1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ফিরে পায়নি । বিহার উড়িষ্যা , আসাম পৃথক প্রদেশের মর্যাদা লাভ করে । নতুন ব্যবস্থায় পূর্ববঙ্গ, দার্জিলিং ও পশ্চিম বঙ্গ নিয়ে বাংলাদেশ গঠিত হয়। ফলে এক দিকে বাংলাভাষী সিলেট, কাসার, শিলচর ও গোয়ালপাড়া জেলা আসামে থেকে যায়। অন্যদিকে পুটিয়া মালভূম, সাঁওতাল পরণণা প্রভৃতি বাংলাভাষী জেলাগুলো বিহারের অর্তভুক্ত থাকে । ১৯৪৭ খু. আসামের সিলেটসহ পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অর্তভুক্ত স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৭১ খু. রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয়। বর্তমানে বাংলাদেশের আসাম, ত্রিপুরা রাজ্য ও বার্মা এবং দক্ষিণে বঙ্গোপসাগর 1৩ আরব বণিক ও সাহাবাগণের মাধ্যমে বাংলাদেশে ইসলামের আগমন ও ফিকৃহ চর্চার সূচনা, পবিত্র কুরআনের বর্ণনামতে প্রত্যেক জাতি ও গোষ্ঠীর নিকট মানব সভ্যতার প্রতিটি যুগে আল্লাহ তাআলা নবী- রাসূল প্রেরণ করেছেন । তিনি বলেন, “প্রত্যেক সম্প্রদায়ের জন্য আছে পথ প্রদর্শক" ।৪ তিনি আরো বলেন, “এমন কোন জাতি নেই যাদের কাছে সতর্ককারী প্রেরিত হয়নি' ।৫ নবী-রাসূলগণ মানুষের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানব সভ্যতার গোড়া পথন করেন। পবিত্র কুরআনের সূত্রমতে ভারত উপমহাদেশে নবী-রাসূল প্রেরিত হয়েছেন তা নিদ্বিধায় বলা যায়। কিন্তু যেহেতু পবিত্র কুরআন ও হাদীসে তাঁদের নাম সরাসরি উল্লেখ নেই তাই নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করা যায়না ।৬ তবে আধুনিক কালের কোন কোন গবেষকের মতে ভারতবর্ষের আদি বাসিন্দা ছিলেন পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী হযরত আদম আ. এবং হযরত নূহ আ. - এর বংশধরগণ ।৭ এতিহাসিক কাসিম ফিরিশতার মতে হযরত আদম আ. সর্ব প্রথম ভারত উপমহাদেশে অবতরণ করেন । অতঃপর আরব উপদ্বীপে যেয়ে বসতি স্থাপন করেন ।৮ বাংলাদেশে ফিক্হ চর্চা প্রসংগটি আলোচনা করতে গেলে এদেশে ইসলাম প্রচারের প্রসংগটিও এসে যায়। কারণ, একটি অপরটির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ একদল আরব বণিক, সূফী সাধক, মুসলিম শাসক, ইসলাম প্রচারক, “আলিম, ফকীহ, মুফতী, মুহাদ্দিস, মুজাহিদ ও আধ্যাত্মিক মনীষীগণের মাধ্যমে হয়েছে। তাঁরা ভূমিকা রাখতে সক্ষম হন। তাঁদের ইসলামী শিক্ষা ছিল খানকাহ কেন্্রিক। পরবর্তীতে ছাত্রদের শিক্ষাদানের জন্য গড়ে তোলেন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা । আগত ভক্ত, মুরীদগণের সামনে ধমীয়ি শিক্ষা-দীক্ষা, আচার-ব্যবহার, দৈনন্দিন ব্যবহারিক জীবনে ইসলামের বিধান ও মাসআলাসমূহ তুলে ধরতেন। এ ভাবে এ দেশে ইসলাম প্রচার ও ফিক্হ চর্চার সূচনা হয়। এসব আরব বণিক, সূফী সাধক, “আলিম, ফকীহ, মুজাহিদ আরব, ইয়ামান, ইরাক, ইরান খুরাসান, মধ্য এশিয়া ও উত্তর ভারত থেকে বাংলাদেশে আগমন করেন ।৯ ১-২. এম, এ,আজিজ, ড. ; আহমদ আনিসুর রহমান ,ড.,“বাংলাদেশের উৎপত্তি ও বিকাশ", ঢাকা, ইফা বা ,১৯৯৩, পৃ ১৬৯ ; কাসিম ফিরিশতা, মুহাম্মদ (আব্দুল হাই অনু ) , “তারীখে ফিরিশতা", দেওবন্দ , মাকতবা-ই মিল্লাত, ১৯৮৩ , পৃ ৫৯ শামস নাবীদ উসমানী, মাওলানা, “ আবি আগর না জাগে তু", লাহোর, পাকিস্তান ইসলামিক সেন্টার, ১৯৯০ ,পৃ ৫২! ৩. রইস উদ্দীন খান , ড. , “ বাংলাদেশের ইতিহাস পরিক্রমা”, ঢাকা, খান ব্রাদার্স এন্ড কোম্পানী, ১৯৯৬ , ৬ ষ্ট সংস্করণ , পৃ২ই২। ৪. আল-কুরআন, ১৩ ৪ ৭। ৫. আল-কুরআন, ৩৫ 8 ২৪। ৬. শিবলী নোমানী , আল্লামা ; সুলায়মান নদবী , আল্লামা, “সীরাতুন্নবী সা.”', করাচী, দারুল ইশা “আত, ১৯৮৫ , খন্ড ৪র্থ, পৃ৩১১। ৭. আল-কুরআন, ২ ৫ ৩০-৩১। ৮. কাসিম ফিরিশতা , মুহাম্মদ, প্রাণ্তক্ত , পূ ৫৯; শাসম নাবীদ উসমানী, প্রাশ্ুক্ত , পৃ ৫১৫২ ৯. “ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা", ঢাকা, ইফাবা, ৪৯ বর্ষ ,২য় সংখ্যা, ( অক্টো-ডিসেম্বর ২০০৯ ), পৃ ১৫০-৫২। মহানবী হযরত মুহাম্মদ সা.- এর আবির্ভাবের পূর্বেই আরবগণ ভারত উপমহাদেশের সাথে অর্থ উপার্জনের প্রধান অবলম্বন হিসেবে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করেন ।১ তাদের বাণিজ্যিক বহর আরব সাগর পার হয়ে ভারত মহাসাগর দিয়ে জাভা, সুমাত্রা, বোর্ণিও ও মালাবার উপকূলে পাড়ি মাত এবং আরো উত্তরে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরের তীরে গাঙ্গেয় মোহনায় নোঙর করত । খৃষ্টীয় অষ্টম ও নবম শতকের চট্টথাম ও আরাকানের ঘটনাবলীতে তার প্রমান রয়েছে । আরব বণিকগণ বাংলার দক্ষিণাঞ্চলীয় বন্দরগ্তলোতে এসে চন্দন কাঠ, হাতীর দাঁত, মসলা ও সূতী কাপড় ক্রয় করে জাহাজ বোঝাই করে নিজ দেশে নিয়ে যেত। এভাবে একই সুত্র ধরে ভারতবর্ষের উপকূল অঞ্চলে অবস্থিত বাণিজ্য কেন্দ্রগ্ুলোর আশে পাশে আরবদের স্থায়ী উপনিবেশ গড়ে ওঠে । দক্ষিণ ভারতের মালাবার, কালিকট, চেরর, উট্টগ্রাম ও আরাকান উপকূলে আরবদের বসতি গড়ে ওঠেছিল ইসলাম প্রচারের কয়েক শতাব্দী আগেই। আরবরা বছরে কমপক্ষে দু'বার এ উপমহাদেশে নোঙর করত । আরব নাবিক ও বণিকদের জাহাজ মালাবার হয়ে বঙ্গদেশ ও কামরূপ হয়ে চীনে প্রবেশ করত। ভারতের পশ্চিম উপকূল পার হয়ে চীন যাবার পথে বঙ্গোপসাগর অতিক্রম করার সময় বাংলার উপকূলে তাদের আনা-গোনা হত । সপ্তম অষ্টম শতাব্দীতে বঙ্গোপসাগর জাহাজ চলাচল ও সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল। আরবে ইসলাম বিস্তারের পর আরবরা পূর্ব পুরুষদের পেশা অবলম্বন করে সমুদ্র পথে প্রাচ্যে যাতায়াত কালে ছছ্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ অব্যাহত থাকে। বাংলার উপকূলে তামরলিপি তৈমলুক) ও শৎগঙ্গ (চট্টগ্রাম ) ছিল প্রধান বন্দর । এভাবে আরব বণিকদের মাধ্যমে সমুদ্র পথে ইসলামের বাণী ভারত মহাসাগরের পূর্বপ্রান্তে অবস্থিত দেশগুলোতে পৌঁছেছে ও শেকড় গেড়েছে। আর দক্ষিণের পথেই ২৭
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।