19110160 (/171/21511)/1151160/010101 71210051601 হাদীস ( ), “তারীখে “ইলমে ফিক্হ' € ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগে পাঠ্যসূচীর অন্তভুক্ত। করাচীর জামিয়া ফারুকিয়ায়ও ভুক্ত। “তারীকে “ইলমে ফিক্হ' গ্রন্থে ফিক্হশান্ত্রের ধারাবাহিক ইতিহাস আলোচনা করা হয়েছে। “আত-তানবীর ফী উসুলিত তাফসীর' € ) ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে পাঠ্যভুক্ত। “তারীখে “ইলমে ফিক্হ* ( ) আলিয়া মাদ্রাসাসমূহে পাঠ্যভুক্ত।“কাওয়াইদুল ফিক্হ' গ্রন্থটি দারুল উলুম মু'ঈনুল ইসলাম হাটহাজারিতে তাখাসসুস ফিলফিক্হ-এ পড়ানো হয়। “ফিক্হুস সুনানি ওয়াল আসার* আল-আলআযহার বিশ্ববিদ্যালয় (মিসর) এবং দারুল উলুম দেওবন্দে পাঠ্যভুক্ত। মুসলিম পন্ডিতগণ গ্রন্থটিকে “তাহাবী' শরীফের সাথে তুলনা করেছেন । “তারীখে ইসলাম" লাহোর বিশ্ববিদ্যালয়ে পাঠ্যভুক্ত। ফিক্হ বিষয়ে তাঁর একটি গবেষণাকর্ম হল “ফাতাওয়া বরকতিয়া €( )। এ মহাগ্রন্থে ফিক্হ হানাফীর দশ হাজার ফাতাওয়া সংকলিত হয়েছে । “আত-তামবীহু লিল ফকীহ' (€ ) , “আল-ইসতিহলাল বি মাসাইলিল হিলাল' ( ) তাঁর উল্লেখযোগ্য রচনা । তিনি গ্রন্থ রচনা ও ফাতাওয়া প্রদান দুভাবেই ফিক্হ চর্চায় অনন্য ভূমিকা রেখেছেন। নিত্য নতুন ধর্মীয় ও সামাজিক সমস্যার সমাধানে তিনি “উসুল আল-ইমাম আল-কারখী* ( ) সংকলন করেন। তাঁর অপর একটি সংকলন হল “উসুল আল-মাসাইলিল খিলাফিয়্যা" € )। আর মাসআলা মাসাইল নিরূপনের ৪২৬ টি নিয়ম-নীতি, বিধি-বিধান বিবৃত করে রচনা করেছেন “কাওয়াইদুল ফিকহিয়্যা' ৷ “আত-তারিফাত আল-ফিকহিয়্যা” ( ) (ফকীহগণের পরিভাষা) রচনা করে তিনি অমরত্ব লাভ করেছেন । ফিক্হ বিষয়ক নিম্নলিখিত গ্রন্থসমূহ রচনা করেও তিনি অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছেন। ক. “লুববুল উসুল" (€ )। শীর্ষস্থানীয় হানাফী ফকীহগণের মূলনীতি এ গ্রন্থে আলোচনা করা হয়েছে। খ. “মালাবুদ্দাহ লিলফকীহ' ( )। মাসআলা নিরূপনে জটিল সমস্যা থেকে উত্তরণের পথ এ গ্রন্থে আলোচনা করা হয়েছে। গ. “হাদিয়াতুন লিল-মুসাললীন' € )। এ গ্রন্থে নামাযের মাসআলা এবং নামাযের স্থায়ী সময়সূচী আলোচনা করা হয়েছে। ঘ. “আদাবুল মুফতী” € )। এ গ্রন্থে ফিক্হ চর্চাকারীদের জন্য প্রয়োজনীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়েছে। এ মনীষী ১৯৭৪ খু. ঢাকায় ইন্তিকাল করেন এবং নিজ বাসস্থানে সমাহিত হন।১ মুফতী দীন মুহাম্মদ খান র. মুফতী ছ্বীন মুহাম্মদ খান র. ১৯০০ খু. ঢাকায় জনুগ্রহণ করেন। পিতার নাম নূরুল্লাহ খান। চক বাজার জামে মসজিদের তৎকালীন ইমাম মাওলানা ইবরাহীম পেশোওয়ারীর নিকট প্রাথমিক শিক্ষা থেকে সিহাহ সিত্তাহ পর্যন্ত অধ্যায়ন করেন। অতঃপর দারুল উলুম দেওবন্দ হতে হাদীস ও ফিক্হশান্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন। দিল্লীর আমালিয়া মাদ্রাসায় যেয়ে মুফতী কিফায়াত উল্লাহর শিষ্যত্ব গ্রহণ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন ।সরকারী আলিয়া ১. আমীমুল হক, এম, এফ, এ, ড. , “মুফতী সাইয়্যিদ মুহাম্মদ আমীমুল ইহসান জীবন ও অবদান", ঢাকা, ইফা বা, ২০০২, পৃ পাঁচ-ছয়, ২০-৬৮ + সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত,' ইসলামী বিশ্বকোষ", ঢাকা, ইফা বা , ১৯৮২, খন্ড ২য়, পৃ ১৫৩; আবদুল্লাহ , মুহাম্মদ, ড., “বাংলাদেশের খ্যাতনামা আরবীবিদ, প্রাগুক্ত, পৃ ১০০-১০১ ; “দৈনিক বাংলা” ১ম বর্ষ, ৩৫ সংখ্যা, তারিখ ২৮/১০/১৯৭৪, পৃ ৪ ; মুহিউদ্দীন খান, “জীবনের খেলা ঘরে' প্রাগুক্ত, পূ ১৬০। মাদ্রাসা ঢাকায় স্থানান্তরিত হলে তিন বছরকাল সেখানে অধ্যাপনা করেন। ফাতাওয়া ও মাসাইলে ছিলেন তিনি অভিজ্ঞ “আলিম। জনসাধারণের নিকট তিনি “মুফতী সাহেব' হিসেবে সমধিক পরিচিত ছিলেন। ফিক্হশাস্ত্রের খিদমতের কারণে তিনি আজো অমর হয়ে আছেন। ১৯৭৪ খৃ. তিনি ইন্তিকাল করেন। লালবাগ শাহী মসজিদ প্রাঙ্গনে তিনি সমাহিত হন।১ মুফতী আব্দুল মুঈজ র. মুফতী আব্দুল মুঁঈজ র. এর জন্ম ১৯১৯ খু. নোয়াখালী জেলার বটতলী গ্রামে । গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর দারুল উলুম দেওবন্দ হতে হাদীস ও ফিক্হশাস্ত্র সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪-৮৪ খু. পর্যন্ত তিনি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতীব ছিলেন। তিনি একজন “আলিম, ফকীহ ও সর্বজন বিদিত বৃযুর্গ ছিলেন। ১৯৮৪ খু. তিনি ইন্তিকাল করেন । তাকে গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।২ মাওলানা মুফীদ উদ্দীন মাওলানা মুফীদ উদ্দীন ওরফে আব্দুল গফুর কর্তৃক রচিত “হুজ্জাতুল ইসলাম" নামক ৪৮ পৃষ্ঠা সম্বলিত একটি ফিক্হী গ্রন্থ রয়েছে। বাংলাদেশের গ্রামগুলোতে যারা জুমআর নামায পড়েননা এবং অপরকেও বারণ করেন , তাদের জবাবে নির্ভরযোগ্য ফিকৃহী গ্রন্থের বরাত দিয়ে এটি রচিত। তিনি ছিলেন হানাফী ফকীহ । তাই হানাফী ফিকহের আলোকে গ্রন্থটি রচিত। লেখক ফরিদপুরের অধিবাসী ছিলেন এতটুকু তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে ।৩ বাংলাদেশে ফিক্হ চর্চায় আলিয়া মাদ্রাসাসমূহের ছমিকা বাংলাদেশে ফিক্হ চর্চায় আলিয়া মাদ্রাসাসমূহের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। বাংলাদেশে মোট ৬৭৮২ টি এবতেদায়ী মাদ্রাসা, ৯২২১ টি দাখিল মাদ্রাসা, ২৬৮৮ টি আলিম মাদ্রাসা, ১২২১ টি ফাজিল মাদ্রাসা এবং ২৫৩ টি কামিল মাদ্রাসা রয়েছে ৪ আলিয়া মাদ্রাসাসমূহে বর্তমান সিলেবাস অনুযায়ী ১ম-৫ম শ্রেণি পর্যন্ত অন্যান্য বিষয়ের সাথে আকাইদ ও ফিক্হ'র প্রাথমিক পর্যায়ের কিতাবসমূহ পড়ানো হয় । দাখিল ৬ষ্ঠ-৮স্টম শ্রেণি পর্যন্ত অন্যান্য বিষয়ের সাথে ফিক্হ ও আকাইদ পড়ানো হয়। দাখিল নবম ও দশম শ্রেণিতে ফিক্হ ও উসুল আল-ফিক্হ পড়ানো হয়। আলিম শ্রেণিতে ফিক্হ'র কিতাব “শরহু বিকায়া' আর উসুল আল-ফিক্হ'র “নূরুল আনওয়ার" পড়ানো হয়। ফাজিল শ্রেণিতে পড়ানো হয় “হিদায়া' ৷ আলিয়া ৩৮
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।