ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910100 (/171/21511)/1151160/010101 71210051601 ২. ব্যারিস্টার মাওলানা সানাউল্লাহ: হাটহাজারীর মার্দাশা এলাকায় জন্মু। মাদ্রাসা শিক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত মুফতী ফয়যুল্লাহর নিকট পাঠ করেন । অপরাপর উত্তাদগণের নিকট হতেও শিক্ষা গ্রহণ করেন। দারুল উলুম দেওবন্দ হতে ফারাগত হাসিলের পর আধুনিক শিক্ষায় মনোযোগী হন এবং লন্ডন থেকে পি-এইচ.ডি. ও ব্যারিস্টারি ডিগ্রী অর্জন করেন । কিছুদিন কলকাতা সুগ্রীম কোর্টে ব্যারিস্টারি করার পর এ পেশা ছেড়ে দেন। অবিভক্ত ভারতের বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। কিছুদিন চট্টগ্রাম জেলা বোর্ডের সদস্য ছিলেন। দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে ভারতবর্ষসহ আমেরিকা, লন্ডন, ফ্রাস, আরব আমিরাত, মিশর, সিরিয়া, সৌদিআরবসহ বিভিন্ন দেশ সফর করেন। মাতৃভাষা বাংলার ন্যায় ২২টি ভাষায় অনর্গল বক্তৃতা দিতে পারতেন । ১৩৮২ হি. ১৮ই রমযান মুফতী ফয়যুল্লাহর জীবদ্দশাতেই তিনি ইন্তিকাল করেন। লালদিঘীর ময়দানে মুফতী সাহেবের ইমামতিতে তার নামাজে জানাযা সম্পন্ন হয়। (হায়াতে মুফতী আযম পৃ. ২২১-২২২) ৩. হায়াতে মুফতী আযম, পৃ. ১২৪-১২৫, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৩; মাশায়েখে চাটগাম, ১৩৬৪ । নজির রাও চেয়ারম্যান ইসলামিক ডেমোক্রেটিক লীগ বাংলাদেশ । ভারতবর্ষের একজন খ্যাতিমান আলেমেছ্বীন ইসলামী চিন্তাবিদ ও বাগী। কক্সবাজার জেলার চকোরিয়ার বড়ইতলী গ্রামে ১৯০৫ খৃ. তার জন্ম। হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়ার পর ১৯২৬ খু. মুজাহিরে উলুম সাহারানপুর মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস সমাপ্ত করেন। ১৯২৯ খু. দারুল উলুম দেওবন্দ থেকেও ফারাগাত হাসিল করেন। ১৯৩২ খু. হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতায় যোগদান করেন । ১৯৬৬ খু. পটিয়া মাদ্রাসায় যোগদান করেন দীর্ঘ ২২ বছর শায়খুল হাদীসের পদ অলংকৃত করেন। তিনি ইসলামী আন্দোলন নিয়ে সারাদেশ চষে বেড়াতেন। ১৯৫৪ খু. পাকিস্তান পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন একজন খ্যাতিমান বক্তা খতীবে আযম উপাধি প্রাপ্ত। ১৯৮৭ খৃ. ৮৫ বছর বয়সে ইন্তিকাল করেন। বড়ইতলীতে সমাহিত হয়েছেন। (হায়াতে মুফতী আযম, পৃ. ২১৯-২২১)। ৫-৬. হায়াতে মুফতী আযম, পৃ. ১২৭-১২৯, ১৩৪-১৩৬; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্থ, পৃ. ৩৯৩; আব্দুল বাকী, মুহাম্মদ, ড., প্রাণ্তক্ত, পৃ. ৮৯ | মুফতী ফয়যুল্লাহ যখন হাটহাজারী মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন, তখন তার উত্তাদগণের প্রায় সবাই জীবিত। মাওলানা হাবীবুল্লাহ র., মাওলানা আব্দুল হামীদ র., মাওলানা জমীর উদ্দীন র., মাওলানা সাঈদ আহমদ র., হাফেজ মাওলানা আফাজ উদ্দীন র., মাওলানা সুফী আযীযুর রহমান র. প্রমুখ সকলেই জীবিত। তারপরও ছাত্ররা মুফতী সাহেবের দর্সে আছড়ে পড়ত। অল্প দিনের মধ্যেই তিনি ছাত্রদের নির্ভরতা, আস্থার প্রতীকে পরিণত হন। সারা মাদ্রাসার দৃষ্টি তার প্রতি নিবদ্ধ ছিল। হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতল প্রাটান ইমারতের উপর তলায় লাইবেরী, নিচতলায় দারূল হাদীস । তার দক্ষিণের পাশের কামরায় দরস দিতেন মাওলানা সাঈদ আহমদ র., উত্তর পাশের কামরায় দরস দিতেন মুফতী সাহেব । তার দরসের বৈশিষ্ট্য ও আকর্ষণের কারণ- ১. মুফতী সাহেবের সদাচরণ, নেক আমল, উন্নত আখলাক । ২. সবকের হক পূর্ণভাবে আদায় করা । ৩.তার বক্তব্য ও উপস্থাপনা ছিল আকর্ষণীয় ৷ মেধাবী, কম মেধাবী সকলেই সবক বুঝতে সক্ষম হতো । ৪. দরসের নিয়ম ও £ ততা । ৫. একমাত্র দরসকেই সামনে রেখে মনোযোগের সাথে পাঠদান । ৬. ছাত্রদেরকে যাদু, মন্ত্রের ন্যায় আকৃষ্ট করার সম্মোহনী ক্ষমতা । ৭. ইত্যাদি । বিষয়টিকে তিনি আল্লাহতাআলার মেহেরবানী মনে করতেন ।* মুফতী সাহেব নিজেকে একজন শিক্ষক হিসেবে দেখতেই ভালবাসতেন । শিক্ষার্থীকে পড়ানো, বুঝানো, জ্ঞানদান ও জ্ঞান বিষয়ক আলোচনা ছিল তার জীবনের অভিপ্রায় । ছাত্রজীবনেও তিনি বাড়ীতে বাচ্চাদের পড়াতেন । সাথীদের কিতাব বুঝাতেন। নিচের ক্লাসের ছাত্রদের কিতাব বুঝতে সাহায্য করতেন। খতীবে আযম সিদ্দীক আহমদ র. দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হতে গেলে মায়াবুযী কিতাবের উপর পরীক্ষা দিতে হল । কিতাব বিষয়ে তাঁর উপলদ্ধি সম্বন্ধে দেওবন্দের শিক্ষকগণ অবাক হলেন এবং জিজ্ঞেস করতে অনুপ্রাণিত হলেন যে, “তুমি এ কিতাব কার নিকট পাঠ করেছ?' তিনি বললেন, “মুফতী আযম ফয়যুল্লাহর নিকট” । তারা বললেন, “সত্যিই উনি মুফতী আযম" ।২ অধ্যয়ন, অধ্যাপনা ছিল তার জীবনের ব্রত। সর্বদা তার হাতে কিতাব থাকত । দস্তরখানে খাবার আসতে দেরী হলে কিতাব দেখা শুরু করতেন । খাবার শেষে কিতাব হাতে নিয়ে পড়তে বসতেন । মুফতী সাহেব শিক্ষকতার এক পর্যায়ে হাটহাজারী মাদ্রাসায় দারুল ইকামায় অবস্থান শুরু করেন । হাটহাজারী মাদ্রাসার পুরাতন দ্বিতল বিশিষ্ট লাইব্রেরীর উপর তলার বারান্দার ৫৬

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।