1910160 (/171/21511)/1151160/010101 71210051601 সত্যানুরাগ, ধার্মিকতা, মানবতাবোধ, মানবীয় আচরণ চারিত্রিক গুণাবলী ভারতীয়দেরকে ইসলাম গ্রহণে সাহায্য করে। মুসলিম ধর্মপ্রচারকগণ এ দেশে আগমন করে ভারতের মাটি , মানুষ, প্রকৃতি ও পরিবেশকে স্থায়ীভাবে গ্রহণ করেন, স্থানীয় মহিলাদের বিয়ে করেন। এভাবে তাদের সাথে মিশে যান। সবার সাথে সহাবস্থানের নীতি গ্রহণ করেন । তৎকালীন বাংলার জাতিভেদ, অভিজাত-অস্পৃশ্য , উচু-নীচু ভেদ চিন্তার উর্ে থেকে ইসলামের মহান আদর্শ তাদের সামনে তুলে ধরেন। বঙ্গদেশকে তারা স্বদেশ রূপে গ্রহণ করেন । ভারতবাসীও তাঁদের সাথে ঘনিষ্ট মেলামেশার মাধ্যমে ইসলামের অমীয় বাণী, আখলাক, ফিকহী জীবন ধারা শিখে নেন। এভাবে আগত ছ্বীন প্রচারক, সূফী সাধক, “আলিম আর ভারতীয় মুসলমানদের সমন্বয়ে বাংলার মুসলিম সমাজ গড়ে ওঠে ।৩ সৃফীসাধকগণের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার ও ফিকৃহ চর্চা মানুষের মধ্যে যাঁরা আল্লাহর অধিকতর নিকটবর্তী তাঁরা জনসমাজে সুফী নামে পরিচিত । তাঁরা চারিত্রিক উন্নতি সাধন করেছেন কুরআন হাদীসকে আধ্যাত্মিক জ্ঞানের উৎস হিসেবে গ্রহণ করে । মুসলিম শাসকগণের বাংলা বিজয়ের পূর্বেই সুফী সাধকগণের মাধ্যমে বাংলাদেশে ইসলামের প্রচার ও ফিক্হ চর্চা হয়েছে । মুসলিম শাসকগণ এসব সুফী সাধক মজাহিদ “আলিমগণের মাধ্যমে বাংলা জয় করতে সক্ষম হয়েছেন । সূফীগণ ছিলেন ফিক্হশান্ত্রের পন্ডিত ফরীদ উদ্দীন শুকরগঞ্জ (মূ- ১২৬৯ খু. ), মাখদূম শাহ সৈয়দ উলুবরী আল-হুজরী ওরফে দাতা গঞ্জেবখশ ( মৃ-১০৭৫ খু. ), খাজা কুতুবুদ্দীন বখতিয়ার উসীর ( মৃ-১২৩৬ খু.), শেখ বাহা উদ্দীন যাকারিয়া (১১৬৯-১২৬৯ খু.) শ্রেষ্ঠ সুফী সাধক ও আধ্যাত্মিক রাহবর খাজা মুঈন উদ্দীন চিশতী র. (১১৪৪-১২৩৫ খু.), হযরত শাহ জালাল মুজাররদে ইয়ামানী র.(মৃ-১৩৪৭ খু.) প্রমুখের নাম পাওয়া যায়। উপরোক্ত সুফীগণের কেউ কেউ বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পর বাংলায় আগমন করেন। তবে এমন তিন জন সূফী সাধকের নাম পাওয়া যায় যাঁরা বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার আগেই ইসলামী জ্ঞান-বিজ্ঞান ও ফিক্হ শিক্ষাদানে অসামান্য অবদান রেখেছেন। তাঁরা হলেনঃ ১. শায়খ আহমদ বিন হামযাহ নিশাপুরী র. (মূ ২৮৮ হি./ ৯০০ খৃ.)। ২. শায়খ ইসমাঈল বিন নাযানদ নিশাপুরী র. মূ ৩৪১ হি. /৯৫২ খৃ.) ৩. শায়খ আহমদ তকী র. (মূ ৫৬৬ হি. /১১৬৯ খৃ.)। এসব সুফী মনীষী সমকালীন প্রয়োজনের তাগিদে ইসলাম প্রচার , ইসলামী শিক্ষা বিস্তার ও ফিক্হ চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখেন । তাঁদের বিষয়ে অসংখ্য কিংবদন্তী ও লোক কাহিনী রয়েছে ।১ বাংলার স্বাধীন সুলতানদের আমলে ফিকৃহ চর্চা ভারতীয় জনগোষ্ঠী ইসলামে দীক্ষিত হওয়ার ফলে মুসলিম শাসনের ক্ষেত্র প্রস্তত হয়। ধর্মপ্রচারকগণের ক্রমাগত প্রচারাভিযান মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রকে আরো সম্ভাবনাময়ী করে তুলে । ফলে উপমহাদেশের পশ্চিম-উত্তর সীমানায় উডভীন হয় মুসলিম শাসনের বিজয় পতাকা ।২ মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পর অসংখ্য “আলিম,ফকীহ ও সূফী সাধক বাংলাদেশে আগমন করেন । দ্বাদশ শতকের শেষের দিকে শিহাব উদ্দীন মুহাম্মদ ঘুড়ী দিল্লী অধিকার করে (১১৭৩ খু.) ভারতে মুসলিম রাজত্বের গোড়া পন করেন। দিল্লীর পরবর্তী মুসলিম শাসক দাশ বংশের কুতুব উদ্দীন আইবেক্ এর রাজতৃকালে (১২০৬ -১০ খু.) মুসলিম শাসন বিহার পর্যন্ত অগ্রসর হয়। ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী বিহার থেকে যাত্রা করে দ্রুত অগ্রসর হয়ে অতর্কিত ভাবে নদীয়া ( রংপুর) শহরে প্রবেশ করে অভিযান চালিয়ে রাজা লক্ষনসেনের অবকাশ যাপনকালীন রাজধানী নদীয়া (রংপুর) দখল করে লাখনৌতে রাজধানী স্থাপন করে বঙ্গদেশে (বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ) মুসলিম শাসনের গোড়াপথন করেন । অতঃপর ক্রমান্বয়ে সমগ্র বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। যা ১৭৫৭ খৃ. পলাশীর বিপর্যয় পর্যন্ত অব্যাহত থাকে। ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজীর বাংলা জয়ের পর ইসলাম রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি লাভ করে ও পৃষ্ঠশোষকতা পায়। বাংলা ভুখন্ডে প্রতিষ্টিত হয় অসংখ্য মসুজিদ, মাদ্রাসা ও খানকাহ। এগুলোতে কুরআন, হাদীস ও ফিক্হর ব্যাপক চর্চা হত। সূফী ও “আলিমগণ নিজেদেরকে ফিক্হ চর্চায় ব্যস্ত রাখেন। তখন বিহার ছিল “আলিমে ছ্বীনের পৃণ্যভূমি। অনেক “আলিম সরকারী বড় বড় পদে চাকুরি করেছেন ।৩ সুলতান ইলতুতমিশ ( ১২১১ -১২১৩ খু.) ছিলেন শিক্ষা, শিল্প, সংস্কৃতি বিকাশের একজন মহাপুরুষ । বাগদাদের উন নামক স্থানের কুতুব উদ্দীন নামক জনৈক ধর্মীয় পন্ডিত ইলতুতমিশের শাসনামলে ভারতবর্ষে আগমন করেন । তাঁর স্মৃতি রক্ষার্থে তিনি দিল্লীর কৃতুব মিনার তৈরি করেন । তাঁর শাসনামলে দিল্লীতে অসংখ্য মাদ্রাসা স্থাপিত হয় এবং দিল্লী ইসলামী শিক্ষাকেন্দ্রে পরিণত হয় ।৪ সুলতান গিয়াস উদ্দীন আযম শাহ (১৩৯২ -১৪১০ খু.) ছিলেন ইসলামী শিক্ষার বলিষ্ঠ পৃষ্ঠপোষক । সুদূর আরবের পবিত্র মক্কা নগরীতে তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এর ব্যয় নির্বাহের জন্য প্রচুর অর্থ ও ভূমি ক্রয় করে ওয়াকফ করেন । সুলতান আলা উদ্দীন হোসেন শাহর শাসনামলে (১৪৯৩ -১৫১৯ খু.) তাঁর প্রচেষ্টায় এ দেশে কুরআন, হাদীস, ফিক্হ চর্চার ব্যাপক উন্নতি হয়। শিক্ষা সম্প্রসারণে তিনি অসামান্য ভ্মিকা রাখেন । তিনি দূর এলাকায় বসবাসরত আলিমদেরকে নিজ এলাকায় নিমন্ত্রণ জানাতেন ও তাঁদের পৃষ্ঠপোষকতা করতেন। তিনি বিদ্যান ও ধর্মবেত্তাগণের জন্য ভাতার প্রবর্তন করেন। তিনি আরবী, ফার্সী ও বাংলা সাহিত্যের প্রাতিষ্ঠানিক রূপদান করতে পৃষ্ঠপোষকতা করেন। তাঁর ও অন্যান্য স্বাধীন সুলতানগণের প্রচষ্টায় এ দেশে অনেক মাদ্রাসা স্থাপিত হয়। বর্তমানে দিনাজপুরের মাহিসন্তোষ নামক স্থানে অবস্থিত মাওলানা তকী উদ্দীন আরাবী কর্তৃক স্থাপিত মাদ্রাসা, সোনারগাঁও-এ শায়খ শরফ উদ্দীন আবু তাওয়ামা কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা, রাজশাহীর বাঘায় মাওলানা শাহ দৌলার প্রতিষ্ঠিত মাদ্রাসা ও গৌড়ে
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।