1910160 (/171/21511)/1151160/010101 71210051601 খেতাব লাভ করতে সক্ষম হন। দেওবন্দে তিনি অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সাথে সবকে অংশগ্রহণ,মুতালা'আ এবং আগামী দিনের সবক আয়তৃ করতেন। দেওবন্দে অল্প দিনেই দেশী-বিদেশী অসংখ্য বন্ধু তার জ্ঞান গরীমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। মাওলানা উবায়দুল্লাহ সিন্ধী র.. (১৮৭২-১৯৪৪ খু.) গোপনে ১২৮৩ হি. ১৫ মহররম/ ১৮৬৭ খু. ৩০ মে প্রতিষ্ঠা করেন দারুল উলুম দেওবন্দ । একজন শিক্ষক মোল্লা মাহমুদ এবং একজন ছাত্র মাহমুদ হাসান- এর মাধ্যমে ডালিম গাছের নিচে এর শুভ সূচনা হয়। পরবর্তীতে এ প্রতিষ্ঠানের ইখলাস ও নেক কর্মের বদৌলতে অতি অল্প সময়ে সারা ভারতে গ্রহণযোগ্যতা লাভ করে । ইসলামী ইলমীর দুনিয়ায় দারুল উলুম দেওবন্দ একটি শ্রদ্ধাভাজন নাম, শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠান । ইতিহাসে একে বলা হয় “দেওবন্দ আন্দোলন" ( আবদুর রশীদ আরশাদ, বীস বড়ে মুসলমান লাহোর, মাকতাবা-ই রশীদিয়া, ১৯৯৯ খু, নবম সংস্করণ, পৃ ২৬,১২৪; আব্দুল জলীল, দেওবন্দ আন্দোলন একটি জিহাদ, ঢাকা, ইসলামী গবেষণা কেন্দ্র, ১৯৮৩ খু, পৃ ৯৮। ১. হায়াতে মুফতী আযম, পৃ. ৮০-৮২; নোমান, পৃ. ২৬; রহীম উদ্দীন, মুফতী, মাওলানা, ফাতাওয়া ফয়যিয়া, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, ১৪৩১ হি. / ২০১০ খু. খন্ড ১ম, পৃ. ১৮। ২. মুফতী মুহাম্মদ শফী র. : তিনি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে সেখানেই মুদাররিস ও মুফতী পদে নিয়োজিত হন। ১৯৪৭ খৃ. ভারত বিভাগ কালে পাকিস্তানে হিজরত করেন। করাচীতে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। করাচীতে তিনি একটি বিরাট দারুল উলুম কায়েম করেন; যা বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে খ্যাতি লাভ করেছে । এ কাজের পাশাপাশি তিনি অসংখ্য গ্রন্থ রচনা ও ফাতাওয়া প্রদানের কাজেও আত্মনিয়োগ করেন। তার রচিত মাঁআরিফুল কুরআন তাফসীর গ্রন্থখানা এক অবিস্মরণীয় অবদান। জাওয়াহিরুল ফিক্হ, মাসাইলে আহলে হাদীস এবং ইসলাম কা নিযামে আরাদি, তার অমর সৃষ্টি ১৯৭৬ খু. এ মনীষী ইন্তিকাল করেন। (ফাতাওয়া ও মাসাইল, প্রাগুক্ত, খন্ড ১ম, পৃ. ১৪৯, ১৫০ ; রফী উসমানী, মুহাম্মদ, মুফতী, মুফতী মুহাম্মদ শফী রহ. জীবন ও কর্ম , ঢাকা, মাকতাবাতুল হেরা, ২০১৪ পৃ. ৩. মাওলানা উবায়দুন্লাহ সিন্ধী র. : ভারতবর্ষের স্বাধীনতা সংগ্ামী মাওলানা উবায়দুল্লাহ সিন্ধী ১০ মার্চ ১৮৭২ থু. পূর্ব পাঞ্জাবে শিয়ালকোট জেলার অন্তর্গত মিয়াওয়ালী গ্রামে এক সন্ত্ৰান্ত শিখ পরিবারে জনুগ্রহণ করেন। পিতার নাম রামসিং, পিতামহের নাম যশপথ রায়, রামসিং ছিলেন হিন্দু ধর্মান্তরিত শিখ । মাওলানা সিন্ধী ছয় বছর বয়সে উর্দু মডেল স্কুলে লেখাপড়া আরম্ভ করেন। ১২ বছর বয়সে তোহফাতুল হিন্দ, তাকবিয়াতুল ঈমান, আহওয়ালুল আখিরাত, ইত্যাদি গ্রন্থ পাঠ করে ইসলামের প্রতি আকৃষ্ট হন। ১৮৮৭ খৃ. ১৫ আগস্ট তিনি ইসলাম গ্রহণ করেন। মাওলানা আব্দুল কাদির ও মাওলানা খোদা বক্সের নিকট ইসলামের প্রাথমিক কিতাবাদি পাঠ করার পর ১৮৮৮ খু. দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। ১৮৮৯ খু. তিনি শাইখুল হিন্দের (১৮৫১-১৯২০ খু.) নিকট তিরমিযী শরীফ পাঠ করেন। মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহীর নিকট পাঠ করেন আরু দাউদ শরীফ । সিন্ধী ছিলেন শায়খুল হিন্দের দুঃসাহসিক রাজনৈতিক কর্মী । দীর্ঘ ২৩ বছর কাবুল, মক্ষো, আক্কারা ও মক্কায় অবস্থান করার পর ১৯৩৯ খু. করাচী ফিরে আসেন । অত:পর তিনি শাহ ওয়ালী উল্লাহ*র দর্শন চর্চার জন্য দিল্লীতে জামিয়া তার একজন ভক্ত অনুরক্তে পরিণত হন। তিনি সব কিতাব মুফতী সাহেবের নিকট তাকরার করতেন। পাঞ্জাবে অন্যান্য ছেলেরা এ নিয়ে তীকে ঠাট্টা করলে সিন্ধী উত্তর করতেন, “সে তো এমন এক বাঙালি যে তোমাদের সব পার্জাবীদের পড়াতে সক্ষম ।” মুফতী সাহেব দেওবন্দে অত্যন্ত মনোযোগের সাথে লেখপড়া করেন। সারা বছর একই নিয়মে লেখাপড়া চালিয়ে গেলেন। আগামী দিনের সবকগুলো বারবার পাঠ করতেন। পেছনের সবকগুলো ইয়াদ করতেন। ফলে পরীক্ষার সময় আসলে অন্যান্য ছাত্ররা যেমন গলদঘর্ম হয়ে ওঠত তাকে এই অবস্থার সম্মুখীন হতে হয়নি । দরসী কিতাবসমূহ ছাড়াও হাটহাজারীতে ছাত্র জীবনে যেমনভাবে হিদায়া অধ্যয়নকে বাধ্যগত করে নিয়েছিলেন, দেওবন্দেও তিনি এই নিয়ম অব্যাহত রাখেন । পরীক্ষায় তিনি চূড়ান্ত সফলতা অর্জন করবেন এমন সুসংবাদ বিভিন্ন জনের সুস্বপ্নের মাধ্যমে অবগত হয়েছিলেন । দেওবন্দে পরীক্ষায় তিনি অসামান্য সফলতা অর্জন করেন । প্রতিটি পরীক্ষার উত্তরপত্র দেখে শিক্ষকগণ অভিভূত হতেন। বিশেষ করে মুখতাসারুল মাঁআনী এর শিক্ষক মাওলানা আব্দুস সামী+ র. উত্তরপত্র বিতরণের সময় উত্তরপত্রের মান পর্যালোচনা করছিলেন আর পরীক্ষার্থীর হাতে অর্পণ করছিলেন । ফয়যুল্লাহ চাটগামীর উত্তরপত্রটি হাতে নিয়ে তিনি বললেন, “এ ছাত্র কে? আমি তাকে বললেন, “মনে হয় এই ছাত্র লেখকের চেয়ে বেশি বুঝতে পেরেছে" ।* তার মোল্লা হাসান কিতাবের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করেন মাওলানা শাব্বীর আহমদ উসমানী র.১। খাতা মূল্যায়নের পর বললেন, “মনে হয় এ ছাত্র কিতাব লেখকের চেয়ে বেশি বুঝতে সক্ষম হয়েছে । আমার আশ্রহ যে, ছেলেটিকে আমি দেখব' ।* সে সময়ে দারুল উলুম দেওবন্দে ছাত্রদের মধ্যে ভাল ছাত্র হিসেবে মাহমুদ নানৃতবী এবং অপরাপর কিছু ছাত্র'র ব্যাপক পরিচিতি ছিল। মুফতী ফয়যুল্লাহ তাদেরকেও পেছনে ফেলে ঈর্ধনীয় ভাবে শীর্ষস্থান দখল করেন। এভাবেই তিনি উত্তাদগণের শুভ দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হন। মাওলানা আব্দুস সামী ২য় সাময়িক পরীক্ষার ফলাফল দেখে বললেন, “মাওলানা শাব্বীর আহমদ উসমানী তোমার বিষয়ে খুব খুশি।” পিতার ইন্তিকাল: মুফতী ফয়যুল্লাহ দেওবন্দ গমনের ছয়মাস পর একদিন সকালের ছবক শেষ করে নাস্তা সেরে দুপুরের বিশ্রাম নিচ্ছিলেন । এমন সময় পিয়নের ডাক আসল । তিনি আতর্থকত ও উৎ্কণগ্ঠার মধ্যে ৫০
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।