19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ১৩২৭ হি. দারুল উলুম দেওবন্দে শিক্ষক হিসেবে যোগদান করেন । শায়খুল হিন্দের হিজায সফরের সময় শায়খুল হাদীসের পদ গ্রহণ করেন এবং ১৩৪৫ হি. পর্যন্ত দরস দেন। পরবতীতে তিনি বোম্বাই প্রদেশের ডাবিলে জামিয়া ইসলামিয়া নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সেখানে ১৩৫১ হি. পর্যন্ত হাদীসের দরস দেন। এ মনীষী ৬০ বছর বয়সে ১৩৫২ হি. / ১৯৩৩ খু. দেওবন্দে ইন্তেকাল করেন । তার মতো অসাধারণ স্মৃতিশক্তি সম্পন্ন প্রতিভাবান আলিম পৃথিবীতে খুঁজে পাওয়া ভার । বুখারী শরীফের ভাষ্যগ্রহ্থ ফয়যুল বারী তাকে দুনিয়াব্যাপী খ্যাতি এনে দিয়েছে। ( হাবীবুর রহমান, মুহাম্মদ, মাওলানা, আমরা যাদের উত্তরসূরী, ঢাকা, আলকাউসার প্রকাশনী, ১৯৯৮, পৃ.৭৭-৮০) ৩. শায়খুল হিন্দ মাহমুদ হাসান: শায়খুল হিন্দ মাহমুদ হাসান র. (১৮৫১-১৯২০ খু) ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের সংগ্বামী নেতা, বৃটিশের আতংক । একজন জগৎ বিখ্যাত আলিম, পণ্ডিত, বাগী, গবেষক, লেখক, কুটনীতিক ও আধ্যাত্মিক মনীষী । ভারত বর্ষের শ্রেষ্ঠ আলিমে দ্বীন শাহ ওয়ালী উল্লাহ র. (১৭০৩-১৭৬২ খু.) সংস্কার আন্দোলনের সফল কর্মী ও যোগ্য উত্তরসূরী । তার কূটনৈতিক তৎপরতা, সাহসী রাজনৈতিক কর্মসূচী সাম্রাজ্যবাদ ইংরেজ মসনদের ভীত কীপিয়ে দিয়েছিল। ১৮৫১ খু. যুক্তপ্রদেশের বেরেলি শহরে তার জন্ম । পিতা মাওলানা জুলফিকার আলী ছিলেন বেরেলি শিক্ষা বিভাগের সরকারী ডেপৃটি ইন্সপেক্টর এবং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন । শায়খুল হিন্দ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্তির পর দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রথম সৌভাগ্যবান ছাত্র। ১২৮৬ হি. তিনি মাওলানা কাসিম নানুতবীর নিকট সিহাহ সিত্তাহ অধ্যয়ন করেন। এছাড়া মোল্লা মাহমুদ দেওবন্দী (মূ. ১৮৮৬ খু.) মাওলানা ইয়াকুব নানৃতবীর নিকট শিক্ষাগ্রহণ করেন । ১২৮৯ হি. তিনি দেওবন্দে শিক্ষক হিসেবে যোগদান করেন। মাওলানা কাসিম নানৃতবীর (১৮৩২-১৮৮০ খু.) মৃত্যুর পর তিনি দারুল উলুম দেওবন্দে শায়খুল হাদীস নিযুক্ত হন। মৃত্যু অবধি দীর্ঘ ৪০ বছর এই পদে বহাল থাকেন। বৃটিশ শাসন উৎখাতকল্পে “জমী“আতুল আনসার, প্রতিষ্ঠার মাধ্যমে প্রকাশ্যে রাজনীতিতে আবির্ভূত হন। বৃটিশ ভারতে আক্রমণের লক্ষ্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় (১৯১৪-১৯১৮ খু.) হিজায সফর করেন । হিজাযে তিনি “রেশমী রুমাল" আন্দোলনের অপরাধে বৃটিশের হাতে গ্রেফতার হয়ে ৩ বছর ৭ মাস মাল্টায় বন্দি জীবন কাটান। ১৯২০ খু. ৮ জুন তিনি মুক্তি লাভ করে ভারতে ফিরে আসেন এবং ৩০ নভেম্বর (১৯২০ খু.) ইন্তিকাল করেন। (আব্দুর রশীদ আরশাদ, প্রাণ্ুক্ত, পৃ. ২২৮-২৩২। ) ৪. মুফতী আযীযুর রহমান দেওবন্দী র.: তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতী ও ফকীহ ৷ আজীবন ফাতাওয়া প্রদান ও রচনার কাজে লিপ্ত ছিলেন। ৭ খন্ডে প্রকাশিত ফাতওয়া দারুল উলুম দেওবন্দ তার অমর অবদান। ১৩৪৮ হি. তিনি ইন্তিকাল করেছেন। (ফাতাওয়া ও মাসাইল, প্রাগুক্ত, পৃ. ১৪৪1) বলতে কেউ ছিলনা, যারা ছিলেন তারা ছিলেন ছোট, ইয়াতিম, বিধবা । আমি ছিলাম ভাইদের মধ্যে বড়, তাই দেওবন্দে বেশিদিন অবস্থান করা সম্ভব হল না। অন্যথায় ইচ্ছা ছিল আরো দ্ববছর দেওবন্দে থাকার । অগত্যা বাধ্য হয়ে ১৩৩৪ হি. মহররম মাসে বাড়ীতে ফিরে আসি। তখন আমার বয়স ২৪ বছর। অপরদিকে বড় চাচা নজব আলী বাড়ীতে চলে আসার জন্য বারবার চিঠি লিখছিলেন। বড় চাচা এবং ভাইয়ের ঘন ঘন পত্র পাওয়ার পর উত্তাদগণের সাথে পরামর্শ করলাম । বাড়ীর পরিস্থিতি বিস্তারিতভাবে তাদেরকে জানালাম । তখন সব শিক্ষকই অন্তষ্ট হয়ে বললেন- যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছাতেই এমন কঠিন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছ তাই তোমার চলে যাওয়াই উচিত হবে । যে পর্যন্ত লেখাপড়া করেছ সে অনুযায়ী কাজ করলে আশা করি তুমি সফল হবে ।” দেওবন্দ হতে চলে আসার মধ্য দিয়ে মুফতী সাহেবের প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সমাপ্তি ঘটল। গ.মুফতী ফয়যুল্লাহর উল্লেখযোগ্য উত্তাদগণ: মুফতী সাহেব অভিজ্ঞ, দায়িতৃশীল, কর্তব্যপরায়ন, স্বনামধন্য, আলিমেছ্বীন উত্তাদগণের নিকট লেখাপড়া করেছেন, তাদের শিষ্যত্ব লাভে ধন্য হয়েছেন । তার উত্তাদগণ সবাই ছিলেন চারিত্রিক দৃঢ়তা, গ্নেহ বাৎসল্য, নিয়মানুবর্তিতা আদর্শের প্রতীক । যারাই তাদের সান্নিধ্য লাভ করেছে তারাই সফল হয়েছে । মুফতী সাহেব তার উত্তাদগণের কথা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। তার রচিত গ্রন্থসমূহের ভূমিকা মহান উত্তাদগণের মাধ্যমে লিখিয়ে ধন্য হয়েছেন । উত্তাদগণও নিজেদের গুণমুগ্ধ ছাত্রের প্রশংসার বাক্য উচ্চারণ করেছেন । মুফতী সাহেব যেহেতু হাটহাজারী ও দেওবন্দ এ দুটো মাদরাসায় লেখাপড়া করেছেন তাই তার উত্তাদগণের সংখ্যা ততবেশি নয়। তবেও তারা ছিলেন তুলে ধরা হলো:- ১. মাওলানা আব্দুল হামীদ র. (১৮৬৯-১৯২০ খু.)। ২. মাওলানা হাবীবুল্লাহ র. (১৮৬৫-১৯৪৩ খু.)। ৩. মাওলানা আব্দুল জাব্বার র. পটিয়া (১৮৮৮-১৯৫১ খু.)। ৫২
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।