19110160 (/171/21511)/1151160/010101 71210051601 করেননি । সাপ্তাহিক ছুটির দিনে বাড়ীতে আসলেও তাঁর লেখাপড়া অব্যাহতভাবেই চলত |” কাফিয়া প্রায় অর্ধ শতাব্দী ব্যাপী গাঙ্গুহতে তার খানকায় হাদীস ও তাছাউফের শিক্ষা প্রদান করেন। হযরত মাওলানা কাসেম নানৃতবীর র. ইন্তিকালের (মূ. ১৮৮০ খু. ) পর তিনি দারুল উলুম দেওবন্দের পৃষ্ঠপোষকতার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন একজন উঁচু মানের ফকীহ ও মুজতাহিদ । তার রচিত ফাতাওয়া রশীদিয়া একটি উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি আশি বছর বয়সে ১৯০৮ খু. ১২ আগস্ট গাঙ্গুহতে ইন্তিকাল করেন। (নূর মোহাম্মাদ আ“জমী র., হাদীসের তত ও ইতিহাস, ঢাকা, এমদাদিয়া লাইব্েরী, ১৯৯২, চতুর্থ সংহ্করণ, পৃ১৬৯।) ১. হায়াতে মুফতী আযম, পৃ ২২২৪; নোমান, পূ ৮৮; শরীফুল ইসলাম ফুয়াদ, মুহাম্মদ সম্পাদিত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, ঢাকা মাকতাবাতুল আতীক, ২০১৩, পৃ-৩৯৩। ২. দারুল উলৃম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা : এটি মূলত দারুল উলুম দেওবন্দ (ভারত) এর ধারা, নীতি, আদর্শ, কর্মসূচী ও পাঠ্যসূচীর উপর প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্ব প্রাচীন একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠান। দাওয়াত, তাবলীগ, তা*লীম, তা'আন্ুম, মুজাহাদা, জিহাদ ফী সাবীলিল্লাহ এবং ইলাই কালিমাতিল্লাহর উদ্দেশ্যে ১৩১৯ হি./১৯০১ খু. বর্তমান স্থানে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। এরপূর্বে হাটহাজারী থানা সদর হতে তিন কিলোমিটার দূরে চারিয়া গ্রামে ১৮৯৭ খু. এর শিক্ষা কার্যক্রম আরম্ভ হয়। অত:পর চারিয়া হতে হাটহাজারী বাজারের পার্খে মিঠাহাটায় এর কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তীতে অনিবার্ষ কারণবশত: বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। জনৈক গুলবদন জমাদ্দারের স্ত্রী, পুত্র -কন্যাগণের বদান্যতায় মাদ্রাসায় স্থায়ী গৃহ নির্মাণের স্থান বরাদ্দ পেয়ে ১০৮৬০ হাত দৈর্ঘ্য প্রস্থের একটি ঘর নির্মিত হয়। মাওলানা আব্দুল ওয়াহিদ র. সূফী আযীযুর রহমান র., মাওলানা আব্দুল হামীদ, মাওলানা হাবীবুল্লাহসহ এলাকার দ্বীনদার, সমাজসেবক ও জনগণের আর্থিক ও সার্বিক সাহায্য, সহযোগিতায় ১৯০৩ খু. ২৩ এপ্রিল মাদ্রাসায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালু হয়। বর্তমানে এটি বাংলাদেশের সর্ববৃহৎ ছীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অত্র অভিসন্দর্ভের মূল প্রতিপাদ্য মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠার ২য় বছরে ভর্তি হন। ২০০২ খু. পরিসংখ্যান অনুযায়ী এ মাদ্রাসা হতে দেশে শীর্ষস্থানীয় প্রায় ১০ হাজার আলিম, মুফতী, মুহাদ্দিস, মুহতামিম, পীর মাশায়িখ, লেখক, সাংবাদিক ও রাজনীতিকের আবির্ভাব হয়েছে। প্রতি বছর হাটহাজারী মাদ্রাসা হতে প্রায় ১ হাজার ছাত্র হাদীসের সর্বোচ্চ ডিত্বী (তাকমীল) অর্জন করে থাকেন। বর্তমানে মাদরাসার ছাত্র সংখ্যা ১০ হাজারের মধ্যে ওঠা-নামা করে। (জসীম উদ্দীন, মুফতী, প্রাপ্তক্ত, পৃ. ৫২-৫৮, হায়াতে মুফতী আযম, পৃ. ২৭-৩৭; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯২। ) ৩. হায়াতে মুফতী আযম, পৃ. ৩৭-৩৯, ৬৩-৬৫ নোমান, প্রাগুক্ত, পৃ. ৮৮; মাহবুবে এলাহী মাওলানা, প্রাগুক্ত, পৃ. ১৩৭। তার মধ্যে দরসী কিতাবাদির বাইরে অন্যান্য কিতাবাদি অধ্যয়ন ও ইল্মী শুগ্ল অতিমাত্রায় বেড়ে যায়। হাটহাজারী মাদ্রাসায় পরীক্ষায় তিনি সর্বদা প্রথম স্থান অধিকার করেছেন। এ সম্পর্কে তিনি আত্মজীবনীতে বলেন, “পরীক্ষাসমূহে অধিকাংশ সময় আমি প্রথম স্থান অধিকার করতাম ।”* সকল উত্তাদই তার যেহেন, যাকাওয়াত, অনুভব, অনুভূতি, বোধশক্তি, ধীর-স্থির, শান্ত মেজাজ, নিখুঁত আখলাক, তাকওয়ার প্রশংসা উল্লেখ করেছেন । শিক্ষকগণ ক্লাসে কিতাবের দরস দেওয়ার পর ছাত্রদের মধ্যে তাকরার (পারস্পরিক পুনরাবৃত্তি) করাকালে মুফতী ফয়যুল্লাহ অবাক করার মতো তাকরার করতেন । ছবকের সব কিতাব অত্যন্ত উৎসাহ, উদ্দীপনার সাথে পাঠ করতেন। লেখক কিতাবে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন তা উদ্ধারে গভীর মনোযোগ দিতেন, গবেষণা করতেন ।১ হাটহাজারী মাদ্রাসায় পড়ালেখার সময়ে তার অসাধারণ মেধা, প্রতিভা, যোগ্যতা দেখে শিক্ষক, ছাত্র মুগ্ধ হয়েছেন। সেই সময়েই তার শিক্ষকগণ কোন কোন বিষয়ে তার সাথে পরামর্শ করেছেন । তার মাধ্যমে সহপাঠী ও অন্যান্য ছাত্ররাও উপকৃত হয়েছেন। কঠিন ও দুর্বোধ্য স্থান আয়তু করতে তার শরনাপন্ন হয়েছেন । মাওলানা আবুল হাসান র.১ যখন হিদায় চতুর্থ খন্ড পড়াতেন তখন তিনি দুর্বোধ্য স্থানগুলো আয়ত করতে মুফতী ফয়যুল্লাহর পরামর্শ নিতেন। কারণেই মুফতী সাহেবও হিদায়া চতুর্থ খন্ড পাঠদানকালে অত্যন্ত মনোযোগের সাথে মুতালা“'আ করতেন । মুফতী সাহেব লিখেছেন, “ছাত্র জীবনে হাটহাজারী এমনকি দেওবন্দ মাদ্রাসায়ও উত্তাদ ও মুরুব্বীগণের ভালোবাসা ও নেক নজরে ছিলাম । কারো সাথে ঝগড়া, বিবাদ, ফাসাদ, মনোমালিন্য কোনটিই জীবনে ঘটেনি । সকল ছাত্রই আমাকে অধিক সম্মান করত। পরীক্ষাসমূহে আমি অধিকাংশ সময় প্রথম স্থান অধিকার করতাম ।% দারুল উলুম দেওবন্দ « যাত্রা: মুফতী সাহেব দীর্ঘ ১০ বছর অর্থাৎ মিশকাত-জালালাইন পর্যন্ত হাটহাজারী মাদ্রাসায় অধ্যয়ন করেন । হাটহাজারী মাদ্রাসা তখন পর্যন্ত এতটা পূর্ণতা লাভ করেনি । ১. নোমান, পৃ. ৮৮,৮৯। ৪৮
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।