1910160 (/171/21511)/11751160/010101 71210051601 ভারতবর্ষ অভিযানে বের হন। ২. হযরত “আসিম ইব্ন আমর আত-তামীমি রা. । তিনি খ্যাতিমান সাহাবা ও সৈনিক ছিলেন । ইরাক বিজয়ে খালিদ ইবৃন ওয়ালিদের অন্যতম সহযোগী ছিলেন । সিন্ধু বিজয়ে অংশগ্রহণ করেন । ৩. হযরত সুহার ইবনুল আদবী রা. | তিনি ছিলেন মক্কার কায়েস গোত্রের । ৮ম হিজরীতে মদীনায় ইসলাম গ্রহণ করেন। হযরত ওমরের রাজতৃকালে বসরায় গমন করেন। তিনি পূর্বাঞ্চলীয় যুদ্ধসমুহে অংশগ্রহণ করেন । ৪. হযরত সুহাল ইব্ন আদী রা.। আযদ গোত্রের বনু আশহাম শাখার লোক। ১৭ হিজরীতে আল-জাজীরা বিজয়ে সামরিক অভিযানে নেতৃত্ব দেন। ৫. হযরত হাফস ইবন আবুল আস আস-সাকাফী রা. । তিনি ছিলেন বসরায় হিজরতকারী সাহাবা । হাদীস বর্ণনায় তাঁর অংশগ্রহণ রয়েছে ।৫ অপর বর্ণনায় এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রা. এর খিলাফতকালে যে কয়জন ইসলাম প্রচারক বাংলাদেশে আগমন করেন তাঁদের দলপতি ছিলেন সাহাবা মাহমুদ ও মুহাইমিন রা. । তখন সাহাবাগণের পাঁচটি দল একের পর এক বাংলাদেশে আগমন করেন। তাঁরা ইসলামে দীক্ষিত নওমুসলিমদের ইসলামী জ্ঞান শিক্ষা দিতেন। হযরত ওমরের খিলাফতকালে ভারতে রাজা হ্র্ষবর্ধনের রাজতৃকালে (৬০৬-৬৪৭ খু.) একটি ছোট্ট প্রতিনিধি দল বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে জানা গেছে ।৬ খলীফাতুল মুসলিমীন হযরত ওসমান রা. এর রাজত্বকালে (৬৪৪-৬৫৬ খু.) দু'জন সাহাবা ভারতবর্ষে এসেছিলেন দ্বীন প্রচারের উদ্দেশ্যে । তাঁদের একজন হলেন উবায়দুল্লাহ ইব্ন মা'মার আত-তামীমি রা. | তিনি ছিলেন মদীনার একজন বিত্তশালী অধিবাসী । হযরত ওসমান রা. তাকে মাকরান ও সিন্ধু উপজাতি বিদ্রোহে পাঠিয়ে ছিলেন। অপর জন হলেন হযরত আব্দুর রহমান ইব্ন সামুরা ইব্ন হাবীব ইব্ন “আবদি শামস রা. | তিনি ছিলেন কুরাইশ বংশোভব । মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন। ৯ হিজরীতে তাবৃক যুদ্ধে অংশগ্রহণ করেন । ৬৫০ খু. তিনি সিস্তানের গভর্ণর নিযুক্ত হন এবং ভারত সীমান্ত পর্যন্ত জয় করেন। ৫০ হি. /৬৭০ খু. তিনি ইন্তিকাল করেন। উমাইয়া খলীফা হযরত আমীর মুয়াবিয়া রা. (8৪ হি./৬৭৩ খু.) এর শাসনামলে এসেছিলেন হযরত সিনান ইব্ন সালামাহ ইব্ন আল-হুযালী রা. প্রমুখ । তাঁরা মুলতান , বান্না ও আহওয়াজ নামক স্থানে পৌঁছতে সক্ষম হন। এভাবে জলপথের ন্যায় স্থলপথেও মুসলিম ধর্ম প্রচারকগণ ভারতবর্ষে আগমন করেন । উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত গিরিপথ দিয়ে তাঁরা প্রবেশ করেন ।৭ ১.হাসান জামান , ড. , সমাজ, সংস্কৃতি সাহিত্য', ঢাকা , ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র , ১৯৮০ , পৃ ২১২ ; দ্বীন মুহাম্মদ , কাজী , ড. , “বাংলাদেশের উৎপত্তি ও বিকাশ" , ঢাকা , ইফা বা ১১৯৯৩ , পৃ ১৭৬? আব্দুল মান্নান , মোহাম্মদ , “বাংলা বাংগালী মুক্তি সংগ্রামের মূলধারা", ঢাকা , সৃজন প্রকাশনী , ১৩৯৭ বাংলা , পৃ ১০৪। ২. মহি উদ্দান , এম, কে, এ, উন্টগ্রামে ইসলাম” , ঢাকা , ইফা বা, ১৯৯৬ , পৃ ১৫-১৬। ৩. ইব্ন হাজার আল-আসকালানী র. “ইসাবা ফী তামইজে সাহাবা", সিনর , মাতবাউস সাআদাহ , ১৩২৮ হি. , খন্ড ১ম, পৃ ১০৯৫ ; গোলাম আহমদ মোর্তজা, “ চেপে রাখা ইতিহাস: , ঢাকা, মুল্সী মোহাম্মদ মেহেরুল্লাহ একাডেমী , ২০০৩ , পৃ ৩৩ ; আবুল বাশার , মোঃ , “ইসলামে তাসাউফ তন্তু ও বাংলাদেশে এর প্রভাব* , অপ্রকাশিত এম. ফিল থিসিস, ৪. সুলায়মান নদবী , সাইয়্যিদ , “আরব হিন্দ কা তায়ালুকাত' , এলাহাবাদ ,১৯৩০ , পূ ৬৯; রুহুল আমীন , মুহাম্মদ , “বাংলাদেশে ইসলাম প্রচারে সুফীদের অবদান" , পি-এইচ-ডি. ডিগ্রির জন্য প্রস্তুত অভিসন্দর্ভ , ঢাকা বিশ্ববিদ্যালয় , ১৯৯৬ , পৃ €€৫। ৫. ইবৃন হাজার আল-আসকালানী , প্রাগুক্ত , খন্ড ২য়, পৃ ৩৩৭ , ২৪৭ , ১১৮ ,৯৩ ; ইবৃন আব্দিল বার “ আল- ইস্তিয়াবা ফী মা'আরিফিল আসহাব' , মিসর , মাকতবাহ নাহদাহ , তা বি, খন্ড ২য় , পূ ৭৮৪ $ ইব্ন সা'আদ , আত-তাবকাত' , করাচী , নাফীস একাডেমী , ১৯৭২ ,খন্ড ৮ম, পৃ ১০২। ৬. আব্দুল গফুর , অধ্যাপক ,“ ইতিহাসের প্রেক্ষাপটে বাংলাদেশ” , ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা , মুসলিম বিশ্ব সংখ্যা , পৃ ৯৭; মহি উদ্দীন , এম , কে, এ, প্রাগুক্ত , পৃ ৩১। ৭. “ ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা" , ঢাকা, বর্ষ ৪৯, সংখ্যা ১ম, ( জুলাই-সেপ্েম্বর ২০০৯ , পৃ ১২২; ইব্ন হাজার আল-আসকালানী , প্রাপ্তক্ত, ধন্ড ২য় , পৃ ৪০০-৪০১; ইবন সা'আদাত , প্রাগুক্ত, পৃ ৩৭৮; ইব্ন আব্দিল বার , প্রাপ্তক্ত , খন্ড ২য়, পৃ৮৩৫ ; ইসহাক , মো. , ড., “ইলমে হাদীসে ভারতীয় উপমহাদেশের অবদান" , ঢাকা , ইফা বা, ১৯৯০, পৃ ১২-১৬। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের মাধ্যমে ( ৯৩ হি./৭১২ খু.) ভারতবর্ষে এক নতুন যুগ ও নতুন ধারার সূচনা হয়। ভারতবাসী তখন নতুন ধর্ম, নতুন শিক্ষা, নতুন ভাষা, নতুন শিল্প-সংস্কৃতির সাথে পরিচিত হয়। আরবগণ সিন্ধু ও মুলতানে বসতি স্থাপন করতে থাকেন। মুসলমানগণ অন্যান্য মুসলিম রাষ্ট্রের মত ভারতবর্ষে ইসলাম ইসলামী শিক্ষা প্রচারে ব্যাপক আয়োজন গ্রহণ করেন ।১ ৭৫০ খু. বাংলায় শুরু হয় পাল বংশের রাজত্ব । অপর দিকে ৭৫০ খু. বাগদাদে রাজতৃকালের ৭৮৬-৮০৯ খু.) মুদ্রা পাওয়া গেছে। বৃহত্তর রংপুর জেলার তিস্তা নদীর অদূরে লালমনিরহাট জেলার পঞ্চগ্াম ইউনিয়নে ৬৯ হিজরীতে প্রতিষ্ঠিত মসজিদের সন্ধান পাওয়া গেছে। এ সমূহ এতিহাসিক ঘটনা ও নিদর্শনাবলীর ভিত্তিতে বলা যায় , হিজরী প্রথম শতাব্দীতে বাংলায় ইসলামের আগমন ঘটেছে ।২ দশম-একাদশ শতকে আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের সাম্য, মৈত্রী ও ইনসাফের বাণী গৌড় , চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সমুদ্র উপকূল অঞ্চল এবং সিলেট থেকে মঙ্গলকোটসহ সমগ্র বাংলার গ্রামে গঞ্জে গুপ্জরিত হচ্ছিল । আরব, তুরস্ক ও মধ্য এশিয়ার অসংখ্য পীর, দরবেশ, সুফী সাধক, “আলিম, ফকীহ ও মুজাহিদ ইসলাম ধর্ম ও ইসলামী শিক্ষা প্রচারের উদ্দেশ্যে আগমন করেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েন । তাঁরা মুজাহিদ, বিজেতা, শাসক, শিক্ষাক, দ্বীন প্রচারক ও ভাগ্যান্বেষী হিসেবে এদেশে আগমন করেন । ধমীয়ি কর্তব্যের খাতিরে তাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেন । তাঁরা দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা , খানকাহ ও মকতব প্রতিষ্ঠা করে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেন। তাঁরা এদেশের ভাষা আয়তৃ করে শিক্ষা সম্প্রসারণের রাস্তা উম্মুক্ত করেন । তাঁদের আমল, আখলাক ও সামাজিক উন্নয়ন মূলক কা্যবিলী সাধারণ মানুষকে ইসলামের প্রতি প্রচন্ড আকর্ষণ করে । ইসলামের নিখুঁত আদর্শের প্রতি ভারতবাসী মুগ্ধ হয়। ইসলাম প্রচারকগণের ২৯
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।