1910160 (/171/21511)/1151160/010101 71210051601 করা হয়েছে। বাংলা ভাষায় সংখ্য মৌলিক গ্রন্থ রচনা করা হয়েছে । ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে “বিধিবদ্ধ ইসলামী আইন" ১ম-৩য় খন্ড। “ফাতাওয়া ও মাসাইল' ১-৫ম খন্ড। এছাড়াও বেশ কয়েকটি ফিক্হী কিতাব। মৌলিক গ্রন্থ রচনার পাশাপাশি প্রাচীন ফিক্হী গ্রন্থসমূহ বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। যেমন- “ফাতাওয়া-ই শামী+, “ফাতাওয়া-ই আলমগীরি', “ফাতাওয়া-ই দারুল উলুম" ইত্যাদি। এছাড়াও ফিক্হ*র প্রসিদ্ধ কিতাব “হিদায়া', “শরহুল বিকায়া", “কুদূরী*, “নূরুল ইযাহ' ইত্যাদি কিতাব বাংলা ভাষায় অনুবাদ করে বাংলাদেশে ফিক্হ চর্চাকে ব্যাপক ভাবে সম্প্রসারিত করা হয়েছে। উপসংহারঃ ফিক্হ চর্চা তথা শরী“আতের বিধি-বিধান অনুশীলন এদেশের মুসলমানদের গভীরে প্রোথিত । কুরআন-হাদীসের শিক্ষা এ জাতি মনে-প্রাণে গ্রহণ করেছে। দেশের শতকরা নব্বই ভাগ মুসলমান ইসলামী বিধানকে নিত্য দিনের সাথী বানিয়ে নিয়েছে সৎকর্মের পেরণার উত্স হিসেবে । কারণেই এ শিক্ষার পথে যত বাধা, প্রতিবন্ধকতা এসেছে সব কিছুর মোকাবিলা করতে সক্ষম হয়েছে । ইংরেজরা এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার উদ্দেশ্যে মুসলিম শাসনামলে প্রদত্ত মসজিদ, মাদ্রাসা, খানকাহ ইত্যাদির লাখেরাজ সম্পত্তি ও ওয়াক্ফ স্টেটসমূহ কেড়ে নিয়ে হিন্দুদের হাতে অর্পণ করে । ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে অপ্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, নানা অপবাদ দিয়েছে এবং এর উপর কালিমা লেপনের অপচেষ্টা করেছে। মাদ্রাসার শিক্ষার পরিবর্তে সেকুলার শিক্ষা ব্যবস্থা চালু করেছে। অফিস- আদালতের ভাষা ফাসীরি পরিবর্তে ইংরেজি চালু করে। ভারতবর্ষে কয়েক লাখ মাদ্রাসা এমনকি বাংলা মুলুকের তৎকালীন আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দিলেও মুসলমানগণ হিম্মত হারাননি। তারা ইসলামী শিক্ষার হারানো গৌরব উদ্ধারকল্পে প্রতিষ্ঠা করেন হাজার হাজার মাদ্রাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক আল্লাহ পাক দান করেছেন । ফলে সমাজে লাখ লাখ আলোকিত মানুষ উপহার দেয়া সম্ভব হয়েছে। বিশ্বের যে কোন মুসলিম রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে ফিক্হ চর্চার ধারা অব্যাহত রাখা সম্ভব হচ্ছে। ১-২.'পরিচিতি', দারুল উলুম মুঁঈনুল ইসলাম হাটহাজারী, ১৯৭৭ ; “মাসিক রহমত", বর্ষ ২য়, সংখ্যা ২৩৭, (সেপ্টেম্বর ২০১২), পৃ €&। ৪১
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।