ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ফুকাহা ওয়াল মুহাদ্দিসীন* উপাধীতে ভূষিত ছিলেন । তাঁর খ্যাতি বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছিল। তিনি সোনারগাঁও-এ একটি মসজিদ নিম্ণি করেছিলেন বলে জানা গেছে। তার মৃত্যু ও জীবনকাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি । মাহিসুনে তাঁর মাজার রয়েছে ।২ কাজী রুকনুদ্দীন সমরকন্দী র. কাজী রুকনুদ্দীন সমরকন্দী র. ছিলেন বাংলায় মুসলিম শাসনামলের প্রথম যুগের একজন বিজ্ঞ পন্ডিত। সমরকন্দের বুখারায় তাঁর জন্ম এবং সেখানেই শিক্ষাপ্রাপ্ত হন। তিনি হাদীস ও ফিক্হশান্ত্রে বিশেষ অভিজ্ঞ ছিলেন । তিনি আলী মার্দান খিলজীর আমলে (১২১০-১২১৩ খু.) বাংলায় আগমন করেন । তিনি বেশ কিছু পুস্তক রচনা করেছেন। তন্মধ্যে “কিতাবুল ইরশাদ' এবং “আল-খিলাফ ওয়াল জাদাল' উল্লেখ যোগ্য । তিনি বাংলাদেশে কিছু দিন অবস্থান করে বুখারায় ফিরে যান এবং ৬১৫ হি. সেখানে ইন্তিকাল করেন ।৩ শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা র. মুসলমানদের বাংলা জয়ের পর যে খ্যাতিমান সুফী, “আলিম, ফকীহ, মুহাদ্দিস, মুজাহিদ, সমাজসেবী বাংলায় আগমন করেন এবং ইসলাম ও ইসলামী শিক্ষা প্রসারে অসাধারণ ভূমিকা রাখেন তিনি হলেন শায়খ শরফুদ্দীন আবূ তাওয়ামাহ র.। তাঁর সার্বিক যোগ্যতা সম্বন্ধে তাঁর শিষ্য শায়খ শরফুদ্দীন আহমদ ইয়াহয়া মানেরী র. (৬৬১-৭৮২ হি.) বলেন, “মাওলানা শরফুদ্দীন আবু তাওয়ামাহ এমন একজন “আলিম ছিলেন যে, সমগ্র ভারতের দৃষ্টিই ছিল তাঁর দিকে । আর জ্ঞানের জগতে তাঁর সমকক্ষ কেউ ছিলনা ।” ইয়াহয়া মানেরী আরো বলেন, সোনারগাঁও পৌঁছে তিনি ইলমী সেবায় একান্তভাবে নিবিষ্ট হন।” এ মনীষীর জন্ম ইসলামের লীলাভূমি বুখারায়। তিনি শিক্ষাগ্রহণ করেন খুরাসানে । তাঁর জ্ঞান ও পান্ডিত্যের খ্যাতি অল্প দিনের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে । ১২৬০ খু. তিনি দিল্লীতে আসেন । অল্প দিনের মধ্যে দিল্লী বাসী তাঁর প্রতি অনুরক্ত হন। দিল্লীতে তাঁর পরিচালিত লঙ্গরখানা ব্যাপক সাড়া জাগিয়ে তোলে । তাঁর এ বর্ধিষ্ণ জনপ্রিয়তায় দিল্লীর সুলতান গিয়াস উদ্দীন বলবন(১২৬৫-১২৮৭ খু.) আতঙ্কিত হন। তাই তাঁকে সোনারগাঁও চলে আসতে বলেন। ১২৭০/১২৭৮ খু. তিনি দিল্লী হতে সোনারগাঁও চলে আসেন । বাংলায় আগমন পথে তিনি বিহারের মানের নামক স্থানে কিছু দিন অবস্থান করে শায়খ ইয়াহইয়া মানেরী নামক মনীষীর আতিথ্য গ্রহণ করেন । আবূ তাওয়ামাহ ইয়াহইয়া মানেরীর অল্প বয়স্ক পুত্র শরফুদ্দীন এর মেধা দেখে মুগ্ধ হন এবং তাকে সংগে করে সোনারগাঁও নিয়ে আসেন। সোনারগাঁও এসে তিনি অমুসলমানদের মধ্যে ইসলাম প্রচার ও হাদীস, ফিক্হ শিক্ষাদানে আত্মনিয়োগ করেন । সোনারগাঁও- এ তিনি একটি মাদ্রাসা স্থাপন করেন । ইতিপূর্বে বাংলাদেশে কোথাও এত বড় মাদ্রাসা স্থাপিত হয়নি। বাংলায় সর্ব প্রথম তিনি হাদীসের বিখ্যাত দুই ১.আব্দুল মান্নান তালিব , প্রাণুক্ত . পূ ৯১-৯৪ + ওবায়দুল হক , এম , মাওলানা , “বাংলাদেশের পীর আউলিয়াগণ' , ফেনী , হামিদিয়া লাইব্রেরী , ১৯৬৯, পূ ২৭১। ২. আব্দুল করিম , মোঃ, “রাজশাহী জেলার কতিপয় সূফী সাধক' , “ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা” ,৪১ বর্ষ, ৪র্থ সংখ্যা , ( এপ্রিল-জুন ২০০২) , পৃ ১৫২ ; আব্দুল করিম , ড. , পরাণুক্ত , পৃ ১৮৬; এসহাক , মোহাম্মদ , ড. , ' ইভিয়ান কনসটিটিউশান টু দ্যা স্টাডি অব হাদীস লিটারেচার" , ঢাকা , দি ইউনির্ভাসিটি প্রেস অব ঢাকা , ১৯৭৬ , পৃ । ৩. নূরুল আলম , এম ,কে, এ, ও আফাজ উদ্দীন মুহাম্মদ , প্রাগুক্ত, পৃ৮৬। কিতাব বুখারী শরীফ ও মুসলিম শরীফ শিক্ষাদান করেন। তিনি হাদীস ও ফিক্হ শিক্ষাদানে প্রাতিষ্ঠানিক ধারা চালু করেন। বাংলার বাইর থেকেও অসংখ্য শিক্ষার্থী সোনারগাঁয়ে ভীড় করত। সোনারগাঁয়ে তাঁর শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলার মুসলিম সমাজের আকীদা-বিশ্বাস ও চিন্তা-চেতনাকে কুরআন-হাদীস ও ফিক্হ অনুযায়ী গঠনে যথেষ্ট সাহায্য করেছে। তিনি ছিলেন একজন বিখ্যাত হানাফী ফকীহ । হাদীস , ফিক্হ ছাড়া রসায়ন ও প্রকৃতি বিদ্যায়ও পপ্তিত ছিলেন । তিনি বিভিন্ন বিষয়ে মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তাঁর রচিত একশ" পংক্তি বিশিষ্ট “মসনবী বনামে হক' ফিক্হশাস্ত্রের মুল্যবান অবদান । এ মনীষী ১৩০০ খু. সোনারগাঁয়ে ইন্তিকাল করেন এবং সেখানেই তাঁর মাজার রয়েছে ।১ শায়ক শরফুদ্দীন ইয়াহইয়া মানেরী র. শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া মানেরী র. বিহারের মানের শহরে ১২৬৩ খু. জন্গ্রহণ করেন। মাত্র পনের বছর বয়সে শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামাহ'র সংগে সোনারগাঁও আসেন এবং পনের বছর সেখানে অবস্থান করে শায়খ আবূ তাওয়ামাহ'র নিকট হাদীস, ফিক্হ ও অন্যান্য বিষয়ে ব্যৎপত্তি অর্জন করেন । সাথে আধ্যাত্মিক সবকও অর্জন করেন। তিনি অধ্যয়ন, জ্ঞানচর্চা ও গবেষণায় এতটাই তনয় থাকতেন যে, বাড়ী থেকে আগত চিঠিপত্র পড়ার সময় পেতেন না । শিক্ষা সমাপ্তি ও আধ্যাত্মিক সবক অর্জনের পর সযত্রে রক্ষিত চিঠিগুলো পড়ে পিতার মৃত্যু সংবাদ সম্পকে অবগত হন। তিনি উত্তাদের কন্যার সাথে পরিনয় সূত্রে আবদ্ধ হন। তাঁর জ্ঞান ও পান্ডিত্যের খ্যাতি অল্প দিনের মধ্যে ভারতবর্ষের চতুরদিকে ছড়িয়ে পড়ে। উত্তাদ শিষ্যের সমন্বিত প্রচেষ্টায় সোনারগাঁয়ের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানটি হাদীস ও ফিক্হ শিক্ষাদানে শ্রেষ্ঠতম অবদান রাখতে সক্ষম হয়। শায়খ শরফুদ্দীন ইয়াহয়া মানেরী রচিত গ্রন্থসমূহ তাঁর জ্ঞান ও পান্ডিত্যের মাখদুম-ই জাহানিয়্যান মাখদুম-ই জাহানিয়্যান ১৩০৭ খু. উচ্চ নগরীতে জন্মগ্রহণ করেন। খাজা বাহাউদ্দীন উচ্চী এবং মুহাদ্দিস জালাল উদ্দীনের নিকট প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন । পরে বাহা উদ্দীন যাকারিয়ার মাদ্রাসায় ভর্তি হন। সেখানে ইলমে হাদীস ও ফিক্হ*র জ্ঞান লাভ করেন। ৩২

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।