ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ১. মাওলানা আব্দুল হামীদ র.: এ মনীষীর জন্ম আনুমানিক ১২৮৭ হি. / ১৮৬৯ খু. হাটহাজারী থানার মার্দাশা গ্রামে | তার পিতার নাম রুস্তম আলী মুন্সী । তার পূর্ব পুরুষদের মধ্যে শেখ হাফিজ আরব থেকে ব্যবসা, দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে চট্টগ্রামে আগমন করেন। সেই হিসাবে তিনি আরব বংশোভ্ভব। চার বছর চার মাস চারদিন বয়স হতে তার লেখাপড়ার হাতেখড়ি । গ্রামে ফুরকানিয়া মাদরাসায় কুরআন মাজীদ তিলাওয়াত ও দ্বীনি প্রাথমিক জ্ঞান অর্জন করেন। পরবতীতে চট্টগ্রাম মুহসিনিয়া মাদ্রাসায় (বর্তমানে মহসিন কলেজ) ভর্তি হন। আনুষ্ঠানিক লেখাপড়া সমাপ্তির পর তিনি ছ্বীনি শিক্ষা এবং সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন। শুক্রবার জুমু'আর নামাযের পর হাটহাজারী মাদরাসা মসজিদসহ এলাকার বিভিন্ন মসজিদে, মহল্লায়, বাড়িতে নিজ খরচে যাতায়াত করে ওয়াজ-নসীহতের মাধ্যমে সমাজে প্রচলিত কুসংস্কার, রুসুম-রেওয়াজ ও বিদআতের অনিষ্টতা এবং সুন্নতের উপকারিতা, মহিলাদের পর্দা সম্বন্ধে সমাজকে সচেতন করতে, শিশু ও বয়স্কদেরকে বিশুদ্ধ কুরআন শিক্ষা দেওয়ার লক্ষ্যে পাঞ্জেগানা মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠার কর্মপ্রচেষ্ঠা আজীবন চালিয়ে গেছেন। নিজ গ্রাম মার্দাশায় ঈদগাহ'র নিকট একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনি খেদমতের পথ উন্মুক্ত করেন। বিভিন্ন দ্বীনি সংস্থা, প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখেন এবং সেখানে অধ্যাপনা করেন। তিনি ছিলেন একজন অভিজ্ঞ তার্কিক। সুননতের স্বপক্ষে এবং বিদ'আতের বিপক্ষে ছিলেন আজীবন সংগ্রামী । অনাড়ম্বর, সহজ- সরল জীবন যাপন, তাওয়াকুল আলাল্লাহ ছিল তার জীবনের ভূষণ । এ মনীষী ৫১ বছর বয়সে ৩১ মার্চ ১৯২০ খু বুধবার ইন্তিকাল করেন। (জসীম উদ্দীন, মুফতী, দারুল উলূম হাটহাজারীর ইতিহাস, চট্টগ্রাম, বুখারী একাডেমী হাটহাজারী, ২০০২, পৃ. ১৮৭1) ২. মাওলানা হাবীবুল্লাহ র.: মাওলানা হাবীবুল্লাহ ১২৮৩ হি/১৮৬৫ খু. হাটহাজারী থানার চারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মতিউল্লাহ মিয়াজী । মৌলভী ইমাম উদ্দিন মিয়াজীর নিকট পবিত্র কুরআন শিক্ষালাভ করেন । মাওলানা মাসীহ উল্লাহর নিকট উর্দূ, ফার্সী এবং আরবীর প্রাথমিক কিতাবসমূহ পাঠ করেন । চট্টগ্রামের মুহসিনিয়া মাদ্রাসায় জামাতে সুওম পর্যন্ত লেখাপড়া করেন। ১৩০১ হি. দারুল উলুম দেওবন্দ গমন করেন এবং দীর্ঘ সাত বছর সেখানে অধ্যয়ন করেন। মাওলানা আশরাফ আলী থানবী র. (মৃত্যু-১৯৪৩ খৃ)- এর সান্ধ্য লাভে ধন্য হন। শিক্ষা সমাপ্তির পর দেশে ফিরে বিদ'আত কুসংস্কারের বিরুদ্ধে কর্মসূচী গ্রহণ করেন। তিনি অপরাপর সাথীদের নিয়ে প্রতি চন্দ্র মাসের ১৩ তারিখ দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেন । তিনি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ 8৪ বছর সেখানে পরিচালকের দায়িত পালন করেন । সততা, ন্যায়, আমানতদারী ছিল তার জীবনের ভূষণ । ১৩৬১ হি./১৯৪৩ খু. মজগলবার বাদ আসর এই মনীষী ইন্তিকাল করেন । (জসীম উদ্দীন, মুফতী, প্রাপক, পৃ ১৭২-১৭৯।) ৩. আহমদ হাসান, শাহ, মাওলানা; আহমদ উল্লাহ, হাফেজ, মুফতী, আল্লামা সম্পাদিত, মাশায়েখে চাটগাম, চট্টগ্রাম, ওয়াদুদী দারুল মুতালা*আ, ২০১১ পৃ. ৩৪১-৩৪২। মাতা: মুফতী মুহাম্মদ ফয়যৃল্লাহ'র মাতার নাম রহীমুনিসা। মুফতী সাহেবের পিতার প্রথম স্ত্রী ছিলেন নি:সন্তান। ফলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার ওঁরসে মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ ও মাস্টার নজব আলী জন্গ্রহণ করেন । তবে মুফতী সাহেব মা'র সান্ধ্য বেশিদিন লাভ করতে পারেননি । তার বয়স যখন মাত্র আড়াই বছর তখন তার মাতা ইন্তিকাল করেন। তার মাতা ছিলেন একজন পর্দানশীল, পরহ্যেগার ও অনুপম আখলাকের অধিকারিনী ৷ আমানতদারী ও ছ্বীনদারী ছিল তার ভূষণ । তিনি সর্বদা পরিস্কার পরিচ্ছন জীবন যাপন করতেন। মৃত্যুকালে তিনি ফয়যুল্লাহকে দ্বীনি ইল্ম শিক্ষা দিয়ে আমলদার আলিম বানানোর জন্য ওসীয়ত করে যান। প্রকৃত মুফতী সাহেবের পিতা হিদায়াত আলী চৌধুরী যেমন সহীহ্‌ নিয়তের অধিকারী ছিলেন তদ্রপ তার মাতা রহীমুন্িসাও ছিলেন নেক নিয়তের অধিকারিনী। মুফতী সাহেবের জীবনে পিতা- মাতার দ্বীনদারী, তাকৃওয়া-পরহেযগারী ও ইখলাসের ব্যাপক প্রভাব সর্বদা লক্ষ্য করা গেছে।* জন্ম: মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মেখল গ্রামে এক সন্ত্রান্ত মুসলিম পরিবারে নিজ বাড়ীতে ১৩১০ হি. জন্গ্রহণ করেন। মুফতী সাহেবের বয়স যখন 8/৫ বছর তখন তার জন্মের সুনির্দিষ্ট তারিখ ও সনের লিখিত কাগজপত্রসমূহ বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয় । তবে মুফতী সাহেব তার আত্মজীবনীতে তার জন্ম সন ১৩১০ হি. বলে উল্লেখ করেছেন । মুফতী সাহেব বলেন, “আমার এক চাচাত বোন আফিউন্লিছা আমাকে প্রায়ই বলতেন, তোমার জন্মের পর তোমার বড় চাচা মুন্সী ইউসুফ আলী তোমার ঘরে গিয়ে তোমাকে দেখে বলেছিলেন, এ বাচ্চা আমাদের বংশের নামীদামী ব্যক্তিতেের অধিকারী হবেন ।”২ বাল্যকাল: জন্মের পর মুফতী সাহেব পরম মমতায় মাতৃয়েহে, মাতৃকোলে লালিত-পালিত হচ্ছিলেন। কিন্তু তার বয়স যখন মাত্র আড়াই বছর তখন তার মাতা রহীমুনিছা ইন্তিকাল করেন। ন্যুনতম জ্ঞান বুদ্ধি ৪৬

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।