19110160 (/171/21511)/1151160/010101 71210051601 হবে । ইমাম সুযুতীর মতে, তাকলীদের মাধ্যমে যে পরিমান আত্মরক্ষা , ঈমান ও ধর্ম রক্ষা করা সম্ভব হয় গায়রে তাকলীদের মাধ্যমে এর এক দশমাংশ সম্ভব নয় 1৮ মাওলানা মুহাম্মদ আলী বাটলাভী র. বলেন, “পচিশ বছরের অভিজ্ঞতায় বুঝে এসেছে যে, যারা দ্বীনি “ইলম ছাড়াই কামিল গবেষক হয়ে যায় এবং তাকলীদ ছেড়ে দেয় তারা শেষ পর্যন্ত ইসলামকেই প্রত্যাখ্যান করে বসে। ধার্মিক লোকদের অধার্মিক হওয়ার বড় কারণ হল পর্যাপ্ত দ্বীনি “ইলম ছাড়াই তাকলীদ ছেড়ে দেয়া” ।৯ রাসূলুল্লাহ সা. ইরাশাদ করেন , “ তোমরা মুসলমানদের বুহত্তর জামা'আতের আনুগত্য কর" ।১০ তিনি আরো বলেন, “তোমরা মুসলিম উম্মাহার সংগে থাক ।”১১ এর কারণ বর্ণনায় হাদীসে এসেছে, “নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে গুমরাহির বিষয়ে এক্যবদ্ধ করবেননা ।'১২অন্য হাদীসে এসেছে, “আল্লাহর সাহায্য দলবদ্ধদের উপর থাকে, যে ব্যক্তি দল ছেড়ে বিচ্ছিন্ন হয়ে যাবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে ।'১৩ অন্য হাদীসে এসেছে, “ যে ব্যক্তি আনুগত্য ত্যাগ করল এবং জামা'আত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সে জাহালিয়্যাতের মৃত্যুবরণ করল ।'১৪ রাসূলুল্লাহ সা. আরো বলেছেন. “ বৃহত্তর মুসলিম উম্মাহ যে বিষয়টিকে ভাল হিসেবে জানবে আল্লাহ তাআলার কাছেও ভাল হিসেবে স্বীকৃতি পাবে ।'১৫ স্মরণযোগ্য যে, যে জামা'আতবদ্ধতার গুরুত্ব ও ফযীলতের কথা বলা হয়েছে এগুলো খায়রুল কুরুনি তথা উত্তম যুগের প্রতি লক্ষ করে বলা হয়েছে। কারণ , সে যুগে মুসলমান প্রবৃত্তির দাসতৃ করতনা। বর্তমান সময়ে মুসলিমরা প্রবৃত্তির দাসতে আবদ্ধ । বর্তমানে মুত্তাকী, দ্বীনদার , শরয়ী “ইলমের অধিকারীগণের আনুগত্য প্রযোজ্য 1১৬ মোট কথা কুরআন, সুন্নাহসহ ইসলামী শরী“আতে যাঁরা বুৎপত্তি অর্জন করে সরাসরি বিধান উদ্ভাবনে সক্ষম তাঁরা মুজতাহিদ । মুজতাহিদগণের নির্দেশিত নীতিমালা, সিদ্ধান্ত এবং উডভাবিত বিধানের তাকলীদ করা ফরয । মুজতাহিদ চার ইমামের কোন একজনের অনুসরণের নাম তাকলীদ । এর মধ্যেই নিহিত আছে দ্বীন ধর্মের নিরাপত্তা ও সফলতা । ১. আব্দুল্লাহ , মুহাম্মদ, মুফী, প্রাণ্তক্ত, পৃ ১০৯৭ ২.আল-কুরআন , ৪৪ ৮৩। ৩. ফিকহে হানাফীর ইতিহাস ও দর্শন", প্রাপ্তক্ত , পৃ ৫১৫ । ৪.ইসলামী আইন ও বিচার", বর্ষ ৭ম, সংখ্যা ২৫, প্রাণুক্ত,পূ ১৪২। ৫. আবুল্লাহ, মো. মৃফতী, প্রাণ, পৃ ৩৬-৩৭। ৬. ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা”, প্রাপ্তক্ত, পৃ১২৫। ৭. আল-কুরআন, ৪8৪৩। ৮. আব্দুল্লাহ , মো. , মুফতী, প্রাণ্তক্ত , পৃ ৩৪-৩৫,২১, ২৫। ৯. তকী উসমানী , মাওলানা , “মাযহাব কি ও কেন*, (আবু তাহের মিসবাহ অনু ), ঢাকা, মোহাম্মদী বুক হাউজ , ১৩৯৬ হি. , পৃ ১৫-১৬। ১০-১৩. ওয়ালী উদ্দীন মুহাম্মদ ইবৃন আব্দুল্লাহ, আল-খতীব আত-তাবরীজ, 'মিশকাতুল মাসাবীহ', ঢাকা, আল-মাকতবা আল-ইসলামিয়্যা , তা বি. , পৃ ৩০-৩১। ১৪. আবু আব্দুর রহমান ইবৃন শুয়াইব আন-নাসায়ী , নাসায়ী শরীফ", করাটা , নূর মুহাম্মদ প্রকাশনী , তা বি. , পৃ &০। ১৫-১৬. সাখাবী , ইমাম, “আল-মাকাসিদুর হাসানা", বৈরূত , দারুল কুতুব আল-ইসলামিয়্যা, তা বি. পৃ ৩৬৮। চতুর্থ অধ্যায় : জীবন চরিত নাম: মুহাম্মদ ফয়যুল্লাহ, উপাধী: মুফতী আযম, পূর্ণনাম: মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ। পিতার নাম: মুলী হিদায়াত আলী চৌধুরী, মাতার নাম: রহীমুনিছা। চট্টগ্রাম মহানগরী থেকে উত্তর দিকে হাটহাজারী থানার মেখল গ্রামে এক সন্ত্ান্ত মুসলিম পরিবারে ১৩১০ হিজরী / ১৮৯২ খৃষ্টাব্দে জন্গ্রহণ করেন এবং ১৩৯৬ হি. / ১৯৭৬ খু. মৃত্যুবরণ করেন। ক. জন্ম ও বংশ পরিচয়: মোগল শাসনামলে বাংলার রাজধানী ছিল গৌড় । মুফতী ফয়যুন্লাহর পূর্ব পুরুষগণ গৌড়ে বসবাস করতেন । তার অষ্টম পূর্ব পুরুষ জনাব গফুর খান একজন শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। তার জীবদ্দশায় গৌড়ের আশপাশে মহামারী ব্যাপকারে ছড়িয়ে পড়ে । মানুষ ভীত-ত্রস্ত হয়ে রওয়ানা হয় এবং শহরতলী চকবোশালা অথবা চাষখোলায় বসবাস আরম্ভ করেন। চাষখোলায় তাদের বংশের উপাধি ছিল সর্দার । এই বংশের প্রতিটি সিঁড়িতে একজন বা একাধিক খ্যাতিমান মনীষীর আবির্ভাব হয়েছে। যেমন মুফতী সাহেবের তৃতীয় পূর্বপুরুষ/ পরদাদা মুন্সী দেওয়ান আলীর বড় ভাই মুসী আমানুল্লাহ বৃটিশ গভর্ণর জেনারেলের পক্ষ হতে সনদপ্রাপ্ত খ্যাতিমান উকিল ছিলেন। তার ওকালতির সনদের প্রারভিককাল ১৮১৪ খৃ.। যা এখন পর্যন্ত সংরক্ষিত আছে। ১৭৫৭ খু. নবাব সিরাজ উদ্দৌলার ৪৩
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।