ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর র.(১৮৯৩-১৯৮৭ খৃ.), মুফতী ছীন মুহাম্মদ খান র.(১৯০০-১৯৭৪ খু.), মাওলানা হিদায়াত উল্লাহ র. (১৯০৮-১৯৯৬ খু.), আব্দুল মজীদ ঢাকুবী হুজুর র. (১৯১৮-১৯৯৭ খৃ.), মাওলানা সালাহ উদ্দীন র. (১৯২২-১৯৯৭ খু.), মুফতী আব্দুল মুঈজ র. (১৯১৯-১৯৮৪ খু.) প্রমুখ ।২ মাওলানা জাঁফর আহমদ উসমানী র. মাওলানা জাঁফর আহমদ উসমানী র. ছিলেন একজন খ্যাতিমান বুৎপত্তিশালী আলিম, ফকীহ ও গবেষক । তিনি ছিলেন হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী র. এর ভাগিনা এবং তাঁর যত্বে ও তত্তাবধানে শিক্ষাপ্রাপ্ত। এ মনীষী মাদ্রাসাই আলিয়ায় বুখারী শরীফ পড়াতেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্ডাডিজ বিভাগে হাদীস পড়াতেন । ইমামগঞ্জ মসজিদে বাদ ফজর, বড় কাটরা মাদ্রাসা ও লালবাগ মাদ্রাসার ছাত্রদের বুখারী শরীফ পড়াতেন । ১৯৪৭ খু. পাকিস্তান প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম করাচীতে পাকিস্তানের পতাকা উত্তোলন করেন আল্লামা শাব্বির আহমদ উসমানী র. আর পুর্বপাকিস্তানের রাজধানী ঢাকায় পতাকা উত্তোলন করেন আল্লামা জাফর আহমদ উসমানী র.। জাফর আহমদ র. ছিলেন সুন্দর চেহারার মানুষ এবং গভীর প্রকৃতির । ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে অবসর গ্রহণের পর তিনি করাচী চলে যান এবং সেখানে টেন্ডু আল্লাহ ইয়ারে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে বাকী জীবন সেখানেই কাটান। করাচীর নিউটাউনে একটি মসজিদের পাশে তাঁকে দাফন করা হয়েছে। বাইশ খন্ডে রচিত “ইলাউস সুনান” ( ) তাঁর অমর রচনা । এ গ্রন্থে ফিক্হকে একটি নতুন দিক দর্শনে বিন্যাস করা হয়েছে ।৩ আব্দুর রহমান কাশগড়ী র. মাওলানা আব্দুর রহমান কাশগড়ী র. ১৯১২ খু. তুকীস্তানের রাজধানী কাশগড়ে জনুগ্রহণ করেন। ১৯২২ খু. দারুল উলুম নদওয়াতুল উলামায় ভর্তি হন। ১৯৩১ খু. সর্বোচ্চ ডিগ্রি গ্রহণের পর সেখানেই অধ্যাপনা শুরু করেন। ১৯৪৮ খু. মাদ্রাসাই আলিয়া ঢাকায় যোগদান করেন। ১৯৬৯ খু. হেড মাওলানা পদে অধিষ্ঠিত হন। ১৯৭১ খু. এ মনীষী ঢাকায় ইন্তিকাল করেন। তিনি ছিলেন জ্ঞানসাধক এবং আরবী ও ফার্সী ভাষার সুপন্ডিত। তাঁর রচনাবলীর মধ্যে “আল-হাদীকা* , “আযযাহরাত' , “আলমুফীদ' অভিধান উল্লেখযোগ্য ।৪ মুফতী আমীমুল ইহসান র. ভারতবর্ষের যে কয়জন “আলিমে দ্বীনের মেধা, যোগ্যতা, সাধনা, অধ্যাবসা ভারতবর্ষসহ ইসলামের প্রাণকেন্দ্র আরব জগতকেও মুগ্ধ করেছে তাঁদের মধ্যে অন্যতম মুফতী সাইয়্যিদ মুহাম্মদ আমীমুল ইহসান মুজাদ্দিদী আল-বরকতী র. (১৯১১-১৯৭৪ খু.)। তিনি ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষক । তাঁর জীবন কেটেছে ঢাকাতে এবং ঢাকাতেই তিনি চির ১.ফাতাওয়া ও মাসাইল" , প্রাগুক্ত, পৃ ১৫৩-১৫৪। ২. লিয়াকত আলী , মাওলানা, সম্পাদিত,“হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী র., ঢাকা, আল-কাওসার প্রকাশনী, ১৯৯৯, পৃ ১৯-২৭ ; “ফাতাওয়া ও মাসাইল', প্রাগুক্ত, পৃ ১৫৫। ৩. মুহি উদ্দীন খান, “জীবনের খেলাঘরে', ঢাকা, মদীনা পাবলিকেশান্স, ২০০৩, ২য় সংস্করণ, পৃ ১৫৯; “ফাতাওয়া ও মাসাইল” প্রাগুক্ত , পৃ ১৫১। ৪. নেছার উদ্দান, ম, ই, আ, ড., প্রাণ্তক্ত, পূ ২৪৫-৪৬। নিদ্রায় শায়িত । তিনি ছিলেন কিতাবের আশেক । কিতাব ছাড়া কিছুই বুঝতেননা । জীবনে নাকি তিনি হাট-বাজারেও যাননি ৷ তাঁর পিতার নাম সাইয়্যিদ আব্দুল মান্নান, মাতার নাম সাইয়্যিদা সাজিদা। তিনি পিতা-মাতা উভয় সূত্রেই মহানবী সা. এর অধস্তন পুরুষ । তাঁর পূর্ব পুরুষগণ সিরিয়া ও হিজাজের মধ্যবর্তী স্থান জাজনীর হতে সুলতান তুঘলকের শাসনামলে (১২২৫-১২৫১ খু.) ভারতে আগমন করেন। ১৯১১ খু. পাঁচনা গ্রামে মামার বাড়ীতে মুফতী সাহেবের জন্মু। পাঁচ বছর বয়সে তিনি পিতা-মাতার সাথে কলকাতায় নীত হন। পিতা ও চাচার নিকট ধর্মীয় প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে কলকাতা আলিয়া মাদ্রাসায় লেখা-পড়া করেন। অতঃপর দেশ-বিদেশের বহু পন্ডিত, ফকীহ, মুহাদ্দিস ও সূফী সাধকের নিকট হতে বিভিন্ন বিষয়ে সনদ অর্জন করেন। তাঁর শিক্ষা জীবনের উল্লেখযোগ্য উত্তাদ হলেন £ আব্দুল হুফফায মুহাম্মদ ফাসীহ (১৯০১-১৯৭৪ খৃ.), আব্দুস সাত্তার ইসমাঈল বিহারী (১৮৭৮-১৯৩৭ খৃ.), উসমান গণী (জ.১৯০৬ খু.), ওয়াসী উদ্দীন (১৮৮২-১৯৪৮ খু.), জামিল আনসারী (১৮৯১-১৯৪১ খু.), নাধিরুদ্দীন (মৃ.১৯৫৩ খু.), মুমতাজ উদ্দীন আহমদ (১৮৮৯-১৯৭৪ খু.) প্রমুখ । তাঁর কর্মজীবনের ছয় বছর অতিবাহিত হয় কলকাতার নাখোদা মসজিদ, মাদ্রাসা ও দারুল ইফতায়। এ সময় উক্ত দারুল ইফতা ছিল সারা বাংলার ধর্মীয় যোগাযোগ কেন্দ্র। ১৯৪৩-১৯৭৪ খু. পর্যন্ত তাঁর কর্মস্থল ছিল কলকাতা আলিয়া মাদ্রাসায় । যা পরবর্তীতে “মাদ্রাসা-ই আলিয়া ঢাকা? নামে খ্যাত। ১৯৬৪-১৯৭৪ খু. পর্যন্ত তিনি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতীব ছিলেন। একজন উঁচু মানের “আলিম, মুহাদ্দিস, ফকীহ, মুফতী ও খ্যাতিমান লেখক, সংকলক হিসেবে দুনিয়াব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তিনি একজন সুযোগ্য পীর এবং তরীকতের শায়খ হিসেবেও সমধিক পরিচিত ছিলেন৷ তিনি ছিলেন নকশবন্দী ও মুজাদ্দিদী তরীকার অনুসারী । তাঁর গ্রন্থসমূহ বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যনুক্ত হওয়ায় তাঁর পান্ডিত্যের স্বীকৃতি লাভ করেছে। তিনি আরব আযম সর্বত্র পরিচিত। এ মনীষী ২৫০ টি গ্রন্থ রচনা করেছেন। তাঁর রচিত “ফিক্হুস্‌ সুনান ওয়াল আসার' € ), 'কাওয়াইদুল ফিক্হ' (€ ), “তারীকে “ইলমে ৩৭

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।