ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 শিক্ষাক্রম, পাঠ্যসূচী, চিন্তা-চেতনা, মেধা-মনন ও দর্শনকে লালন করে। ইংরেজরা মাদ্রাসা শিক্ষা ধ্বংসের লক্ষ্যে ১৮৩৫ খু. অফিস-আদালতের ভাষা ফার্সীর পরিবর্তে ইংরেজি বাধ্যগত করে । ফলে আত্মপ্রত্যয়ী মুসলমানগণ ইসলামী শিক্ষার হারানো গৌরব উদ্ধারকল্পে সংগ্রামে অবতীর্ণ হন। সে উদ্দেশ্যে উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম মাদ্রাসা (১৮৬৬ খু.)। মাওলানা কাসিম নানৃতবী র. (১৮৩২-১৮৮০ খু.) আমৃত্যু উক্ত মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করেছেন। তাঁকে সহযোগিতা করেন রশীদ আহমদ গাঙ্গুহী র. (১৮২৯-১৯০৮ খু.)। এ প্রতিষ্ঠানের খ্যাতি বিশ্বব্যাপী । দারুল উলুমের শিক্ষকবৃন্দ উত্তম আদর্শসহ সর্ব বিষয়ে ছিলেন যোগ্যতম ব্যাক্তি। ১৮৬৬-১৯৬২ খু. পর্যন্ত দারুল উলুম দেওবন্দ এমন সব যোগ্য মনীষীর জন্ম দিতে পেরেছে যাঁরা ছিলেন দেশ-বিদেশের আশির্বাদ স্বরূপ ।এতটুকু সময়ের মধ্যে এ মাদ্রাসাটি ১৭৮৪ জন ফকীহ, ১৬৫ জন মুফতীর জন্ম দিতেপেরেছে। প্রতিষ্ঠানটি আরবদের দৃষ্টিতেও কষ্টি পাথর তুল্য ।৩ মাওলানা কাসিম নানৃতবী র. এর জীবদ্দশাতেই প্রতিষ্ঠিত হয় সাহারণপুর মুজাহিরুল উলূম মাদ্রাসা (১৮৬৬ খৃ.)। অতঃপর লাখনৌ দারুল উলুম মাদ্রাসা (১৮৯৮ খু.)। অপরদিকে ১৯৬৪ খু. মধ্যে বাংলাদেশে ৪৪৩ টি কাওমী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তন্ধ্যে ৫১ টি দাওরা-ই হাদীস তথা টাইটেল স্তরে উন্নীত হয়। বাংলাদেশে কাওমী মাদ্রাসাসমূহের মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা হলঃ ১. দারুল উলুম মু'ঈনুল ইসলাম হাটহাজারী (১৯০১ খু.) ২. জিরি ইসলামিয়া মাদ্রাসা উষ্টথ্রাম (১৯২০ খু.) ৩. ইসলামিয়া মাদ্রাসা ঢাকা (১৯২০ খু.) ৪. ব্রাম্মনবাড়ীয়া ইউনুসিয়া মাদ্রাসা (১৯২৫ খু.) ৫. বাবুনগর আজিজুল উলূম মাদ্রাসা (১৯২৬ খু.) ৬. গজালিয়া মাদ্রাসা, কচুয়া, বাগেরহাট (১৯৩৫ খু.) ৭. আশরাফুল উলুম মাদ্রাসা বড় কাটরা ঢাকা (১৯৩৬ খৃ.) ৮. মিফতাহুল উলুম মাদ্রাসা নেত্রকোনা (১৯৪২ খু.) ৯. চকরিয়া কাসিমুল উলৃম মাদ্রাসা (১৯৪৪ খু.) ১০. জমিরিয়া কাসিমূল উলুম মাদ্রাসা পটিয়া (১৯৪৫ খু.) ১১. জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ (১৯৪৫ খু.) ১২. হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা সিলেট (১৯৪৮ খু.) ১৩. নোয়াখালী দারুল উলুম মাদ্রাসা (১৯৪৯ খু.) ১৪. দারুল উলুম খাদিমুল উলৃম মাদ্রাসা ফরিদপুর (গোপারগঞ্জ) (১৯৪৯ খু.) ১৫. দারুল উলৃম মাদ্রাসা বড়ুরা কুমিল্লা (১৯৪৯ খু.) ১৬. লালবাগ জামিয়া কুরআনিয়া (১৯৫০ খু.)১৭. আশ্রাফুল উলুম মাদ্রাসা মোমেনশাহী (১৯৫১ খু.) ১৮. সোহাগী দারুস সালাম মাদ্রাসা মোমেনশাহী (১৯৫১ খু.) ১৯.সিলেট কানাইঘাট দারুল উলুম কাওমী মাদ্রাসা (১৯৫১ খু.) ২০. জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ (১৯৫৬ খু.) ২১. ওলামা বাজার হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা নোয়াখালী (১৯৫৮ খু.) ২২.দারুল উলুম এজাজিয়া যশোর (১৯৬০ খু.) ২৪. মোমেনশাহী দারুল উলুম মাদ্রাসা (জামিয়া ইসলামিয়া) (১৯৬২ খ.) ১-২্রাণ্তক্, পৃ ২৬৮-৭২। ৩. তায়্যিব, মুহাম্মদ, মাওলানা, “তারীখে দারুল উলুম দেওবন্দ", করাচী, তা বি. পৃ ৫১-৫২; “মাসিক আর-রশীদ”, লাহোর, দারুল উলুম দেওবন্দ সংখ্যা, তা বি, পৃ৪৮৮। ইত্যাদি অসংখ্য কাওমী মাদ্রাসা। এসব উল্লেখ যোগ্য মাদ্রাসা ছাড়াও বর্তমানে বাংলাদেশে অন্তত বিশ হাজার কাওমী মাদ্রাসা রয়েছে ।১ বাংলাদেশে কাওমী মাদ্রাসাসমূহে নিম্নোক্ত বিভাগসমূহ চালু রয়েছেঃ ক.হাদীস বিভাগ, খ. তাফসীর বিভাগ, গ. ফিক্হ বিভাগ, ঘ. আদাব বিভাগ, উ. কিরাআত বিভাগ, ৬. তাহফীজুল কুরআন বিভাগ । ফিক্হ বিভাগে ফিক্হ'র উচ্চতর কিতাবসমূহ পাঠদান করা হয়। এ বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্রদের মুফতী সনদ প্রদান করা হয় ।২ কাওমী মাদ্রাসাসমূহে ফিক্হ*র কিতাব “তা'লীমুল ইসলাম' দিয়ে আরম্ব হয় এবং দাওরা-ই হাদীস পর্যন্তই ফিক্হ'র চর্চা হয়। “রাহে নাজাত”, “বেহেশতি জেওর*, “মালাবুদ্দাহ মিনহু', “নূরুল ইযাহ', কুদূরী*, “কানযুদ দাকাইক', “শারহুল বিকায়া", “হিদায়া* ইত্যাদি কিতাব পড়ানো হয়। মিশকাত ও দাওরা-ই হাদীস জামা,আতে হাদীসের আলোকে ফিক্হ'র চর্চা হয়। হাদীসের “সুনান কিতাবসমূহ (যে সব হাদীস গ্রন্থে হাদীস সমূহকে ফিক্হশান্ত্রের ন্যায় সাজানো হয়েছে এবং কেবল মাত্র তাহারাত, নামায, সুনানে নাসাই, সুনানে ইব্ন মাযাহ, সুনানে দারিমী ইত্যাদি।) অধিকতর ফিক্হী বিশ্লেষণের মাধ্যমে পড়ানো হয়। প্রতিটি হাদীস সামনে রেখে ইমামগণের ফিক্হী অভিমতসমূহ বিস্তারিত আলোচনা করা হয়৷ অধিকতর জ্ঞানার্জন এবং প্রয়োজন পূরণের নিমিত্ত এসবের বাইরেও অসংখ্য ফিক্হ ও ফাতাওয়ার কিতাবের চর্চা হয়। ফাতাওয়া বিভাগে শুধুই ফিক্হ ও ফাতাওয়ার কিতাব পড়ানো হয়। সংগে ফাতাওয়ার প্রায়োগিক বিষয় নিয়েও গবেষণামূলক আলোচনা পর্যালোচনা হয় ।৩ প্রাচীন বাংলার বেশ কিছু মাদ্রাসার নাম উদ্ধার করা সম্ভব হয়েছে । যেমনঃ মুর্শিদাবাদ মাদ্রাসা, মাদ্রাসা-ই রংপুর, মাদ্রাসা-ই গিয়াস উদ্দীন, মাদ্রাসা-ই উসমানপুর, মাদ্রাসা-ই টিলা, মাদ্রাসা-ই হোসেনশাহ, মাদ্রাসা-ই শায়েস্তা খান, মাদ্রাসা- ই মসজিদে ফয়জ্ল্লাহ, মাদ্রাসা-ই কটিয়া, মাদ্রাসা-ই শিলাপুর, মাদ্রাসা-ই সদর উদ্দীন, জৌনপুর মাদ্রাসা ইত্যাদি ।৪ ফিক্হ চর্চায় বিভিন্ন গ্রন্থ বাংলাদেশে ধর্মীয় অন্যান্য বিষয়ের তুলনায় ফিক্হ বিষয়ক গ্রন্থ সবচেয়ে বেশী রচিত হয়েছে। যা বাংলাদেশে ফিক্হ চর্চাকে আরো সহজ করে দিয়েছে এবং ফিক্হ চর্চাকে সার্বজনীন করার উদ্দেশ্যে বাংলা ভাষায় ফিক্হ চর্চার রাস্তাকে উম্মুক্ত

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।