ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ১৭. আল্লামা মুহাম্মাদ ইবরাহীম বলিয়াভী র.: উত্তর প্রদেশের বলি এলাকায় এক সন্ত্ান্ত মুসলিম পরিবারে তার জন্ম। প্রাথমিক শিক্ষা লাভ করার পর ১৩৩৫ হি. দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। শায়খুল হিন্দ মাহমুদ হাসান, মুফতী আযীযুর রহমান, হাফিজ মুহাম্মাদ হাসান র. প্রমুখের নিকট হাদীস অধ্যয়ন করেন । দারুল উলুম দেওবন্দ, ডাবিল, দিল্লীর ফতেহপুর, টট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা এবং শেষ জীবনে দারুল উলুম দেওবন্দে হাদীসের দরস দিয়েছেন। শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমাদ মাদানী (১৮৭৮-১৯৫৭ খু.) ইন্তিকালের পর তিনি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসের পদ অলংকৃত করেন। তার শিক্ষকতার জীবন প্রায় ৫০ বছর। ১৩৮৭ হি. ২২ রমযান ৮৪ বছর বয়সে ইন্তিকাল করেন । দেওবন্দের মাকবারাই কাসিমীতে সমাহিত হন ।* ১৮. মাওলানা ইজায আলী: মুরাদাবাদ উপকণ্ঠে আমরোহা গ্রামে ১৩০০ হি. তার জন্ম । পিতার নিকট উর্দূ, ফার্সী কিতাবসমূহ পাঠ করার পর দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। সেখানে সিহাহ্‌ সিস্তাহসহ ফনুনাতের কিতাবসমূহ পাঠ করেন। লেখাপড়ার পর ভাগলপুরে শিক্ষকতা আরম্ভ করেন। ১৩৩০ হি. দারুল উলুম দেওবন্দের শিক্ষক নিযুক্ত হন এবং ১৩৪০হি. মুফতী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ১৩৭৪ হি. এ মনীষী ইন্তিকাল করেন এবং মাকবারায়ে কাসিমীতে সমাহিত হন ।১ ১৯. মাওলানা আব্দুস সামী দেওবন্দী: ২০. প্রমুখ |? ১. আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৪১৫-৪১৬। ২-৩. জসিম উদ্দীন, মুফতী, প্রাণ্ুক্ত, পৃ. ১৯৩-১৯৪; মাশায়েখে চাটগাম, পৃ. ১৭৯-১৮২। ৪. হাবীবুর রহমান, মুহাম্মদ, মাওলানা, হায়াতুল মুসানিফীন, ঢাকা, আলকাউসার প্রকাশনী, ২০১২, পৃ.১৫৫-১৫৬। ৫. নোমান, পৃ. ৯৩-৯৪; ফাতাওয়া ফয়যিয়া, খ. ১ম, পৃ. ২৩-২৪; মাহবুবে এলাহী, মাওলানা, হায়াতুল মুসানিফীন, প্রাণ্ক্ত, পৃ১৩৭। ঘ. হাটহাজারী মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান: ১৩৩৪ হি. মুফতী সাহেব দেওবন্দ হতে ফিরে হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতায় যোগদান করে কর্মজীবনে প্রবেশ করেন । দেওবন্দ থাকাকালেই জীরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান র. তাকে বারবার চিঠি লিখতেন যে, আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, এখানে তোমাকে চাই । বাড়ীতে পৌঁছার পর হাটহাজারী মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদানের জন্য প্রস্তাব দেয়া হলে তিনি মাওলানা আহমদ হাসানকে জানিয়ে দিলেন যে, হাটহাজারী মাদ্রাসায় আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ মওজুদ আছেন, তাই তাদের সুনজর ও ছায়ার নিচে থাকতে আমার পছন্দ।১ যোগদানের কিছুদিন পরই ফাতাওয়া বিভাগের দায়িত প্রাপ্ত হয়ে এর উন্নয়নে বলিষ্ঠ প্রতিভা, যোগ্যতা ও দক্ষতার পরিচয় দেন। মাদ্রাসার ফাতাওয়া বিভাগকে একটি সুসজ্জিত, নির্ভরযোগ্য ফিকহ ও ফাতাওয়ার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হন এবং বাংলাদেশে একমাত্র তিনিই মুফতী 'আযম উপাধিতে ভূষিত হন। মাত্র ১৫ টাকা ওযীফা (বেতন) ধার্ষ করা হয়। তাতেই তুষ্ট হয়ে যোগদান করেন। বড় মুহাদ্দিস হুজুর মোওলানা সাঈদ আহমদ সন্ীগী র.) বুখারী শরীফের দরস দিতেন আর মুফতী সাহেব তিরমিযী ও মুসলিম শরীফ পড়াতেন । ছাত্রজীবন থেকেই মুফতী সাহেবের হিদায়া গ্রন্থের সাথে আত্মিক সম্পর্ক ছিল। তাই প্রতি বছর হিদায়া কিতাব পাঠদানের দায়িতু নিজের নিকট রাখতেন । হিদায়া অধ্যয়ন বিষয়ে তিনি বলেন, “ফজর নামাযের পর আমি প্রতিনিয়ত হিদায়া পাঠ করতাম । নামাযের পর বিভিন্ন ওযীফা পাঠ করা যেমন আবশ্যিক করে নিয়েছিলাম তেমনি হিদায়া পাঠ করাকেও আবশ্যিক করে নিয়েছিলাম, কখনোই এই নিয়মের ব্যত্যয় ঘটেনি'। একবার তিনি মেখলে জনৈক হামযাহ খাঁর বাড়ীতে রাতের বেলায় দাওয়াত খেতে গেলেন। তখন এত বৃষ্টি হচ্ছিল যে, রাতে ঘরে ফেরা সম্ভব হয়নি। মাদ্রাসার কাছেই ছিল হামযাহ খার বাড়ী। ফজর নামাযের পর মুফতী সাহেব কাদা মাড়িয়ে বাড়ীতে গেলেন শুধুই হিদায়া মুতালা“আ করার জন্য । জনৈক মাওলানা আব্দুল গণী বলেন, “হিদায়ার চারটি খন্ড প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি আমার সামনেই সতের বার পাঠ করেছেন। বাকি আরো কতবার পাঠ করেছেন জানা নেই।”* কারণেই তার ফিক্হী যোগ্যতা দক্ষতার কথা অল্প সময়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়িয়েছেন। যে কিতাবই পড়াতেন ছাত্ররা আগ্রহের সাথে তার দরসে আছড়ে পড়ত । তার নিকট তৃত্তির ৫৪

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।