ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 হওয়ার আগেই তিনি মাতৃম্নেহ থেকে বঞ্চিত হন। তাঁর মাতার ইন্তিকালের পর পিতা হিদায়াত আলী চৌধুরী পুনরায় বিয়ে করেন । ফলে তিনি সৎ মা'র তত্তাবধানে লালিত-পালিত হন ।* খ. শিক্ষাজীবন: মাত্র চার বছর চার মাস বয়সে মুফতী ফয়যুল্লাহ'র শিক্ষা জীবনের প্রারস্ত। বাড়ীতে আগ্রহী ছিলেন । তাই তার নিকট প্রাথমিক অক্ষর জ্ঞানের সবক আরম্ভ হয়। এছাড়া তার ফুফু পিয়ারজান যিনি পবিত্র কুরআন শরীফ, দ্বীনি ইল্মের প্রাথমিক স্তরের কিতাবসমূহ পাঠ করেছিলেন, তার নিকটও লেখাপড়া শিখতে থাকেন। এ অবস্থার প্রেক্ষিতে তার পিতা বাড়ীতে বাচ্চাদের শিক্ষা-দীক্ষার ব্যবস্থা করেছিলেন । খন্দকার হুসনুজ্জামানকে শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেন । মুফতী সাহেব কিছুদিন তার নিকটও প্রাথমিক কিতাবাদি পাঠ করেন । এছাড়া দারোগা হানিফ সাহেবের নিকটও শিক্ষাগ্রহণ করেন ।* খতনা ও বিসমিল্লাহ: সাত বছর বয়সে মুফতী সাহেবের খতনা সম্পন্ন হয়। এ উদ্দেশ্যে তার বাড়ীতে এক মানুষকে আমন্ত্রণ জানানো হয় । উক্ত অনুষ্ঠানে মাওলানা রশীদ আহম্মদ গাঙ্গুহী র. -এর ১-২. হায়াতে মুফতী আযম, পৃ ১৯-২০; মাহবুবে এলাহী, মাওলানা, হায়াতুল মুসানিফীন, ঢাকা, আনোয়ার লাইবেরী, ২০১৩, পৃ. ১৩৭। ৩-৪. জী 'আযম, পৃ. ২১-২২; মাশায়েখে চাটগাম, পৃ. ৩৪৩। ৫. মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী র.: মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী র. ১২৪৪ হি. সাহারানপুর জেলায় গাঙ্গুহ গ্রামে জনুগ্রহণ করেন। পিতার নাম হিদায়াত উল্লাহ আনসারী । তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে আরবী, ফার্সী, মানতিক ও ফিক্হ তৎকালীন দিল্লী কলেজের অধ্যাপক মাওলানা মামলুক আলী নানুতবীর (মৃ- ১৮৪৪ খু.) নিকট অধ্যয়ন করেন এবং শাহ আব্দুল গনী মুজাদ্দিদী র. (১৮১৯-১৮৭৮ খু.) ও শাহ আহমদ সাঈদ মুজাদ্দিদীর নিকট হাদীসের কিতাবসমূহ অধ্যয়ন করেন । হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী র. (১৮১৭-১৮৯৯ খু.)-এর নিকট হতে আধ্যাত্মিক সবক লাভ করেন। ১৮৫৭ স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং সে অপরাধে ৬ মাস কারাদণ্ড ভোগ করেন। ছাত্র খ্যাতিমান আলিমে দ্বীন সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আব্দুল কাদির র. মেখলী উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান উপলক্ষে তিনি ওয়াজ নসীহত করেন। মুফতী ফয়যুল্লাহকে উত্তম পোশাকে সঙ্জিত করে তার পিতা উক্ত বুযুর্গের নিকট নিয়ে যান এবং আলিফ, বা, তা, ছার ছবক গ্রহণ করান ও তার জন্য দু'আ প্রার্থনা করেন। এখান থেকেই তার আনুষ্ঠানিক লেখাপড়া আরম্ভ । মৌলবী আমীর আলী রাউজানীকেও তার গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে মুফতী ফয়যুল্লাহ তার খতনাকালীন মেহমানীর আয়োজন বিষয়ে ধময়ি অভিমত ব্যক্ত করেছেন যে, তা শরীয়তসিদ্ধ নয়। এসব অনুষ্ঠান থেকে বেঁচে থাকাই কর্তব্য । সাহাবী যুগে এ ধরণের মেহমানদারী ও দীওয়াতকরণের প্রথা ছিলনা । হযরত উসমান বিন আবুল আস রা. বলেন, আমাদের সাহাবী যুগে খতনা অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দেওয়া ও খাওয়ানোর প্রচলন ছিলনা”, দারুল উলৃম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি: দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠার ২য় বছরে অর্থাৎ ১৩২০ হি. মুফতী ফয়যুল্লাহ সেখানে ভর্তি হয়ে কুরআন শরীফ নাজেরা ও উর্দূ কিতাবাদি পড়তে আরম্ভ করেন। ভর্তির পর অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে বাধ্য হন। ঘরে একের পর এক সতমার আগমন, ঘর সংসারের টুকিটাকি কাজ, বাসন-কোসন ঘষা-মাজা ও পরিস্কারের কাজ তাকেই করতে হত । ঘরের বাতি ও নিজের পড়ার আলোর ব্যবস্থা নিজেকেই করতে হত। এসব থেকে অবসর হয়ে পড়তে বসতেন । হাটহাজারী মাদ্রাসায় ভর্তির পর ৭-৮বছর পর্যন্ত বাড়ী থেকে যেয়েই লেখাপড়া করতে হয়েছে । হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়ার ১০ বছরের মধ্যে শেষ দুবছর তিনি মাওলানা আব্দুল হামীদ র. এর পরামর্শক্রমে রাঙ্গিপাড়ায় জায়গীর থাকতে শুরু করেন। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাড়ী যেতেন। শনিবার সকালে আবার মাদ্রাসায় আসতেন । জায়গীর থাকাকালে তার চারিত্রিক আদর্শের কারণে আশপাশের লোকজনের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অর্জন করতে সক্ষম হন। শনিবার সকালে প্রায়শই পান্তাভাত খেয়ে তাকে মাদ্রাসায় যেতে হত। এমন অবস্থা তার শিক্ষকতার জীবনেও বহুবার ঘটেছে । তারপরও তিনি জীবনে কোনদিন কারো বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপন ৪৭

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।