1910160 (/171/21511)/1151160/010101 71210051601 হয়েছেন। ফিক্হ ইসলামীতে ইজতিহাদী যোগ্যতা অর্জন করেছিলেন । কুরআন সুন্নাহর নিকটতম মর্মস্থলে পৌঁছার চেষ্টা করেছেন। তিনি ইসলামের সঠিক বক্তব্য প্রকাশ করতে কখনো দ্বিধা করেননি । প্রচলিত প্রথা পদ্ধতি সম্বন্ধে একটি সঠিক, নির্ভুল, সুস্পষ্ট ও সুদৃঢ় পন্থা গ্রহণ করেছেন। দ্বীনের মৌলিক বিষয়, দ্বীনি ফিক্হ ও বিধি বিধান জানতে তার রচিত গ্রন্থগুলো আলিম সমাজের জন্য আবশ্যিক হয়ে গেছে। হিজরী প্রথম শতাব্দীতে ফিক্হ প্রণয়ন ও সংকলনের যে কাজ আরম্ভ হয়ে হিজরী দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে পূর্ণতা লাভ করেছিল; মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ এসব ফকীহ ও মুহাদ্দিসের খিদমত, চার মাযহাবের ইমামগণের বৈশিষ্ট্যসমূহ ও তাদের মর্যাদাকে পূর্ণ স্বীকৃতি দিয়েছেন। চার মাযহাবের ইমামগণ যে অক্লান্ত পরিশ্রম সাধনার মাধ্যমে ইসলামী শরীআতের জন্য সুবিন্যস্ত আইন- কানুন, বিধি- বিধান রচনা করেছেন তাদের ফিক্হর ভান্ডারকে তিনি মূল্যবান ও কল্যাণকর সম্পদে পরিণত করেছেন। এ থেকে বিচ্যুতিকে ধ্বংস ও ক্ষতির কারণ মনে করেছেন। হানাফী ফিক্হ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ভারতীয় উপমহাদেশে ব্যাপক প্রসার লাভ করেছে। বিশ্বের সব দেশেই ইসলামী মনীষীগণ ফিকহ হানাফী নিয়ে গবেষণা ও সূক্ষ বিচার বিশ্লেষণ করেছেন । মুফতী ফয়যুল্লাহ ছিলেন হানাফী মাযহাবের বিশ্লেষক ও আন্ত মুজতাহিদ । তিনি হানাফী মাযহাব মতে ফিকহ ও ফাতাওয়া চর্চা করেছেন । তার নিকট শিক্ষা লাভ করে অসংখ্য আলিম, মুফতী, মুহাদ্দিস, মুফাস্সির, ইসলামী গবেষক, চিন্তাবিদ লেখকের জন্ম হয়েছে। তার আধ্যাত্মিক জীবনের স্পর্শে বু আধ্যাত্স পুরুষের আবির্ভাব হয়েছে । এ বর্ণাঢ্য কর্মজীবন ও জ্যোতির্ময় প্রাণ মনীষীর জীবন, কর্ম, সমাজচিন্তা ও ফিক্হশাস্ত্রে তার অবদান নিয়ে বাংলা ভাষায় কোন গবেষণা কর্ম হয়নি। তিনি পূর্বাপর আমাদের নিকট অপরিচিত রয়ে গেছেন। এ মনীষীর ইলমী কামালিয়াতের পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং আরবী, ফার্সী ও উর্দূ ভাষায় রচিত তার গ্রন্থসমূহের উপর আলোচনা-সমালোচনা ও গবেষণা করা হয়নি। তার সমসাময়িক যুগে দ্বীনদার আলিম, ইসলামী ব্যক্তিত এবং পরবর্তী যুগের মনীষীগণ তার সম্বন্ধে কি অভিমত ব্যক্ত করেছেন তা জাতির সামনে তুলে ধরা হয়নি। তিনি ছিলেন এমন এক মনীষী যিনি এককভাবে তাজদীদের শর্তাদি পূরণ করেছেন এবং ধর্মীয় পুনর্জাগরণ সম্ভব করেছেন। এ অসামান্য মনীষীর বর্ণাঢ্য কর্মময় জীবন, গৌরবময় সাধনা, ফিক্হ- ফাতাওয়ায় অসামান্য অবদানসমূহ তুলে ধরার লক্ষ্যে, নতুন প্রজন্মের সামনে এ কীর্তিমান মনীষীকে পরিচয় করিয়ে দিতে মুফতী সাহেবের ইন্তিকালের (১৯৭৬ খু.) চল্লিশতম বর্ষে একটি গবেষণা কর্ম “ফিকৃহশান্ে মুফতী মুহাম্মদ ফরহুলাহ -এর অবদান একটি প্ার্লোচনা” শীর্ষক অভিসন্দর্ভ সম্পন্ন করা হল। আশা করি এ গবেষণাকর্ম গবেষণা জগতে একটি নতুন সংযোজন হিসেবে গণ্য হবে । গবেষক ও পাঠক মহলে এটি সমাদর লাভ করবে । এ মহান মনীষীর কর্মময় জীবন, চরিত্র মাধুর্য আমাদের পথ চলতে দিকনির্দেশনা দিবে । আরবী, ফার্সী ও উর্দূ ভাষায় রচিত তার গ্রন্থসমূহের বিষয়বন্ত, বক্তব্য বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপিত হবে । জাতির কাছে তিনি আরো অধিক পরিচিতি লাভ করবেন। মুফতী সাহেব উম্মতের জন্য ব্যথিত হয়েছেন, শিশুর মত কেঁদেছেন, সংস্কার কর্মসূচীর মাধ্যমে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। তার আধ্যাত্মিক বিদ্যা ও সংস্কার কর্মসূচী শায়খ আহমদ সেরহিন্দী মুজাদ্দিদে আলফেসানী র. (১৫৬৩- ১৬২৪খৃ.)-এর গবেষণা ও সংস্কার কর্মসূচীর সাথে মিল খুঁজে পাওয়া যায় । এ ধরণের মুখলিস আল্লাহওয়ালা বর্ষীয়ান মনীষীর উপর অভিসন্দর্ভ রচনা করা বড়ই কঠিন এবং চ্যালেঞ্জতুল্য। কারণ, বাংলাদেশের ইসলামী মনীষীগণ জীবদ্দশায় তাদের জীবনের উপর কোন তত ও তথ্য রেখে যান না। জীবনের স্মরণীয় ঘটনাগ্ডলো এবং চিঠি পত্রে সন, তারিখ উল্লেখ করেন না। তবে মুফতী ফয়যুল্লাহ সুহদদের অসংখ্য অনুরোধের প্রেক্ষিতে একটি সংক্ষিপ্ত আত্জীবনী লিখে গেছেন। এর মাধ্যমে জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে গেছেন। এ পর্যন্ত তার জীবনীর উপর উর্দূ ভাষায় মুফতী মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরীর রচিত হায়াতে মুফতী আবম (-০০। ৬৬৭ 4১১৯) নামক একটি সংক্ষিপ্ত গ্রন্থও পাওয়া গেছে এবং মাওলানা মুহাম্মদ নোমান ও মাওলানা মুহাম্মদ আসিম রচিত অপর একটি উর্দু ভাষায়) সংক্ষিপ্ত গ্রন্থ মুফতী আযম আকাবিরে উম্মত কি নযর মে (১৯৭ ১৯০ ৬ ৩১৪ ৮০০1 4) রচিত হয়েছে। তবে পুস্তক দুটোতে মুফতী সাহেবের ফিক্হী অবদান ও অপরাপর বিষয় নিয়ে বৃহৎ কোন আলোচনা বা মূল্যায়ন হয়নি। যা করা উচিত ছিল । মানুষ মাত্রই পরিবেশের সৃষ্টি । পারিপার্থিক বিবর্তনের সাথে সাথে মানুষের অবস্থারও পরিবর্তন হয়। যা পরবতীতে নতুন মন-মানস সৃষ্টি এবং চিন্তাধারার পরিবর্তনে প্রভাব বিস্তার করে । আমি আমার গবেষণায় উক্ত দুটো পুস্তককে মৌলিক উৎস হিসেবে গ্রহণ করেছি এবং টীকা ও সুত্র উল্লেখ করতে মুফতী মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরীর রচিত গ্রন্থটিকে হায়াতে মুফতী আযম বলে উল্লেখ করেছি। অপর গ্রন্থের উল্লেখ শুধুমাত্র নোষান নামে করেছি। এছাড়া মুফতী ইজাহারুল ইসলাম চৌধুরী যিনি মুফতী ফয়যুল্লাহর নাতিন জামাই এবং একাধারে ২০ বছর মুফতী সাহেবের সানিধ্য লাভের সুযোগ পেয়ে ধন্য হয়েছেন; তার জবানী বক্তব্যকে গবেষণার উৎস হিসেবে গ্রহণ করেছি। মুফতী ফয়যুল্লাহ রচিত গ্রন্থ ও ্
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।