1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ফিক্হশান্ত্রে মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ-এর অবদান : একটি পর্যালোচনা -এর এ্যাবস্ট্রাক্ট মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. (১৩১০-১৩৯৬ হি. / ১৮৯২-১৯৭৬ খু.) ছিলেন বিংশ শতাব্দীর একজন ক্ষণজন্মা প্রতিভাবান আলিম, মুহাদ্দিস, ফকীহ, মুফতী, বিভিন্ন শাস্ত্রের অগাধ পাপ্তিত্যের অধিকারী মনীষী । “মুফতী আযম' হিসেবে ভূষিত। সুন্নতে নববী সা.-এর পূর্ণ অনুসারী কামিল ওয়ালী । ১৩১০ হি. চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মেখল গ্রামে জনুগ্হণ করেন। তার পিতার নাম মুন্সী হিদায়াত উল্লাহ । ১৩২০ হি. তার আনুষ্ঠানিক লেখাপড়া আরম্ভ হয়। দীর্ঘ দশ বছর হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা লাভের পর এশিয়ার সর্ব বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ হতে হাদীস ও অন্যান্য বিষয়ে উচ্চতর ডিথী লাভ করেন। সেখান থেকে ফিরে এসে হাটহাজারী মাদ্রাসায় কর্মজীবন আরম্ভ করেন। প্রথমে একজন মুদাররিস হিসেবে দায়িতু পালন করেন। পরবর্তীতে হাদীস, তাফসীর, ফিক্হ ইত্যাদি বিষয়ে শীর্ষস্থানীয় শিক্ষক হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হন। ফাতাওয়া বিভাগে মুফতী হিসেবেও দায়িত প্রাপ্ত হন। কালক্রমে তিনি ফাতাওয়া, ফিক্হশান্ত্রে গবেষণা ও উ্ভাবনী শক্তি অর্জন করেন এবং ফিক্হশান্তে স্বকীয় ও স্বতন্ত্র ভূমিকা রাখতে সক্ষম হন। ফলে তিনি মুফতী আযম হিসেবে খ্যাতি লাভ করেন । বিংশ শতাব্দীতে বিস্তৃত ঈমান, আকীদা সম্পর্কিত নানা ফিতনা, বিদআত, কুসংক্কারসমূহের দীতভাঙ্গা জবাব দিতে এবং বিরোধী মতবাদসমূহ দলীল, প্রমাণ, যুক্তির মাধ্যমে খন্ডন করতে সক্ষম হন। কালপরিক্রমায় আধুনিক মতবাদ, দর্শনের প্রভাবে যে সব জিজ্ঞাসার উদ্ভব হয়েছিল, সেসবের সময়োপযোগী সমাধান দিতে সক্ষম হয়েছেন । তিনি ফিক্হশাস্ত্ সহ বিভিন্ন বিষয়ে চিন্তা, চেতনা, গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে অনবদ্য লিখনীর মাধ্যমে প্রচার করে গেছেন। এতদসংক্রান্ত তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। যেগ্তলো ফিক্হ শাস্ত্রের অমরদান। তিনি হাদীস শাস্ত্রের খ্যাতিমান মুহাদ্দিস ছিলেন। তার রচিত হাদীস গ্রন্থসমূহ তাকে শীর্ষস্থানীয় হাদীসশান্ত্বিদের মর্যাদা এনে দিয়েছেন । ছাত্রজীবন থেকেই তিনি পুস্তক রচনা আরম্ভ করেন। আরবী, উর্দূ, ফার্সী ও অন্যান্য ভাষায় তিনি প্রায় একশ" গ্রন্থ রচনা করেছেন। ১৩৯৬ হি. ১২ শাওয়াল মোতাবেক ১৯৭৬ খৃ. ৭ অক্টোবর তিনি ইন্তিকাল করেছেন। এ মনীষী কুরআন সুন্নাহর নিকটতম মর্মস্থল পর্যন্ত পৌঁছার লক্ষ্যে নিরলস জ্ঞান সাধনা করেছেন এবং নিজের প্রতিভা ও গবেষণাকে কাজে লাগিয়েছেন । নিজস্ব অভিমত প্রকাশ করেছেন। জ্ঞান সাধনার ক্ষেত্রে অন্যের মত হতে ভিন্নমত প্রকাশ করতে দ্বিধা সংকোচ ত্যাগ করেছেন। ব্যক্তি ও সমাজের মধ্যকার সম্পর্ক বিষয়ে মনস্তত্ু, বুদ্ধি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন । প্রচলিত প্রথা পদ্ধতি সম্বন্ধে একটি সঠিক, নির্ভুল, সুস্পষ্ট ও সুদৃঢ়পন্থা গ্রহণ করেছেন। দ্বীনের প্রতিটি ক্ষেত্রে মেঘের যে ঘনঘটা জমেছিল এবং যেসব ভাল কাজ যুগের আলিমগণের বাহ্যিক দৃষ্টিতে ভাল মনে হচ্ছিল, কিন্ত ভবিষ্যতে সেগুলো মান্ষকে গুমরাহীর দিকে নিয়ে যাওয়ার আশংকা ছিল; তিনি সেগুলো সংশোধন করেছেন । শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষকতা, ফাতাওয়া রচনা, অসংখ্য গ্রন্থ রচনা, সংক্কার সাধনা, আধ্যাত্মিক সাধনা ও তাবলীগের মাধ্যমে ইসলামের খেদমত করেছেন। পত্র দাওয়াতের মাধ্যমে তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট আইয়ুব খানসহ দেশের ক্ষমতাধর কর্মকর্তা, কর্মচারী, বড় থেকে ছোট সকলের নিকট ইসলামী শাসন প্রতিষ্ঠার ও আত্মসংশোধনের আহ্বান জানিয়েছিলেন। ঈমান, আকীদা, জাতীয় স্বকীয়তা, ইসলামী তাহযীব-তমদ্দুন ও সুন্নত পুনরুজ্জীবনদানে অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তার ইল্ম, চরিত্র, ব্যক্তিত্ের প্রভাবে অসংখ্য মানুষের জীবনধারায় পরিবর্তন এসেছে। মুসলিম জনগোষ্ঠীর মনে শির্ক, বিদআতের বিরুদ্ধে ঘৃণা জন্মাতে এবং সুন্নত, ইবাদত, আখিরাতের প্রতি উদ্ভৃদ্ধ করেছেন। বহুমূখী প্রতিভার অধিকারী এ ক্ষণজন্মা মনীষী বিংশ শতাব্দীতে ইসলামের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ফিক্হ শাস্ত্রে যে অসামান্য অবদান রেখে গেছেন তা সত্যিই অতুলনীয় । তার ইলম, ফিকহ, ফাতাওয়ার খ্যাতি ছড়িয়ে আছে দুনিয়াব্যাপী ৷ তার জীবনের মিশন ছিল পঠন, ফাতাওয়া প্রদান, লিখনী পরিচালনা, সুন্নাহ্র প্রচার ও বিদ'আত প্রত্যাখ্যান। তার জীবনের লক্ষ্য ছিল শির্ক ও জাহিলিয়্যাতের বিরুদ্ধে সংগ্রাম করা । তার নেশা ও পেশা ছিল ফিক্হী মাসআলার খুঁটিনাটি বিষয়ের উপর প্রয়োজনীয় দলীল-প্রমাণ সংগ্হ করা। তিনি মুজতাহিদ সুলভ জ্ঞান, প্রজ্ঞা ছারা দলীল প্রমাণের মাধ্যমে যুগের চাহিদা পূরণে গৌরবজনক ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন । ফিক্হ ও ফাতাওয়া রচনায় আত্মিক আকর্ষণ এবং মেধার প্রখরতার দৃষ্টান্ত পাওয়া যায়। এর ফলে প্রজ্ঞাবান ও দূরদশীগিণ বিবেচনা করতে পেরেছেন যে, মুফতী সাহেবের জ্ঞান, প্রজ্ঞা, পুথিগত অর্জন ছিল না। এর সম্পর্ক মহান আল্লাহ তাআলার অনুকম্পার সাথে । আল্লাহ প্রদত্ত রূহানী শক্তি, কাজের উপর দৃঢ়তা, কলম শক্তি ও ভাষা জ্ঞানকে তিনি মানব কল্যাণে ব্যয় করেছেন ঈমান ও মা"রিফাতে ইলাহীর নূরের বদৌলতে ইসলামের সুক্ষ সুক্ষ বিষয়গুলো অনুধাবন করতে সক্ষম ১
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।