1910160 (/171/21511)/1151160/010101 71210051601 সাথে পাঠোদ্ধার সম্ভব হত । হাদীস পড়ালে মনে হত তিনি এ যুগের ইমাম বুখারী, ফিক্হ পড়ালে মনে হত তিনি এ যুগের ইমাম আবূ হানীফা, মানতিক ও হিকমত পড়ালে মনে হত তিনি যুগের সেরা তার্কিক ও দার্শনিক। একজন যোগ্য, দক্ষ, শাস্ত্রের ইমামের মত কিতাবের পাঠদান করতেন এবং ছাত্রদের জ্ঞান পিপাসা নিবারণ করতেন । অত্যন্ত সাদাসিধে ভাষায় বক্তব্য দিতেন। প্রথমে ছাত্রদের দিয়ে কিতাবের মতন (মূল বাক্য) পড়াতেন, কিছু অংশের মতন নিজে পাঠ করতেন। সহজ সরল ভাষায় এর সারমর্ম ছাত্রদের শুনাতেন। অত:পর ধীরে-স্থিরে অনুবাদ শুনাতেন। লম্বা বক্তব্য দিতেন না। ফলে দুর্বল মেধাবীরা তার পাঠ আয়তৃ করতে সক্ষম হত। তিনি যে কিতাব ছাত্র জীবনে পড়েননি এমন কিতাবও সমান দক্ষতা ও সুখ্যাতির সাথে পড়িয়েছেন। এতটুকু পরিমাণ সবক পড়াতেন যতটুকু ছাত্রদের জন্য বোঝা না হতো। সবক পরিমাণ মত পড়াতেন । নিরবিচ্ছিন্রভাবে পড়াতেন । ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই নিসাব (সিলেবাস) যথারীতি শেষ হত। দাওরায়ে হাদীসসহ যে কোন জামাআতের কিতাব নিয়মতান্ত্রিকভাবে ক্লাসে পড়িয়ে শেষ করতেন। অতিরিক্ত সময়ে পড়াতে হতনা । ঘন্টা বাজার সাথে সাথে দরসে বসতেন এবং বাড়তি কোন কথা না বলে পুরো সময় দরসে ব্যয় করতেন । এভাবে ছোট বড় যে কোন কিতাব পড়াতে ছাত্রদের অবস্থার প্রতি নজর রাখতেন। কারীমা থেকে শুরু করে বুখারী শরীফ পর্যন্ত প্রায় সব কিতাবই তার পড়ানোর সুযোগ হয়েছে । তার পাঠদানে একটি নির্দিষ্ট শান ছিল, ১. হায়াতে মুফতী আযম, পৃ. ১০০; নোমান, পৃ. ৯০-৯১; মাশায়েখে চাটগাম, পৃ. ৩৫৬। ২-৩. হায়াতে মুফতী আযম, পৃ. ১১৫-১১৬; আব্দুল বাকী, মুহাম্মদ, ড., প্রাগুক্ত, পৃ. ৮৮। নতুন পদ্ধতি ছিল। কিতাবের কোন কঠিন জায়গা বুঝতে সক্ষম হলে তিনি খুশি হতেন, আনন্দ প্রকাশ কাছে কিতাব পড়ার জন্য ভীড় করত। এ প্রসঙ্গে তিনি বলেন, “ছুটির দিনসমূহে কোন কোন ছাত্র আমার কাছে কোন কোন কিতাব পড়ে নিত। প্রতিটি ছুটিতে আমি একটি রিসালাহ (পুস্তিকা) রচনা করেছি, কোন ছুটিতেই এর ব্যতিক্রম হয়নি*।+ পবিত্র রমযানের এক ছুটিতে তিনি ব্যারিস্টার সানাউল্লাহ র. কে জালালাইন শরীফ সম্পূর্ণ কিতাবটি পড়িয়েছিলেন। এ মাসটি ছিল প্রচণ্ড গরমের । শেষ রমযানে মুফতী সাহেব ছিলেন ই“তিকাফে। মসজিদের চাল ছিল টিনের। এ প্রচণ্ড গরমেই জালালাইন শরীফ পড়িয়ে শেষ করেছেন। অপরদিকে ব্যারিস্টার সানাউল্লাহও সবক আয়তৃ করতে সক্ষম হন। মূলত অধ্যয়ন ও অধ্যাপনা ছিল তার মজ্জাগত বিষয়। শিক্ষার্থী যে কোন সময়, যে কোন কিতাব নিয়ে তার নিকট উপস্থিত হলে তিনি বিষয়টি পরিস্কারভাবে বুঝাতে চেষ্টা করেছেন। তিনি ছিলেন শিক্ষকগণের শিক্ষক। হাটহাজারী মাদ্রাসায় যারা শিক্ষকতা করতেন তাদের যাবতীয় ইলমী সমস্যার সমাধানের নির্ভরযোগ্য পাত্র ছিলেন। বিশেষ করে ফিক্হী বিষয়ের । এ বিষয়ে তিনি অদ্বিতীয় এবং নির্ভরতার প্রতীক ছিলেন।” খতীবে আযম মাওলানা সিদ্দীক আহমদ র.ঃ এর মতে তিনি হিকমত, মানতিক ও ফালসাফা বিষয়েও ছিলেন দক্ষ, অভিজ্ঞ, সিদ্ধহস্ত। হাদীস, ফিক্হ*র বিষয়েরও ইমাম ছিলেন । খতীবে আযম বলেন, “অনবসরতার কারণে মুফতী সাহেব আমাকে মায়াবুষী কিতাব হাটহাজারী থেকে মেখল (বাড়ীতে) ফেরার পথে হাটতে হাটতে পড়াতেন । পুরোটাই তার স্মৃতি শক্তি থেকে পড়াতেন। অবাক হওয়ার বিষয় যে, পরে যখন কিতাব দেখতাম লক্ষ্য করতাম যে, কোন বাক্য বাদ পড়েনি" ।* যদিও মনে করা হয় মুফতী ফয়যুল্লাহ শুধু মাত্র ফিক্হশান্ত্রের পণ্তিত ছিলেন, এক্ষেত্রে তার উ্ভাবনী শক্তি ছিল; প্রকৃত তিনি সব বিষয়ের ইমাম ছিলেন । ভারতবর্ষের খ্যাতিমান আলিমে দ্বীন মুফতী মুহাম্মদ শফী র. -এর চেয়ে তার পান্তিত্য কোন অংশে কম ছিলনা । তিনি আরবী সাহিত্যেরও একজন পপ্তিত ছিলেন ।১ ১. হায়াতে মুফতী আযম, পৃ. ১১৮-১১৯; ফাতাওয়া ফয়যিয়া, খ. ১ম, পৃ. ২৩; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৩। ৫৫
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.