19110160 (/171/21511)/11751160/010101 71210051601 ৪. মাওলানা সূফী আযীয়ুর রহমান র.: আনুমানিক ১২৮০ হি. /১৮৬২ খু. চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে জনুগ্রহণ করেন। পবিত্র কুরআন শরীফ ও প্রাথমিক শিক্ষা শেষ করে উট্টগ্রামের মুহসিনিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং জামা“আতে উলা পর্যন্ত অধ্যয়ন করেন। তিনি ছিলেন খুব মেধাবী । হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন এবং ১৩২০ খু. সেখানে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৩-১৫ বছর সেখানে শিক্ষকতা করেন। এরপর নাজিরহাটে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। তার অন্তিম ইচ্ছা অনুযায়ী বাবুনগর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ছাত্র জীবন থেকেই তিনি সুফী চরিত্রের অধিকারী ছিলেন বিধায় সুফী সাহেব হিসেবে সমধিক পরিচিত। ১৩৪০ হি. ১৯২২ খু. তিনি ইন্তিকাল করেন ।* ৫. মাওলানা আব্দুল ওয়াহেদ হাওলাপুরী: ইনি ছিলেন হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠাতাদের একজন এবং উক্ত মাদ্রাসার স্বার্থক শিক্ষক । ৬. মাওলানা জমীর উদ্দীন র. : ১২৯৬ হি. / ১৮৭৮ খু. হাটহাজারী থানার শোয়াবিল গ্রামে এ মনীষীর জন্ম । বাল্যকালেই তিনি পিতাকে হারান। অভাব ঘুচাতে রে্গুনে একটি কোম্পানীতে চাকরী নিতে বাধ্য হন। একদিন একটি শুভ স্বপ্নে আবেগ আপ্লুত হয়ে রশীদ আহমদ গাঙ্গুহীর দরবারে উপস্থিত হন এবং তার আদেশান্তে দারুল উলৃম দেওবন্দে ভর্তি হয়ে ইলমে শরীআতের চুড়ান্ত যোগ্যতা অর্জন করেন । দেশে ফিরে প্রথমে ফটিকছড়িতে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন । পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতায় যোগ দেন। মুফতী ফয়যুল্লাহ তার নিকট হিদায়া ৩য় ও ৪র্থ খন্ড পাঠ করেছেন। তিনি সর্বদা সুন্নতের অনুসরণ করতেন । তিনি ১৩৫৯ হি. ইন্তিকাল করেন | ১. হায়াতে মুফতী আযম, পৃ.৯৯-১০০; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৩; ফাতাওয়া ফয়যিয়া, খ. ১ম, পৃ. ২০। উজ মুফতী, প্রাণ্তক্ত, পৃ. ১৭৬-১৮৭, ১৯১-১৯২, মাশায়েখে চাটগাম, পৃ. ১৪২। ৬. আল্লামা সাঈদ আহমদ সন্দীপী র. (বড় মুহাদ্দিস হুজুর) : তিনি ছিলেন দেশবরেণ্য হাদীসশান্ত্বিদ এবং হাটহাজারী মাদ্রাসার প্রথম শায়খুল হাদীস । উ্টগ্রামের সন্দীপে ১৩০০ হি. তার জন্ম। পিতার নাম মাওলানা নূর বখস র. ৷ পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভের পর মাত্র ১১ বছর বয়সে দারুল উলৃম দেওবন্দ গমন করে শায়খুল হিন্দের নিকট নিজেকে সোপর্দ করেন। ১৩২৩ হি. হাদীস ও তাফসীরের উচ্চতর সনদ লাভ করেন। দেশে ফিরে ১৩২৬ হি. হাটহাজারী মাদ্রাসায় শায়খুল হাদীসের পদ অলংকৃত করেন। দীর্ঘ ৩৫ বছর হাদীসের খেদমত করেছেন। ১৩৭৫ হি. তিনি ইন্তিকাল করেন। শেষ জীবনে নিজের প্রতিষ্ঠিত চারিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে তিনি সমাহিত হন ।+ ৭. হাফেজ মাওলানা আফাজ উদ্দীন রহ.: এ মনীষীর জন্ম আনুমানিক ১২৮০ হি.। ৭ বছর বয়সে তার পিতা মাওলানা সালিম উদ্দিন ইন্তিকাল করেন। প্রথম জীবনে চট্টগ্রামের মুহসিনিয়া মাদ্রাসায়, পরবতীতে দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেন। তিনি মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহীর ইজাযত প্রাপ্ত ছিলেন এবং আজীবন হাটহাজারী মাদ্রাসার খেদমত করে গেছেন। তার মত দুনিয়া ত্যাগী মনীষীর উদাহরণ খুবই বিরল। ১৩৬৩ হি. ২৯ রমযান তিনি ইন্তিকাল করেন ।২ ৮. মাওলানা গোলাম রসূল র.। ৯. মাওলানা ইবরাহীম আলমপুরী র.। ১০. মাওলানা আলীম উদ্দিন র.। ১১. মাওলানা আফী উদ্দীন র. মাদার্শা । ১২. মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী র. (জ.১২৪৪ হি. মূ. ১৯০৮ খু.)। ১৩. মাওলানা শীব্বীর আহমদ উসমানী র. (১৮৮৭-১৯৪৯ খু.)। মুফতী সাহেব তার নিকট মুসলিম শরীফ পাঠ করেছেন। ১৪. শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী র. (১৮৫১-১৯২০ খু.)। মুফতী সাহেব তার নিকট তিরমিযীর কিছু অংশ পাঠ করেছেন ও হাদীসের ইজাযত লাভ করেছেন। ১৫. আনওয়ার শাহ কাশ্মীরি র. (১৮৭৫-১৯৩৩ খু.) মুফতী সাহেব তার নিকট বুখারী ও তিরমিযী শরীফ পাঠ করেছেন। ১৬. মুফতী আযীযুর রহমান দেওবন্দী র.: । ৫৩
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।