ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 অষ্টম শতকে বাংলার দক্ষিণ পূর্বাঞ্চল ও উপকূলে ইসলামের বাণী প্রবেশ করেছে বলে অনুমান হয় । অতঃপর পূর্ব পথ দিয়ে ইসলাম প্রচারকের দল বিভিন্ন সময় বিচ্ছিন্ন ভাবে বাংলার বিভিন্ন স্থানে এমন কি ঘরে ঘরে ইসলামের বাণী পৌছে যায়।২ রাসূলুল্লাহ সা. ও সাহাবাগণ ইসলামের সত্য, শান্তি ও ন্যায়ের বাণী বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়াকে নিজেদের ধর্মীয় প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করেন । কারণেই মহানবীর সা. জীবদ্দশায় ও তাঁর ইন্তিকালের পর সাহাবাগণ বিশ্বের দিকে দিকে ছড়িয়ে পড়েন। এশিয়া, আফ্রিকা, ইউরোপসহ সারা বিশ্বে ইসলাম প্রচারে তাঁরা আত্মনিয়োগ করেন। পবিত্র নগরী মক্কা মদীনা থেকে কয়েক হাজার মাইল দূরে প্রাচ্যের চীনেও ছড়িয়ে পড়েছিলেন মুসলমানগণ বিশ্বের যেখানেই কেন্দ্র স্থাপন করেছেন সেখানেই ইসলাম প্রচার ও ইসলামী জীবন ধারা তথা ফিক্হ চর্চার ধারা প্রবাহিত করেছেন। পারস্য, ইরাক, খুরাসান, হিরাত প্রভৃতি শহর-বন্দরে তাঁরা শক্তিশালী ফিকৃহ চর্চার কেন্দ্র গড়ে তুলেছেন। এসব কেন্দ্র হতেই পরবর্তীকালে “আলিম, ফকীহ, মুবাল্লিগ, মুজাহিদ, সূফী সাধক, ইসলাম প্রচারকগণ ইসলামের বাণী হিমালায়ন উপমহাদেশে ভিত গেড়েছেন। তাঁদেরই কয়েকটি দল দিল্লী অতিক্রম করে পূর্বাঞ্চলের গাঙ্গেয় বদ্ীপে এসে উপস্থিত হয়েছিলেন ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা অভিযানের (১২০৪ খু.) অন্তত দুই আড়াইশ" বছর আগে ।৩ রাসূলুল্লাহ সা. ৬ষ্ট হিজরীতে ( ৬২৮ খু. ) হুদায়বিয়ার সন্ধির পর থেকে বর্হিবিশ্বে চিঠিসহ দূত প্রেরণের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রেরণ আরম্ভ করেন। তখন তাঁর দরবারে দূর প্রাচ্যের ভারতবর্ষ সম্পকে আলোচনা হত। এমন কি মহানবী সা. হিন্দ তথা ভারতবর্ষ বিজয় সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন, “হযরত সাওবান রা. বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, আমার উম্মতের অন্তভূক্ত দুটি সৈন্যবাহিনীকে আল্লাহ তা“আলা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবেন। তন্মধ্যে একটি হল হিন্দ (ভারত) অভিযানকারী সৈন্যদল আর দ্বিতীয়টি হল হযরত ঈসা ইব্‌ন মারয়াম আলাইহিমাস্‌ সালাম- এর সৈন্যদল* ॥৪ অপর বর্ণনায় এসেছে, “রাসূলুল্লাহ সা. আমাদেরকে হিন্দ বিজয়ের ওয়াদা দিয়েছেন । তাই সে সময়ে আমি জীবিত থাকলে অবশ্যই আমার ধন-সম্পদ ও জীবন দিতে কুষ্ঠিত হবনা । এ যুদ্ধে আমি নিহত হলে শাহাদতের মযাদা পাৰ আর মঙ্গলমত ফিরে আসলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাব" নবুওয়্যতের সপ্তম বছরে রাসূলুল্লাহ সা.-এর মামা আবু ওয়াককাস রা. হাবসা থেকে একটি সমুদ্রগামী জাহাজ নিয়ে উরওয়া ইব্ন আছাছা রা. , কায়স ইব্‌ন হুযায়ফা রা. ও আবু কায়স ইব্‌ন হারিস রা. এ তিন জন সাহীসহ জাহাজ নিয়ে পূর্বদিকে সুদীর্ঘ বাণিজ্যের পথ ধরে বেরিয়ে পড়েন। প্রথমে ভারতের মালাবার রাজ্যে (কেরালা) উপনীত হন এবং চেরুমল,পেরুমলসহ অসংখ্য লোককে ইসলামে দীক্ষিত করেন। সেখানকার হিন্দু রাজা চেরুমল , পেরুমল ইচ্ছাপূর্বক ১.আব্বাস আলী খান, “বাংলার মুসলমানদের ইতিহাস", ঢাকা, বাংলাদেশ ইসলামিক সেন্টার , ১৯৯৪ , পৃ ১৪। ২-৩. আকরম খাঁ, মাওলানা, “মুসলিম বাংলার সামাজিক ইতিহাস", কলিকাতা,১৩৫৮ বাং, পৃ ৪৮-৮৯ ; আব্দুর রহমান, মুহাম্মদ , ড. ও অন্যান্য, “বাংলাদেশের ইতিহাস”, ঢাকা,১৯৭৭ , পৃ ১৬৩; মুহি উদ্দীন খান , মাওলানা, “বাংলাদেশে ইসলাম কয়েকটি তথ্যসূত্র', ইসলামিক ফাউন্যেশন পত্রিকা, ঢাকা,১৯৮৮ , পৃ ৩৪৫ ; আব্দুল করিম, ড. , “চট্থামে ইসলাম”, চট্টথাম, পৃ ৯; তোফায়েল আহমদ, “যুগে যুগে বাংলাদেশ", ঢাকা, ১৯৯২, পৃত৮। ৪-৫. “সুনান আন-নাসায়ী”, দেওবন্দ, দারুল কিতাব, ১৩৫০ হি., খন্ড ২য়, পৃ৫২। ইচ্ছাপূর্বক সিংহাসন ত্যাগ করে তাওহীদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে মন্কায় গমন করেন এবং রাসূলুল্লাহ সা.-এর দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এ সময় মালাবার বহু সংখ্যক হিন্দু ইসলাম গ্রহণ করেন ।১ তৎকালীন গুজরাটের রাজা ভোজ ইমারতের ছাদে ওঠে চাঁদকে দ্বিখন্ডিত দেখতে পেয়ে ব্রাম্মণদের মাধ্যমে জানতে পারেন যে, আরবের সত্য নবীর আংগুলের ইশারায় এমন হয়েছে । এতে তিনি প্রভাবিত হয়ে মহানবীর নিকট দূত পাঠালে রাসূলুল্লাহ সা. একজন সাহাবাকে ভারতে পাঠান। উক্ত সাহাবা রাজা ভোজকে ইসলামে দীক্ষিত করে তার নাম রাখেন আৰ্দুল্লাহ। উক্ত সাহাবা ও রাজা ভোজের কবর গুজরাটের দারদা শহরে রয়েছে ।২ অপর বর্ণনায় এসেছে, বাবা রতন আল-হিন্দ নামক জনৈক ব্যক্তি মক্কায় গমন করে রাসূলুল্লাহ সা.-এর দরবারে ইসলাম গ্রহণ করে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেন ।৩ সাহাবী আবু ওয়া্কস রা. এর বাণিজ্যিক জাহাজ ৬১৭ খু. মালাবার হয়ে দীর্ঘ নয় বছরে ৬২৬ খৃষ্টাব্দের কাছাকাছি কোন সমযে চীনের ক্যান্টন বন্দরে উপনীত হয় । আবু ওয়াক্কাস রা. কর্তৃক প্রতিষ্ঠিত কোয়াংটা মসজিদটি সমুদ্র তীরে এখনো মাথা উচু করে দাঁড়িয়ে আছে। মসজিদের অদূরে তাঁর সমাধি। অপর সাথী উপকূলীয় চুয়ামচু বন্দরের নিকট নিরং নামক পাহাড়ের উপর সমাহিত । তৃতীয় জন দেশের অভ্যন্তরে চলে গিয়েছিলেন। এঁতিহাসিকগণের ধারণা, এ কাফেলা মাঝখানে চ্ট্গ্াম কক্সবাজারের মধ্যবর্তী জাহাজ শিল্প নির্মাণ হিসেবে পরিচিত একটি স্থানে যাত্রা বিরতি দিয়েছিলেন এবং মানুষকে ইসলামে দীক্ষিত করেন ৪ ইসলামের দ্বিতীয় খলীফা হযরত ওমর রা. এর শাসনামলে সিন্ধুর সাথে আরবদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছিল । তখন কয়েকজন সম্মানিত সাহাবা ভারতবর্ষে আগমন করেন। তাঁরা হলেনঃ ১. হযরত আব্দুল্লাহ ইব্‌ন আব্দুল্লাহ ইতবান রা.। তিনি ছিলেন আনসারদের বণী হুবালা গোত্রের লোক । তিনি কুফা ও বসরার গর্ভণর ছিলেন। অতঃপর ইরান ও ২৮

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।