ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ২. হায়াতে মুফতী আযম, পৃ. ৬৭; নোমান, পৃ. ৮৮-৮৯; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৩।) ৩. মাওলানা আবুল হাসান: মাওলানা আবুল হাসান র. হাটহাজারী থানার অন্তর্গত খন্দকিয়া গ্রামে এক সম্ত্রান্ত মুসলিম পরিবারে জনুগ্রহণ করেন। তীর পূর্বপুরুষগণ আরব হতে ইসলামী সংস্কৃতি বহন করে চট্টগ্রামে নিয়ে এসেছিলেন। তার পূর্বপুরুষগণ কর্তৃক হস্তনির্মিত কাগজে হাতে লিখা কুরআন শরীফ, আরবী, ফার্সী, উদ্রসহ কিতাবাদির পাণ্ডুলিপি তার বংশধরগণের নিকট এখনও সংরক্ষিত আছে। তিনি চট্টগ্রামের মুহসিনিয়া মাদ্রাসা হতে অত্যন্ত কৃতিতেের সাথে বৃত্তিসহ জামা'আতে উলা পাশ করেন। অত:পর ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার একটি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা আরম্ভ করেন। এর কিছুদিন পর তিনি দারুল উলৃম দেওবন্দ গমন করেন । সেখানে শিক্ষা সমাপ্তির পর দেশে ফিরেন এবং হাটহাজারী মাদ্রাসায় অধ্যাপনার কাজে যোগদান করেন । তৎকালে তীকে হাটহাজারী মাদ্রাসায় মুদাররিসে সুওম বলা হতো। অত্যন্ত ধর্মভীরু, সহজ-সরল এ মনীষীর জন্ম ও মৃত্যুর সন তারিখ উদ্ধার করা সম্ভব হয়নি । (জসীম উদ্দীন, মুফতী, প্রাপ্ক্ত, , ১৯৪ ্ ভিত পৃ. ৭০; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৩।) ৫. দারুল উলুম দেওবন্দ: ১৭৫৭ খু নবাব সিরাজের পতনের পর ইস্ট ইপ্ডিয়া কোম্পানী ভারত বর্ষের ক্ষমতা কুক্ষিগত করে। ১৮০৩ খু সম্রাট শাহ আলমের (১৭৫৯-১৮০৬ খু) নিকট হতে শাসন ক্ষমতা জোরপূর্বক ছিনিয়ে নিলে শাহ আব্দুল আযীয র. ( ১৭৪৬-১৮২৩ খু) প্রত্যক্ষ মুক্তি সংগ্রামের ঘোষণা দেন এবং ভারতবর্ষকে “দারুল হরব' আখ্যায়িত করেন। বেনিয়া ইংরেজদের তাড়িয়ে এদেশে আবারো ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তি সংগ্রামীদের সর্বাত্বক জিহাদ অব্যাহত থাকে । তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংঘটিত হয় ১৮৫৭ এর স্বাধীনতা আন্দোলন। ১৮৬৩ খু সীমান্তে ইংরেজ বাহিনীর সাথে মুক্তি সংগ্ামীদের আরো একটি যুদ্ধ পরিচালিত হয়। ১৮৫০-৬৩ খু পর্যন্ত যুক্তি সংগ্রামীরা ৩৬টি যুদ্ধ পরিচালনা করেন। কিন্তু দেশী-বিদেশী মুনাফিকদের বিশ্বাস ঘাতকতার কারণে তাদের মুক্তিসংগ্রাম ব্যর্থ হলে বৃটিশ সরকার ভারতবর্ষের শাসন ক্ষমতা নিজেদের হাতে নিয়ে সংগ্রামী আলিমদের নির্বিচারে হত্যা, ফাঁসি, আন্দামানে নির্বাসন দেয় এবং অসংখ্য মানুষ হত্যা করে। ভারতবর্ষে উলুমে নবৃওয়্যত চর্চার সব পথ রুদ্ধ করে দেয়; এহেন সংকটজনক পরিস্থিতিতে চক্রান্তের হাত থেকে রক্ষাকল্পে মাওলানা কাসিম নানৃতবীর (১৮৩২-১৮৮০খু.) নেতৃতে মোল্লা মাহমুদ ( মূ. ১৮৮৬ খু.) প্রমুখের সহায়তায় বৃটিশের নজর নিয়ন্ত্রণের বাইরে এবং সম্পূর্ণ তাই তিনি শিক্ষকগণের পরামর্শক্রমে ২১ বছর বয়সে দারুল উলৃম দেওবন্দ গমন করেন এবং সেখানে ২ বছর ৩ মাস অধ্যয়ন করেন। দেওবন্দ যাত্রার পূর্বে রমজানের শেষ দশ দিন হাটহাজারীর নিকট এলাকা রঙ্গিপাড়া জামে মসজিদে ইতিকাফ করেন। ইতিকাফ শেষে বাড়ীতে ফিরেন। এতে বাড়ীর সবাই এমনকি বৃদ্ধ পিতাও বেজায় খুশি হন। এরপর হাটহাজারী মাদ্রাসায় যেয়ে উত্তাদগণের সাক্ষাত, উপদেশ ও হিদায়াত গ্রহণ করেন। মাওলানা আব্দুল হামীদ র. তাকে সুন্নতের অনুসরণের জন্য এভাবে আদেশ করলেন যে,যেখানেই যাও এমনকি আরশের উপর গেলেও সুন্নতের অনুসরণ এবং দ্বীনদারী না থাকলে আত্মা শান্তি পাবে না, খুশি হবে না ।' প্রস্ততি শেষে তিনি দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যে যাত্রা করেন। মেখল থেকে টট্টগ্রাম শহর পর্যন্ত পায়ে হেটে পৌঁছতে হল। তার পিতা এবং সাহী-সঙ্গীরা তাকে চট্টগ্রাম শহর পর্যন্ত পৌঁছে দিলেন। রেলপথে যাত্রা শুরু করে একদিন সন্ধ্যায় দেওবন্দ পৌঁছতে সক্ষম হন। দেওবন্দ বাজার এলাকার জামে মসজিদে পৌঁছার পর একজন ছাত্রের মাধ্যমে মাওলানা জাকির হুসাইন চাটগামীর কামরা পর্যন্ত পৌঁছতে সক্ষম হন। তার কামরার কিছু অংশ ছিল মাদ্রাসার বাইরে । সেটি ছিল একটি সুন্দর থাকার ঘর । যার মধ্যে দারুল ইকামার অনেক ছাত্র অবস্থান করতেন । পৃথক কামরা বরাদ্দ না হওয়া পর্যন্ত তিনি মাওলানা জাকির হুসাইন সাহেবের কামরায় অবস্থান করেন। এতে তিনি মানসিক স্বস্তি লাভ করলেন। অত:পর দেওবন্দের অন্যান্য শিক্ষকগণের সাথে সাক্ষাত ও যোগাযোগ স্থাপন করেন। অপরিচিত জায়গায়,পরিবেশে নিজেকে মানিয়ে নিলেন। দেওবন্দে ভর্তি হওয়ার আগেই উস্তাদগণের সুমৃষ্টি অর্জন করতে এবং তাদের মুখ থেকে সুন্দর ভবিষ্যত বাণী লাভ করতে সক্ষম হন। দেওবন্দে ভর্তি পরীক্ষা দেওয়ার পূর্বে মুখতাসারুল মা'আনী এর কিছু অংশের পড়া শুনে আল্লামা গোলাম রাসূল বললেন, “তুমি দেওবন্দেই লেখাপড়া করবে, এর বাইরে কোথাও যাবে না, তুমি বাঙালির মুখ উজ্জ্বল করবে, একজন খ্যাতিমান আলিমে দ্বীন হিসেবে বাংলার সুনাম অর্জন করতে সক্ষম হবে ইনশা আল্লাহ' ।১ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার পর মোল্লা হাসান, মায়াবুজী, মাকামাতে হারীরি, মুখতাসারুল মাআনী ইত্যাদি কিতাব পড়তে আরম্ভ করেন। মাকামাতে হারীরি পড়ার সময় মুফতী মুহাম্মাদ শফী র.ই কে (১৮৯৭- ১৯৭৬খ্‌.) সহপাঠী হিসেবে পাওয়ার সৌভাগ্য অর্জন করেন। যিনি পরবর্তীতে মুফতী আযম পাকিস্তান এর ৪৯

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।