19110160 (/171/21511)/1151160/010101 71210051601 পরবীতে তিনি একজন সূফী, মুহাদ্দিস ও ফকীহ হিসেবে খ্যাতি লাভ করেন। ১৩৮৩ খু. তিনি ইন্তিকাল করেন। উচ্চ নগরীতে তাঁকে সমাহিত করা হয়েছে।১ শায়খ আলা উদ্দীন আলাউল হক র. শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবীর র. “তাযকিরা-ই আউলিয়া" গ্রন্থের বর্ণনামতে ৭০১ হি./১৩০১ খু. তাঁর জন্ম । তাঁর পূর্ব পুরুষগণ অর্থাৎ পিতা উমর ইব্ন আসাদ খালিদী ১৩০১ খু. লাহোর থেকে বাংলায় আগমন করেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শায়খ আলাউদ্দীন আলাউল হক-এর শৈশবকাল কেটেছে বাংলায়। অতঃপর তিনি পান্ডুয়ায় আঁখি সিরাজের শিষ্যত্ব গ্রহণ করেন এবং হাদীস, ফিক্হ ও অন্যান্য বিষয়ে পান্ডিত্য অর্জন করেন। তিনি পান্ডুয়ায় বসবাস করেন এবং সেখানে একটি খানকাহ প্রতিষ্ঠা করেন। খানকাহর মাধ্যমে পরিচালিত হত বিশাল লঙ্গরখানা। এর পেছনে তিনি এত বিপুল অর্থ ব্যয় করতেন যে, সুলতান সিকান্দর শাহ (১৩৫৮-১৩৮৯ খু.) তাঁর প্রভাবে ভীত হয়ে তাঁকে সোনারগাঁও নির্বাসিত করেন। সোনারগাঁও-এ তিনি ইসলাম প্রচার ও দ্বীনি শিক্ষা সম্প্রসারণে কাজ করতেন । শিকান্দর শাহ'র মৃত্যুর পর তিনি পুনরায় পান্ডুয়ায় চলে যান। ১৩৯৮ খু. তিনি ইন্তিকাল করেন। পান্ডুয়ার ছোট দরগাহ"য় তাঁর সমাধি রয়েছে ।২ শাহ নূর কুতুরুল আলম শাহ নূর কুতুবুল আলম র. এর জন্ম ১৩৫০ খু. পান্ডুয়ায়। সেখানেই তিনি লালিত পালিত হন। হামীদ উদ্দীন নাগরির নিকট হাদীস ও ফিক্হ*র জ্ঞানার্জন করেন। তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ আলিম । তাঁর প্রতিষ্ঠিত খানকাহ ও মাদ্রাসার খ্যাতি বাংলাসহ সারা ভারতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইসলামী জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মাদ্রাসাটি তদানীন্তন বাংলার মুসলমানদের জন্য ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। মাদ্রাসার অধীন একটি লঙ্গরখানা ও একটি চিকিৎসালয় পরিচালিত হত। পরবতীতে এসব প্রতিষ্ঠানের ব্যয় নিবাহের জন্য সুলতান আলা উদ্দীন হোসেন শাহ (১৪৯৩ -১৫১৯ খু.) অনেক সম্পত্তি দান করেন। মানিকপুরে শায়খ হুসামুদ্দীন, লাহোরের শায়খ কাযু, আযমীরের শায়খ শামসুদ্দীন এবং তাঁর দুই পুত্র শায়খ বরকত উদ্দীন ও শায়খ আনোয়ার এবং পৌত্র শায়খ জাহিদ ইতিহাস প্রসিদ্ধ পান্ুয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। নূর কুতুবুল আলম অনেকগুলো গ্রন্থ রচনা করেন। “রাসাইল' তাঁর প্রসিদ্ধ রচনা । ১৪১৬ খু. তিনি ইন্তিকাল করেন ।৩ খান জাহান আলী খান বাংলাদেশে ইসলাম প্রচার ও ইসলামী শিক্ষা প্রচারে যিনি অক্লান্ত ও নিঃস্বার্থ পরিশ্রমের মাধ্যমে একে শক্তিশালী ও অপ্রতিদ্বন্ধি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন, যিনি ফিক্হী বিধানকে রাষ্ট্র পরিচালনায় যাবতীয় আইনের অধীন করতে সক্ষম হয়েছেন তিনি হলেন সূফী খান জাহান আলী খান। তিনি বাংলাদেশে এমনকি ভারতবর্ষে ইসলাম প্রচার ও ইসলামী শিক্ষা বিস্তারে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। এমনকি অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত ও হতাশাগ্রস্থ মানুষের মাথায় শান্তনার পরশ বুলিয়েছেন, তাদের সুখে-দুখে অংশীদার হয়েছেন ও সাহায্য সহযোগিতা করেছেন । ফলে সমাজের বৃহত্তর মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেন। তাঁর আহবানে অসংখ্য অমুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয়গ্রহণ করেন । বাংলায় মুসলিম শাসন সম্প্রসারণ, জনসেবা ও ফিক্হ চর্চায় অসাধারণ ভূমিকা রাখতে সক্ষম হন। বাগেরহাটে তাঁর ষাট গম্বুজ মসজিদটি তাঁর ইবাদতগাহ, দরবারহল, ইসলাম প্রচার ও ইসলামী শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হত । | সেখানে আরবী ও ফার্সী ভাষায় কুরআন, হাদীস ও ফিক্হ'র চর্চা হত। ১.এসহাক , মুহাম্মদ , ড. ; প্রাগুক্ত, পৃ ৭৪। ২-৩. আব্দুল মান্নান তালিব , প্রাপ্ক্ত , পূ ১৩৪-৩৫ , ১৫৩-৫৪ ; আব্দুল হাই, প্রাপ্তক্ত, পৃ ২৮,১২৬ । ৪. আব্দুল জলিল , এম , এফ , এ , “সুন্দর বনের ইতিহাস” , খুলনা , মেহেদী বিল্লাহ , ১৯৬৭ , ১ম সংস্করণ, খন্ড ১ম-২য় , পৃ ৩০২-০৩; রহিম , এ, এম , ড. , প্রাপ্তক্ত , পৃ ১১৫। আমীর তাতার খান আমীর তাতার খানের আমলে আলম ইব্ন “আলিয়া আন্দরপাতি র.(মৃ- ৭৮৬ হি.) ছিলেন একজন বিখ্যাত মুহাদ্দিস ও ফকীহ। ভারতে মুসলিম শাসনের গোঁড়ার দিকে আমীর তাতার খানের নির্দেশে ও তাঁর সহায়তায় “ফাতাওয়া-ই তাতারখানিয়া* গ্রন্থখানা রচনা করেন । উপমহাদেশে রচিত এটিই প্রথম ফিকৃহী গ্রন্থ।১ মোঘল আমলে ফিকৃহ চর্চা মোঘল শাসনামলে (১৫২৬-১৮৫৭ খু.) ভারতবর্ষে ফিক্হ চর্চার নতুন ধারা জন্ম নিয়েছিল। মোঘল শাসন ভারতে শিক্ষা ও সংস্কৃতিতে সবাধিক অবদান রাখতে সক্ষম হয়েছে। এ আমলে বাংলাদেশে ইসলামী শিক্ষা-সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে । মোঘল শাসকগণের অনেক অফিসার ফিকহ বিষয়ে অভিজ্ঞ ছিলেন । কাযী, মুফতী, সদরুস সুদুর, শায়খুল ইসলামগণ ফিকৃহ বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন । তবে এসব ফকীহ লিখনী ধারন করেননি বলে তাদের পরিচয় উদ্ধার করা যায়নি।২ সুলতান ফিরোজ শাহ সুলতান ফিরোজ শাহ ৭৫৩ হি. দিল্লীর ফিরোজাবাদে একটি মাদ্রাসা স্থাপন করেন। এঁতিহাসিক জিয়া উদ্দীন বার্ণীর মতে শান-শৌকত, সৌন্দর্য, সৌকর্ষ, ইমারত, সুব্যবস্থাপনা, শিক্ষার সুষ্ট পরিবেশ হিন্দুস্তানের সমস্ত মাদ্রাসার মধ্যে ছিল সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ ।৩ শেরশাহ ৩৩
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।