ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 মোঘল শাসক শেরশাহ (১৫৪০ -৪৫ খু.) প্রতিষ্ঠিত শেরশাহী মাদ্রাসা ছিল প্রসিদ্ধ । তিনি মসজিদ নির্মাণের পাশাপাশি মসজিদের পাশে আরবী ও ফার্সী ভাষায় ফিক্হ শিক্ষাদানের ব্যবস্থা করেন। তিনি জৌনপুরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেকালে জৌনপুরকে বলা হত“সিরাজে হিন্দ" । সম্রাট শেরশাহ শহরটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিবি রাজা বেগম নায়ী জনৈকা মহিলা ৮৪৫ খু. জৌনপুরে একটি মাদ্রাসা স্থাপন করেন। ১৭৮৮ খু. শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সম্রাট শেরশাহ কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ওয়াক্ফ প্রথা চালু ছিল। মসজিদ, মাদ্রাসার ব্যয় নির্বাহের জন্য ফান্ড গঠন করেছিলেন । শিক্ষক শিক্ষার্থীদের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা ছিল 1৪ সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহানের শাসনামলে ইসলামী জ্ঞান চর্চা ছিল উল্লেখ করার মত। তাঁর সময়ে সায়্যিদ আহমদ সাঈদ “ইলমে ফিকহে পারদর্শী ছিলেন । ফরিদপুরের বাসিন্দা মৌলবী সিরাজ উদ্দীন আহমদ মোঘল সম্রাট শাহ আলমের উত্তাদ ছিলেন ।€ সম্রাট আওরঙ্গজেব আলমগীর র. মোঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর র. (১৬৫৮ -১৭০৭ খৃ.) ইতিহাসে জিন্দাপীর হিসেবে খ্যাত। এঁতিহাসিক বিচারে সম্রাট অশোকের পর তিনিই ভারতবর্ষের সবধিক বড় শাসক। সকল সম্রাটের চেয়ে তাঁর রাজত্ব সর্বাধিক বিস্তৃত। “ক্যাম্বীজ' হিস্টোরির রচয়িতা বলেন, “তাঁর শাসন গজনী থেকে চট্টগ্রাম এবং কাশ্মীর থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত ছিল ।'৬ সম্রাট আলমগীর বাদশাহ আকবর (১৫৫৬ -১৬০৫ খু.)-এর ইসলাম বিরোধী কর্মকান্ডগুলো বিলুপ্তির পদক্ষেপ গ্রহণ করেন। আওরঙ্গজেব ছিলেন ফিক্হশাস্ত্রের সুপভ্ভিত। তিনি টুপি সেলাই ও পবিত্র কুরআন নকল করে নিজের সংসার চালাতেন । প্রতিদিন দু" তিন বার প্রকাশ্য দরবার ডাকতেন এবং জনগণের অভিযোগ শুনে ইসলামী শরী“আ মতে ফয়সালা দিতেন। দেশের প্রাঙ্জ আলিমগণকে দরবারে স্থান দিয়ে “ফাতাওয়া-ই আলমগীরি' সংকলান করান । উক্ত ফাতাওয়া গ্রন্থ রচনায় সাতশ" আলিমের সমন্বয়ে একটি ফাতাওয়া বোর্ড গঠন করা হয় । উক্ত গ্রন্থ সংকলকগণের সবাই ছিলেন হানাফী মাযহাবের আলিম, তাকিক, বাগ্নী ও ফিক্হ'র শিক্ষক । তাই হানাফী ফিক্‌'হর অর্তগত মাসআলাসমূহ সংযোজন করা হয়েছে । এ দলের দিক নির্দেশক ও প্রধান ছিলেন শায়খ নিযাম উদ্দীন বুরহানপুরী। সম্রাট আওরঙ্গজেব এ প্রকল্পে দুলাখ রূপি খরচ করেন। ইসলামী শিক্ষাবিদ, মুহাদ্দিস, ফকীহ, কবি, সাহিত্যিক ও ইসলামী শিক্ষায় তিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করেছেন। তাঁর তন্তাবধানে প্রণিত ফাতাওয়া আলমগীরি ফিক্হশাস্ত্রের অমর সৃষ্টি । যা বাংলা ভাষায় অনুদিত হয়ে বাংলা ভাষায় ফিক্হ চর্চার রাস্তাকে সম্প্রসারিত করেছে। মুসলিম বিশ্ব তাঁর এ সংকলনের কাছে খণী। মিসর ও তুরস্কে এ গ্রন্থটি ফাতাওয়া হিন্দিয়া নামে পরিচিত। তাঁর যুগের বিচারক, কাযী, ও মুফতীগণ উক্ত গন্থের আলোকে মীমাংসা দিতেন । শাসনকার্য পরিচালনায় গ্রন্থটির অনুসরণ করা হত ।৭ ১.ফাতাওয়া ও মাসাইল" , প্রাগুক্ত , পৃ ১৩৩; কে আলী , “বাংলাদেশ ও পাকভারতের ইতিহাস" , ঢাকা , গ্লোব লাইবেরী ,১৯৭৯ , পৃ ২২৮-২৯ ; রামেশ মজুমদার , “বাংলাদেশের ইতিহাস" , কলকাতা , ১৩৮০ বাং, পৃ ২৩৪-৩৫। ২-রাশিদ, মুহাম্মদ , “বাংলাদেশে ফিক্হশাস্ত্রের উন্নতি ও অগ্রগতি” , অপ্রকাশিত পি এইচ-ডি, থিসিস , ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৯০, পৃ৮৮। ৩. শিক্ষা দর্শন ও ইসলাম", প্রাগুক্ত , পৃ ৪৫-৪৬। ৪-৫ প্রাগুক্ত , পূ ৬২-৬৩ ,৬৫-৬৮ ; নেছার উদ্দীন , ম, ই, আ, ড.. প্রাগুক্ত , পৃ ৭৪-৭৫। ৬-৭. ইসহাক ভাত্তি , “বাররে সগীরে পাক ও হিন্দ মে “ইলমে ফিক্হ' , লাহোর , ইদারাই ইসলামিয়া , ১৯৭৩ , পৃ ৮০-৮১ ; নেছার উদ্দীন , ম, ই,আ, ড., প্রাগুক্ত , পৃ ৫০-৫১, ৭৬, ৭৭ $ “সংগ্রামী সাধকদের ইতিহাস", প্রাপ্তক্ত , খন্ড ৫ম , পৃ ৩৫, ৬৬, ৭০। অবিভক্ত বাংলার সুলতানী আমলের পরবর্তী যুগের খ্যাতিমান “আলিম, ফকীহ ও মুফতীগণ যাঁরা তাফসীর, হাদীস ও মাওলানা কারামত আলী জৌনপুরী র. মাওলানা কারামত আলী জৌনপুরী র. ১২১৫ হি./১৮০০ খু. উত্তর ভারতের জৌনপুরে জন্মগ্রহণ করেন। তিনি সাইয়্যিদ আহমদ শহীদ বেরলবী র. এর খলীফা এবং বাংলার অন্যতম হাদী ছিলেন । তাফসীর, হাদীস, ফিকৃহ ও তাসাউফে বুৎপত্তির অধিকারী ছিলেন। ১৮৭৩ খু. রংপুরে ইন্তিকাল করেন। রংপুর জজকোর্টের দক্ষিণ পাশের মসজিদের সামনে তাঁকে সমাহিত করা হয়েছে। তিনি আজীবন “ইলম চর্চা, সমাজকর্ম ও জনকল্যাণে নিয়োজিত ছিলেন। তাঁর রচিত গ্রন্থসমূহের মধ্যে ফিক্হ বিষয়ক গ্রন্থসমূহ হলঃ ক. “মিফতাহুল জান্নাত' । এ গ্রন্থে বেশ কিছু ফিক্হী মাসআলা চয়ন করা হয়েছে। বাংলা ভাষায় এর অনুবাদ প্রকাশ করা হয়েছে। খ. কুওয়াতুল ঈমান'। এটি কারামত আলী জৌনপুরীর রচিত ৮ পৃষ্ঠা সম্বলিত ফিকৃহী গ্রন্থ । গ. মাকামিউল মুবতাদি'ঈন*। জৌনপুরী র. রচিত ২৪ পৃষ্ঠা সম্বলিত একটি গ্রন্থ । এতে বিদ'আত ও বিভিন্ন ধর্মীয় মতবাদ বিষয়ে আলোচনা করা হয়েছে ।১ খান বাহাদুর আব্দুল গফুর নাসসাখ খান বাহাদুর আব্দুল গফুর নাসসাখ র. এর জন্ম ফরিদপুর জেলার রাজাপুরে । তিনি ছিলেন একজন সরকারী কর্মকর্তা তথা জজ । তাঁর রচিত “নুসরাতুল মুসলিমীন+ ফী রাদ্দি “আলা গায়রি মুকাল্লিদীন' ৪১ পৃষ্ঠা সম্বলিত একটি গ্রন্থ। এতে গায়রে মুকাল্লিদীনদের সমালোচনা করা হয়েছে এবং যে অপরিহার্য সে বিষয়ে প্রামানিক আলোচনা করা হয়েছে। ১৮৮৯ খু. নাসসাখ কলকাতায় ইন্তিকাল করেন । তালবাগারনে তাঁকে দাফন করা হয়েছে ।২ ৩৪

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।