19110160 (/171/21511)/1151160/010101 71210051601 মাদ্রাসার কামিল শ্রেণি পাঁচটি বিভাগে বিভক্ত। ১. কামিল হাদীস বিভাগ. ২. কামিল ফিক্হ বিভাগ, ৩. কামিল তাফসীর বিভাগ, ৪. কামিল আদব বিভাগ ও ৫. কামিল মুজাব্বিদ বিভাগ | কামিল ফিক্হ বিভাগে “শরহু মা'আনিল আছার' ( ), “আল-ইশবাহ ওয়ান-নাযাইর লি ইব্ন নাঁঈম আল-মিসরী" ( ), উসুলুল বাযদবী"' € ) , উসুলুল কারখী" €( ), “আদাবুল মুফতী" () ইত্যাদি কিতাব পড়ানো হয়। কামিল তাফসীর বিভাগে “ফিক্হুল কুরআন লিল যাসসাস' € ) এবং “আহকামুল কুরআন' ( ) পড়ানো হয়।৫ বাংলাদেশের আলিয়া মাদ্রাসাসমূহ কলকাতা আলিয়া মাদ্রাসার প্রাতিষ্ঠানিক রূপ এসব আলিয়া মাদ্রাসাসমূহের মধ্যে যেগুলো পাটীন এবং ইসলামী জ্ঞান ও ফিক্হ চর্চায় অসাধারণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে তন্ধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ হলঃ মাদ্রাসা-ই আলিয়া ঢাকা ১৭৮০ খু. প্রতিষ্ঠিত কলকাতা আলিয়া মাদ্রাসার পরবর্তী নাম মাদ্রাসা-ই আলিয়া ঢাকা । ১৮৩৭ খু. উক্ত মাদ্রাসায় ইংরেজির পরিবর্তে ফার্সীর আদেশ চালু করা হয়। এ মাদ্রাসার মাধ্যমে সরকারী কর্মচারীতে পরিণত হওয়ার পরিবর্তে মুসলমানগণ ইসলামী শিক্ষার ধারাকে শক্তিশালী আন্দোলনে পরিণত করেন। ১৯৪৭ খু. মাদ্রাসা ঢাকায় স্থানান্তরিত হয়। ১৯৫৬ খু. বকশী বাজারে মাদ্রাসার জন্য প্রয়োজনীয় ভূমি ক্রয় করা হয় এবং ১৯৬০ খৃ. এর নির্মাণ কাজ শেষ হলে বর্তমান স্থানে এর কার্যক্রম শুরু হয় ।৬ এছাড়াও বাংলাদেশের উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসাসমূহ হলঃ ২. নোয়াখালী রায়পুর আলিয়া মাদ্রাসা (১৮৭২ খু.) ৩. রাজশাহী আলিয়া মাদ্রাসা (১৮৭৪ খু.) ৪. চট্টগ্রাম আলিয়া মাদ্রাসা (১৮৭৪ খু.) ৫. কন্তুসবাজার আলিয়া মাদ্রাসা (১৮৭৪ খৃ.) ৬. কাতলাসেন আলিয়া মাদ্রাসা মোমেনশাহী (১৮৮০ খু.) ৭. ফেনী আলিয়া মাদ্রাসা (১৮৯৮ খু.) ৮. কুমিল্লা শাহতলী আলিয়া মাদ্রাসা (১৯০০ খু.) ৯. গাছবাড়ী জামিলুল উলৃম মাদ্রাসা (কানাইঘাট) (১৯০১ খু.) ১০. চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা (১৯১৩ খু.) ১১. সরকারী আলিয়া মাদ্রাসা সিলেট (১৯১৩ খু.) ১২. শর্ষীনা দারুস্ সুন্নাহ আলিয়া মাদ্রাসা পিরোজপুর (১৯১৪ খু.) ১৩. নেছারিয়া আলিয়া মাদ্রাসা পিরোজপুর (১৯১৯ খু.) ১৪. সরকারী মোস্তাফিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া (১৯২৫ খু.) ১৫. কারামতিয়া আলিয়া মাদ্রাসা নোয়াখালী (১৯২৫ খু.) ১৬. সোনাকান্দা আলিয়া মাদ্রাসা (১৯৪০ খু.) ১২. ফাতাওয়া ও মাসাইল" , প্রাগুক্ত, পূ ১৫৪-৫৬। ৩. আব্দুল বাকী , মুহাম্মদ, ড. , “বাংলাদেশে আরবী, ফাসী ও উর্দূতে ইসলামী সাহিত্য চর্চা" প্রাগুক্ত , পৃ ৯৬। ৪. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রচারিত ২০১২ সালের ক্যালেন্ডার ৫-৬. নেছার উদ্দীন, ম, ই, আ, ড. , প্রাগুক্ত , পৃ ১৬০-১৮৮, ১৪৫-৪৬। ১৭. তা*মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, মীরহাজির বাগ, ঢাকা (১৯৬৫ খৃ.)১ এসব আলিয়া মাদ্রাসা দেশে অসংখ্য আলিম, ফকীহ, মৃফতী, মুহাদ্দিস, ছ্বীনদার মনীষী ও রাজনীতিকের জন্ম দিতে সক্ষম মাদ্রাসার ছাত্র । মাওলানা নেছার উদ্দীন মরহুম কর্তৃক প্রতিষ্ঠিত শর্ষীনা আলিয়া মাদ্রাসায় বিহার, তুরস্ক, চীনসহ অর্ধশতাধিক দেশবরেণ্য আলিম সেখানে অধ্যাপনা করেছেন । উক্ত প্রতিষ্ঠানের খ্যাতিমান ছাত্রদের কয়েকজন হলেনঃ ১.মাওলানা ওয়ালী উল্লাহ র. মোকরার পীর সাহেব), ২. মাওলানা হাতিম আলী র.(পীর সাহেব পাংগাসিয়া), ৩. মাওলানা তাজ উদ্দীন (পীর সাহেব পুকুরজানা), ৪. মাওলানা দেলোয়ার হুসাইন আনসারী (পীর সাহেব টেকেরহাট), ৫. কবি রুহুল আমীন খান, ৬. মুহাম্মদ আব্দুস সাত্তার, ৭. ড. মোঃ মোস্তাফিজুর রহমান, ৮. ড. আ র ম আলী হায়দার মুর্শিদী, ৯. এ বি এম সিদ্দীকুর রহমান, ১০. ড. ইয়াহইয়া রহমান, ১১.ড. ফজলুর রহমান, ১২. প্রফেসর আব্দুল মালিক, প্রমুখ । কারামতিয়া আলিয়া মাদ্রাসা নোয়াখালী'র প্রতিষ্ঠাতা হলেন এদেশের খ্যাতিমান আলিম মাওলানা কারামত আলী জৌনপুরী র. এর সুযোগ্য পুত্র মাওলানা হামিদ র.। উপমহাদেশের খ্যাতিমান আলিমগণ এখানে অধ্যাপনা করেছেন। ঢাকার তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসাটি বাংলাদেশে ইসলামী শিক্ষা ও ইসলামী রাজনীতি বিকাশে এঁতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। উল্লেখযোগ্য এসব আলিয়া মাদ্রাসা ছাড়াও বাংলাদেশের প্রতিটি আলিয়া মাদ্রাসা ফিকৃহ চর্চা ও ইসলামী শিক্ষা সম্প্রসারণে অসামান্য অবদান রেখে যাচ্ছে।২ বাংলাদেশে ফিকৃহ চর্চায় কাওমী মাদ্রাসাসমূহের ভূমিকা বাংলাদেশে ফিক্হ চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখছে কাওমী মাদ্রাসাসমূহ | এসব মাদ্রাসাকে দরসে নিজামিয়া মাদ্রাসাও বলা হয়। ফাতাওয়া ও ফিক্হ চর্চায় শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে এসব মাদ্রাসা । আল্লামা শিবলী নো*মানী বলেন. “ইসলামী জ্ঞান চর্চার ইতিহাসে কাওমী মাদ্রাসা সবচেয়ে গৌরবজনক অধ্যায়। দেশের সমশ্র ধর্মীয় জ্ঞান চর্চার প্রবাহমান ধারা এ উৎস থেকে উতৎসারিত। সরকারী সাহায্য সহযোগিতা ছাড়াই প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় এসব মাদ্রাসা। জনগণ স্বেচ্ছায় প্রণোদিত হয়ে জায়গা ও উপকরণ দিয়ে এসব প্রতিষ্ঠান তৈরি করেন। কাওমী মাদ্রাসাসমূহ দারুল উলুম দেওবন্দের ৩৯
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।