়ীতে থাকতেন সংসারের কাজকর্ম করতেন । নিজের কাপড়- চোপড় নিজ হাতেই গুছিয়ে রাখতেন । সংসারের কাজে স্ত্রীকে সাহায্য করতেন । শনিবার মাদ্রাসায় যেয়ে শিক্ষকতার দায়িতৃ শুরু করতেন । মাদ্রাসা বা বাড়ীতে যেখানেই থাকতেন আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যেতেন। তিনি বলতেন, হাসরের ময়দানে আল্লাহর তাআলার আরশের নিচে স্থান পেতে হলে মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। অযু -গোসলে অল্প পানি ব্যবহার করতেন। গোসলখানায় গোসল করতেন । শিক্ষকতার জীবনে তিনি হাদীস,ফিক্হ ইত্যাদি বিষয়ে যে র্যুৎপত্তির পরিচয় দিয়েছেন তা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। তিনি ছিলেন হাটহাজারী মাদ্রাসার যোগ্য ছাত্র এবং পরবতীকালে যোগ্য শিক্ষক, মুহতামিম, সদর বরং হাটহাজারী মাদ্রাসার ইল্মে দ্বীনের নিদর্শন । তিনি ইসলামী সাহিত্যকে প্রোজ্জীল করতে সক্ষম হয়েছেন। তিনি যখন দরস দিতেন তখন আল্লাহ তাআলা তার উপর পবিত্র কুরআন ও হাদীসের প্রমাণপঞ্জী ও ইল্মের রহস্য, সূক্ষ তত, জ্ঞানী, গুণীদের কবিতা, স্বাক্ষ্য, প্রমাণ, উপমা-উদাহরণের উৎসমুখ খুলে দিতেন। শিক্ষকতার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন । কোন ক্রুটি করেননি। প্রাপ্ত বেতন ভাতা হালালভাবে গ্রহণ করতে চেষ্টা করেছেন। কারণেই এমন অনেকবার ঘটেছে যে, বেতন, ভাতা মাদ্রাসার তহবিলে ফেরত দিয়েছেন । তদ্রুপ সুন্নতে নববীকে আঁকড়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন। এমন একজন সুন্নতের অনুসারী ও 5-হ্ হায়াতে মুফতী আম দূ 5তৰ-১ত৮7 মাশায়েখে চাটগাম, পৃ. ৩৬৫, ফাতাওয়া ফয়ষিয়া, খ. ১ম, পৃ. ২৫। সুন্নত পুনরুজ্জীবন দানকারী বষীয়ান শিক্ষকের আবির্ভাব শতাব্দীর ইতিহাসে খুঁজে পাওয়া ভার । মুফতী সাহেব হাদীস বিষয়ে যতটুকু গভীরে পৌঁছতে সক্ষম হয়েছিলেন সমসাময়িক আলিমদের মধ্যে তা খুব কমই দেখা যায়। তার হাদীসের দর্স, গবেষণা ও রচনার ফসল ফয়যুল কালাম । তিনি স্বীয় ইলম, বিশুদ্ধ চিন্তা ও কর্মের মাধ্যমে এদেশের মানুষের জন্য ইলমে দ্বীনের পথ সুগম করেছেন। শিক্ষকতার পাশাপাশি ইসলামের বিশুদ্ধ আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দৃষ্টিভঙ্গী ও নীতিমালা তুলে ধরেছেন। সর্বক্ষেত্রে তার ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণযোগ্যতার দাবী রাখে । এমন একজন শিক্ষক বাংলাদেশের জন্য গর্বের বিষয় ।* ঙ. মেখল মাদ্রাসা প্রতিষ্ঠা: মাদ্রাসা হামিউস সুন্নাহ মেখল প্রতিষ্ঠা (১৯৩১ খু.) মুফতী মুহাম্মদ ফয়ুল্লাহ জীবনের অনন্য অবদান । এর মাধ্যমে তিনি ইলমে নববী সা. চর্চার রাজপথ খুলে দিয়েছেন। দীর্ঘ বিশ বছরাধিক হাটহাজারী মাদ্রাসায় তাদরিসের সাথে যুক্ত থাকার পরও প্রচলিত মাদ্রাসা শিক্ষা ধারার প্রতি ছিল তার অনীহা । যখন থেকে তিনি হাটহাজারী মাদ্রাসায় অবস্থান করা ছেড়ে দিয়ে বাড়ী থেকে যাতায়াত শুরু করলেন তখন থেকে তার চিন্তাধারায় পরিবর্তন ঘটল, নতুন চিন্তা, পরিকল্পনার উন্মেষ ঘটল । তার মতে মাদ্রাসা শিক্ষার বর্তমান পদ্ধতি সলফে সালেহীনের নিয়ম পরিপন্থী । সে যুগের ছাত্ররা শিক্ষকের বাড়ীতে যেয়ে ইল্ম অর্জন করতেন । সুতরাং আমরা যেভাবে মাদ্রাসা প্রতিষ্ঠান বানিয়ে নিয়েছি তা পূর্বের নিয়মের ব্যতিক্রম । অপরদিকে মুফতী সাহেব একাকীতৃ, নীরবতা, একাগ্রচিত্তে ইল্মী গবেষণায় লিপ্ত থাকাকে পছন্দ করতেন। তাই হাটহাজারী মাদ্রাসার শিক্ষকতা থেকে অব্যাহতি নিয়ে বাড়ীতে অবস্থান করছিলেন । সেখানে যাতায়াতের শারীরিক শক্তি, সাহস হারিয়ে ফেললেন । সাধারণ মানুষকে ইসলাম, সুন্নত অনুসরণে দাওয়াত দিচ্ছিলেন । কিন্তু ছাত্র শিক্ষকরা নিজেদের ইল্মী চাহিদা, জ্ঞানের তৃষ্ণা নিবারণের জন্য তার সাথে যোগাযোগ অব্যাহত রাখে । অবশেষে মুফতী সাহেব উসওয়ায়ে রাসূলে আকরাম সা. ও আসহাবে সুফ্ফাহ'র আদলে ১৯৫১ খু. হতে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিকভাবে নিজ বাড়ীর মসজিদে ছাত্রদের পড়াতে আরম্ভ করেন। এ সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়লে ছাত্ররা তার বাড়ীতে আছড়ে পড়ল। দিন, মাস, বছর যেতে না যেতেই তার বাড়ী, আঙিনা, মসজিদ একটি শিক্ষায়তনের রূপ নিল । তিনিও খুশি হলেন যে, আসহাবে সুফ্ফার আদলে, পূর্বসূরীদের নিয়মে ছাত্ররা তার বাড়ীতে জমায়েত হয়েছে। অল্প দিনেই তা দারুল উলুমে পরিণত হল । তিনি তার মাদ্রাসার নাম রাখলেন মাদ্রাসা হামিউস সুন্নাহ মেখল। যা বর্তমানে মেখল মাদ্রাসা হিসেবে সমধিক পরিচিত । মাদ্রাসাটিতে বর্তমানে প্রতিবছর কয়েক হাজার ছাত্রের সমাগম হয়। এর প্রশাসনিক ও একাডেমিক কার্ষক্রমসহ পরিচালনা নীতির সবকিছু বর্তমানে প্রচলিত মাদ্রাসা সমূহের নিয়ম-নীতি হতে ভিন্ন। এখন পর্যন্ত মেখল মাদ্রাসায় শিক্ষকদের নির্দিষ্ট কোন বেতন-ভাতা ও অজীফা নেই । খরচের কোন ভাউচার, রশিদ বই, আয়-ব্যয় হিসাবের খাতা নেই । ছাত্রদের জন্য বোর্ডিংয়ে রান্নার ব্যবস্থা নেই । চাদা, কালেকশান, দান, সদকা, ইত্যাদি উসূলের কোন এন্তেজাম নেই । মুফতী সাহেবের জীবদ্দশায় এর ছাত্র সংখ্যা ছিল ছয়শ। বর্তমানে প্রতি বছর নিম্নে ২ হাজার ছাত্র শিক্ষাগ্রহণ করে। পূর্বে মুফতী সাহেবের বাড়ী, কাচারী, মসজিদ, পুকুর পাড়ে, গাছের ৫৭
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।